একা কালো কাক।

এক ঝাঁক শালিকের ভীড়ে জেগে থাকা একলা কাক…! 

শালিক পুষে মানুষ ..আদরে, 

প্রেমিকাকে শালিকের উত্তরসূরী বানায় প্রেমিক,

যদিও শালিক উড়তে জানে, উড়ে যায় দূরে।

কাক তবুও থাকে, রাস্তাঘাটে.. 

অলিতে-গলিতে, শশ্মাণ কিংবা কবরে।

 

এক ঝাঁক শালিকের ভীড়ে একা কালো কাক..! 

উড়ে যায়, যাক উড়ে যাক।

 

প্রাচীর ভাঙা উর্ধ্বশ্বাসে ডানা ঝাপটিয়ে

বেঁচে আছে, বেঁচে থাক।

একা কালো কাক।  ||

 

মোট পড়েছেনঃ ৮৩৬জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. একা। তবু ও কাকেরা বেঁচে থাকে অনাদর অবহেলায়। একসময় শহরে কাকের ডাকে ঘুম ভাঙতো। এখন আর দেখা যায় না। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন