ঘরে ও নিরাপদ নই

সকালে নাস্তার টেবিলে বসে বান্ধবীর ফোন পেলাম । বান্ধবী হাঁপাতে হাঁপাতে বললো , কাল তো বড় বিপদ থেকে বেঁচে গেছি । ও এক দমে অনেক কথা বলে যাচ্ছে . আমি ধৈর্য ধরে ওর কথা সুনে যা বুঝলাম তা হল, ওর বাসা মিরপুর-১০ এ ,গত রাতে ওর বাসার নিচতলার গ্যরেজে পেট্রোল বোমা মেরেছে । যার ফলে আগুন ধরে যায় । ওখানে কোন মানুষ বা গাড়ি না থাকায় ক্ষয় ক্ষতি হয় নি । তবে আগুন নেভাতে বেগ পেতে হয়েছ । এলাকার জনগণ খোঁজ নেয়া শুরু করে কে বা কারা এই কাজ করেছে । তারা জানতে পারল অবরোধ বা হরতালের জন্য বোমা মারা হয়নি । তাহলে কেন এই আক্রমন ? পরে জানতে পারল, এটা আক্রমন নয় । তাহলে কি? উত্তর এল এটা ছিল উল্লাস । এটা আবার কেমন উল্লাস? আবার উত্তর কাদের মোল্লার ফাঁসীর উল্লাস ।

আমরা অবশ্যই কাদের মোল্লার ফাঁসিতে আনন্দ করব । কিন্তু এ ধরনের আনন্দ করে, ভয়ভীতি দেখিয়ে উল্লাস প্রকাশ কতটকু যুক্তিযুক্ত ? এই আনন্দে আমরা ঘরে কতখানি নিরাপদে থাকতে পারি ?

মোট পড়েছেনঃ ৯২৮জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. জি মওলা বলেছেন হোম
    এই উল্লাস আমাদের ই সৃষ্টি কিন্তু এই বোমা যে বানিয়েছে তার খোজ করা উচিত। তাদের ধরে ধরে শাস্তি দেয়া উচিত

  2. খসড়া বলেছেনঃ জি মওলা বলেছেন হোম
    এই উল্লাস আমাদের ই সৃষ্টি কিন্তু এই বোমা যে বানিয়েছে তার খোজ করা উচিত। তাদের ধরে ধরে শাস্তি দেয়া উচিত

মন্তব্য করুন