এই যে শুনুন—একটু সময় হবে? ওস্তাদ—আপনাকেই বলছি— একটু নড়েচড়ে বসুন। মস্কিষ্কের কোষে,চাপ পড়তে পারে। তাই বিষাদের ঝঞ্জাবাতে,ডোবার আগে—একটু নড়েচড়ে বসুন! সেদিন,প্রভঞ্জনের রাতে; ছোট সাহেবের মেয়ে— 'বলাৎকারের অপমানে উদ্বন্ধনে মারা গিয়েছে'! তো সে সমাজে—কবিদের দায়বদ্ধতা কতটুকু? আপনিও তো—সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নন। শুনেছি,আপনাদের হুকুম ছাড়া— আখ্যায়িকার একটা পদও; আন্দোলিত হয়না! সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে— 'আর্ট ফর ড্রিম' [ বিস্তারিত ]









