বুক পেতে দাও, রাখব মাথা, ঘুমের খাতা খুলবো গো ফের, হয় যদি ঢের প্রেমের তুফান, হাজার চুমুর অজস্র বান, ছুঁয়েই যাবে অধর তোমার ঘুম হবে কি? ঘুম হবে কি? দেখবে যদি, টলটলে এক প্রেমের নদী বইছে তোমার বুকের খাঁজে, নিটোল ভাঁজে আমি যখন- তোমার কোলের কাঠবিড়ালি আদর- খেকো। আদর-খেকো কাশফুলে যেই খেলবে হাওয়া, দুলবে বকুল, [ বিস্তারিত ]