প্রিয় শহর ( সোনেলা ম্যাগাজিন ২০২২)
এই শহরে জমে আছে না বলা কথকতা।
ব্যস্ত জীবনের পাওয়া না পাওয়া,
বাঁধভাঙ্গা হাসি গান,
কখনও অশ্রুসিক্ত রাতের আঁধার।
মায়াবি এ শহরের দূ্র্ণিবার আকর্ষণ,
ভোজবাজির মত উধাও হয় আবেগ।
বিশ্বাস হয় খেলার সামগ্রী।
ভালবাসা ফিকে হয় ক্রমে ক্রমে,
এ যেন যন্ত্রমানবের শহর!
এখানে স্বপ্নগুলো ধরা দেয় প্রতিবিম্বের মত।
ঠিক যেমন,
শেষ বিকেলের আলো ঠিকরে পড়ে
শ্যাওলা ধরা দেয়ালে।
প্রতিশ্রুতি কখনো কড়া নাড়ে দরজায়।
নিয়নের আলোয় যখন সাজে প্রিয় শহর,
প্রেয়সী কে কালপুরুষ চেনাবে বলে
অপেক্ষায় কোনো যুবক,
ধুম্র শলাকার ধোঁয়াটে সন্ধ্যায় ।
কখনো মাতাল হওয়ায় উদাসী হওয়া,
কখনো ক্ষুধিতের আহাজারি!
ব্যস্ত নগরে, তটস্থ প্রহরী
হৃদয় ভাঙার অপরাধীর খোঁজে!
তবুওভালবাসি এ শহরকে,
বিশ্বাসে বুক বাঁধি ,
ভাল থাকার আশায়।
সাদিয়া শারমীন
মোট পড়েছেনঃ ৬৭৬জনআজ পড়েছেনঃ ০জন


১২টি মন্তব্য
রকমারী শোরগোল
তবুও এ শহরই দেয় অন্তরে দোল।
অতি সুন্দর কথামালায় হৃদয়ছোঁয়া নিবেদন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
শহর নিয়ে দারুণ লিখেছেন। শুভকামনা থাকলো।
অসংখ্য ধন্যবাদ দাদা।
হায়! শহর কষ্ট ক্লিষ্টের জন্যই অসহায়ের পথা চলা। জীবনে শ্যওলা জমে বৃদ্ধপ্রায়।
আপনার মন্তব্যে আপ্লুত।
সুন্দর এক উপলব্ধিকর কাব্যিক কবি আপু ভাল থাকবেন——
আপনিও ভালো থাকবেন ভাইয়া।
ভালো-মন্দে, একাকী-কোলাহলে ভালোবাসি চিরচেনা এই শহরকে।
অল্পকথায় অনেক সুন্দর লিখেছেন। আরও লিখুন।
শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ আপু।
ভালো হোক আর মন্দ হোক। এই শহরে আমার বেড়ে উঠা।কি যেন মায়া জড়িয়ে আছে। শহর নিয়ে চমৎকার কবিতা। শুভ রাত্রি।
এত অন্যায়ের পরেও শহরকে ভালবাসেন বলে ভাল লাগল।