যাবার যখন সময় হবে! যখন ছাড়তে হবে সবই; যেভাবে এসেছিলাম.. যেতেও হবে সেভাবেই, তবে আর থাকবে কেন তাম্রপাতায় প্রতিলিপির অক্ষর? তামাম স্মৃতীর বোঝাপাট্টা গুটিয়ে নিয়ে নিজ হাতে জ্বেলে দিয়ে পোড়ানো আগুন! মুছে দিয়ে যাবো কখনো ছিলাম কোথাও। না তোমার অস্তিত্বে, না তোমার ছায়ায়, না তোমার স্মৃতির ফুলদানীতে। কোথাও রবোনা যখন ; থাকবো না মনেও তোমার।… [বিস্তারিত]

বন্যা লিপি
- নিবন্ধন করেছেনঃ ৮ বছর ৩ মাস ১৪ দিন আগে
- পোস্ট লিখেছেনঃ ২১৬টি
- মন্তব্য করেছেনঃ ৩৬৭৭টি
- মন্তব্য পেয়েছেনঃ ২৫৬৭টি
সোনেলা - এ শব্দের যারা আভিধানিক অর্থ জানতে চান, তাদের বলতেই হয়......অভিধানে এর উপযুক্ত কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। জীবনানন্দের প্রেম কবিতা থেকে রঙের উপমায় পেয়েছিলো এই সোনেলা শব্দ, কিছু সাহিত্য পাগল মানুষ। এই কবিতার মাঝখান থেকে তুলে নিলেন " সোনেলা" শব্দটাকে একটা বিশাল প্লাটফর্মের পরিচায়ক নাম হিসেবে। হাঁটি হাঁটি পা পা করে সোনেলা… [বিস্তারিত]
--আমি তোমাকে চাই যখন আমি শূন্যতা অনুভব করি। : শুন্যতারও তল আছে, অনুভবে বুঝতে পারি। --আমি তোমাকে চাই যখন আমি ভীষণ অসুখী। : অধরা সুখের -অসুখের মতো চাওয়া হয়ে পড়ে পথ্যির মতো। আমি সেখানেই রয়ে যাই যেখানে আমায় পাওয়া যায়.... --আমি তোমাকে চাই যখন সময় থমকে দাঁড়ায়। : ভীষণ ধুম্র কুয়াসা ঘেরা জনপদের দীর্ঘ রাস্তায়… [বিস্তারিত]
বছর দুয়েক আগের কথা। কয়েকলাইনের একটা স্টাটাস দিয়েছিলাম ফেসবুক ওয়ালে। তার কয়েকদিন আগেই এক ফ্রেণ্ডরিকোয়েস্ট এ্যাকসেপ্ট করেছিলাম। তার আইডি ঘেটে ঘুটে নিশ্চিত হয়েছিলাম, তিনি একজন উদিয়মান সাংবাদিক। স্টাটাসটা দেবার একঘন্টার ব্যাবধানে দেখলাম, একটা লাইন গাপ করে নিয়ে নিজের ছবির সাথে এ্যাড করে দিয়েছেন। আমি তাজ্জব বনে গেলাম। কারন আমার কোনোরকম অভিজ্ঞতা নেই এসব চুরিটুরির বা… [বিস্তারিত]
কোনো একদিন হঠাৎ মাথায় এলো, আমি আমার জন্মমাস আর জন্মদিনের তারিখটা জানিনা। বিয়ের দু'বছর আগের কথা এটা। বাবার মুড বুঝে তাঁর কাছে জানতে চাইলাম। আম্মাও ছিলেন সেখানে। দুজনেই গণণায় বসে গেলেন। ছক কাটা হিসেব কেটে ছিঁড়ে বের করে ফেললেন, তারিখ এবং জন্ম মাস। হিসেব তো একদম পাক্কা সোজা/ সহজ! কোন মাসে বা কোন তারিখে আমি… [বিস্তারিত]
জানো, একমুঠো ভালোবাসা পেলে আমার ভীষণ প্রজাপতি হতে ইচ্ছে করে! খুব ইচ্ছে করে প্রজাপতির মতো- রঙিন ডানা দুটো মেলে বনে বনে ঘুরে ঘুরে, লাল নীল অজস্র মোহনীয় ফুলের ঘ্রাণে নেশাতুর উন্মত্ত মাতাল হতে! জানো, একচিলতে আদর পেলে আমার ভীষণ লজ্জাবতী লতা হতে ইচ্ছে করে! খুব ইচ্ছে করে লজ্জাবতীর লাজুক লতার মতো- আলতো স্পর্শে লজ্জায় নেতিয়ে… [বিস্তারিত]
রং নাম্বারে ফোন কল আসার দিনও কিন্তু এখন আর তেমন নেই বললেই চলে। বিরম্বনার আরেক নাম ছিলো রং নাম্বারে কল আসা। গোল গোল চাকতির মত ফাঁকাঘরে নির্দিষ্ট নাম্বার বিচিত্র শব্দে ঘুরিয়ে ছেড়ে দিয়ে অপেক্ষা করা, অপর প্রান্তে ঘন্টি বাজছে..... ক্রাডলে থেকে রিসিভার তোলার আওয়াজটা শোনার পর মনে হচ্ছে, এবার কাঙ্খিত কন্ঠে বলে উঠবে, হ্যালো, কে… [বিস্তারিত]
১ ফেব্রুয়ারি ১৯৯১। টিএসসি থেকে ফিরলাম আরামবাগের দেড় কামরার বাসায়। দুই দেবর আর শাশুড়ি তখন বাসায়। শাশুড়ি মাঝে মাঝে আসেন বেড়াতে ঢাকায়। থাকেন প্রায় ৩/৪ মাস। নতুন বউ আমি তখনো। চেঞ্জ করার আগেই শাশুড়ি কন্ঠ দৃঢ় করে বলে দিলেন , ' এহন এইসব সব ছাড়ো। আর কোনো সময় এসব করবা না।' ------- বুঝলাম : এখানেই… [বিস্তারিত]
আব্বার ছাত্রজীবনের একটা স্যুটকেস ছিলো। অদ্ভূত লাগত আমার কাছে। সম্পূর্ণ বেতের তৈরী। কাঠের পাটাতন দেয়া মাচায় রাখা ছিলো ওই বেতে স্যুটকেসটা পরিত্যাক্ত অবস্থায়। আব্বার অনেক পুরোনো ডায়রী, কিছু কাগজপত্র, ইত্তেফাকের পুরোনো সংবাদসহ(আব্বা ইত্তেফাকের জেলা সংবাদদাতা ছিলেন) কিছু খবরের কাগজ, ছিলো কিছু পুরোনো বিজ্ঞানকোষ, ছিলো আমার প্রথম হাতে খড়ি দেয়া কালো রংএর একেবারে আসল শ্লেট, প্রথম… [বিস্তারিত]
আমি চুপ ছিলাম তখনও........যেদিন দেয়ালের নীচে চাপা পড়েছিলো কাঁঠালচাপার তাজা শরীর। রোদ্দুরের আঁচে জ্যোতিহীন দিনের আলো ঠুঁকরেছে যেদিন সারসের মগজগুলো..... দ্বিধাহীন নিশ্চুপে দেখেছি জমকালো নিয়নের নিচে শহরের চাপাকান্না! প্রাহরিক বিতণ্ডায় জড়িয়ে যাওয়া নাইটকুইনের ওড়নায় দরজায় তালা! দেয়ালের ধারঘেসে জংশনের প্লাটফর্ম ,প্লাটুনে সেঁটে থাকা অধিকারের পোস্টার; এক একটা দাবিদাওয়ার কাছে দিবা-নৈশের মিছিল সরবে যখন ফাটাচ্ছিলো দাম্ভিক… [বিস্তারিত]
