আহা ভেলকি !

বাংলাদেশ তোমার সন্তানেরা বিভক্ত হয়ে গেছে আজ। বিভক্ত হয়ে গেছে প্রবল ব্যাক্তিস্বার্থে;  মানবিক ক্ষুদ্র স্বার্থে ভিন্নতর । অথর্বের দল এই মালিকানা চায় তোমার কলজের । চায় হৃদপিণ্ড, শিরা, উপশিরা, ধমনীরও । একদল তাঁদের বিশ্বাস পোষে লেবাসি ধর্মতন্ত্রে, আরেক দলের তৈলমর্দন প্রভুতন্ত্রে । ওঠে মেতে সগৌরবে উন্মাদের অশ্লীল উৎসবে ! ফেরি করে রাক্ষুসে ক্ষুধা, যেন হায়নার [বিস্তারিত আহা ভেলকি !]

জেগে থেকো, অপেক্ষায় জেগে থেকো প্রিয়তমা !

এত ভালোবেসেছো, কোথায় যাই তোমায় ছেড়ে টুকটুকে লাল ফুল ? যতই চাই, দুই চোখের মনি ফেটে, তোমার ভালোবাসা উপচে পড়ে, উপচে পড়ে টলমল অশ্রুবিন্দু হয়ে । কিভাবে যাই আমি ? জেনো, তুমিতো স্বপ্ন কিংবা কল্পনা নও, স্বপ্নাধিক সত্যি ভালোবাসা । হৃদয়ের খুব কাছে শাদা নীলমনি ফুল, ফুটেছো সমস্ত আবেগ মিশিয়ে । দীর্ঘশ্বাস ফেলে বলো কিভাবে [বিস্তারিত জেগে থেকো, অপেক্ষায় জেগে থেকো প্রিয়তমা !]