' দম্পতিরা যেদিন তাঁদের প্রেমোপাখ্যান ভুলে যাবে যখন কেউ কাউকে কাছে আসার গল্প শুনাবে না আমরা সেদিন ভালোবাসাহীন মরুভূমিতে যাবো। খুনসুটিতে ভরা ঘুমোপাখ্যান খুলে পড়বো মন মাতানো চোখ ধাঁধানো আলোতে শান্তি সমৃদ্ধি উরুতে মাথা রেখে- স্ব স্ব মুখ নিঃসৃত বাক্যদানে ব্যাকরণে ডুবে যাবো। ' নাজমুল হুদ। ' অপ্সরীর ঘুমোপাখ্যান ' শিরোনামের কবিতা দিয়ে প্রথম পদার্পণ… [বিস্তারিত]
নোটঃ যদিও লেখাটা গত বছরের।ফেসবুক পেইজে দিয়েছিলাম। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ আমার কি কিছু লেখা উচিত? হয়ত....... হয়ত না! এমনও হয়.....শব্দেরা গোল্লাছুট খেলতে খেলতে, চোর-পুলিশ খেলায় মেতে ওঠে। ওরা ধরা দেয়না সারিবদ্ধতার শৃংখলায়। নয়তো, এপাশ ওপাশ ফিরলেই চুলের ক্লিপ্ যেমন করে পিঠের নিচে পড়ে ভেঙে যায়! তেমনি করে অকেজো হয়ে পড়ে অবধারিত কিছু ভাষা শব্দের গোছানো শৃংখলা! দিনের… [বিস্তারিত]
গুচ্ছানুভূতি// ঠিকানা খুঁজি- অনেকদিন হলো আকাশের ঠিকানা খুঁজে পাইনা আর। প্রহরী হয়ে গেছি পাখায় দিয়ে ভর। সাদা মেঘের গভীর থেকে কেড়ে নিতে চাই অঝর বৃষ্টি! ২- একলা কাক- নীলের চাদরে চিরে চ্যাপ্টা একটা দুপুর ঠাঁয় ঝুলে আছে কারেন্টের তারে। একটা নিঃসঙ্গতার প্রতীক খুঁড়ে যাচ্ছে সময়ের গর্ভ। ৩- বৃক্ষের ছায়া- দূরবর্তী চাঁদের ছায়ায় রেখেছি গোপন অজস্র… [বিস্তারিত]
উত্তরা থেকে ফিরেছে নওরিন অফিস শেষে। বাসায় চারবছরের কন্যা আর স্বামী। ৩০ মিনিট ধরে কলিংবেল বাজিয়েই যাচ্ছে। কোনো সাড়া নেই। মোবাইলে রিং হচ্ছে বিরতিহীন ধরছে না। লাগোয়া ফ্লাট বাসিন্দার আর সহ্য হলোনা। দরজা খুলে জানতে চাইলো ব্যাপারটা কি? লাগোয়া মানে লাগোয়া.....!দুই ফ্লাটের দূরত্ব আধাহাত। কেউ কারো পরিচিত নয়। অল্প বয়সী মেয়েটার চোখ লাল। মাস্ক পড়া… [বিস্তারিত]
দূর প্রবাস থেকে একজন মাহী দূরাভাসে কথা বলেছিলো ; বলেছিলো, এইতো বেশ আছি, ভালোই আছি।এখন আর খুঁজিনা প্রেম বা ভালবাসার মানে। পুরো এক দশক জুড়ে বুঝে গেছি প্রেম ভালবাসা বলতে আসলে কিছু নেই। একা থাকা অর্থের কাছে ভালো থাকারা নিশ্চিন্তে হেসে খেলে জাপানী ঋতু দেখছি বারোমাস। ইচ্ছে হলে খেয়ে নেই, নাহলে ঘুমিয়ে থাকি। আপন ভূবণ… [বিস্তারিত]







