কেন অন্ধকার নেমে আসে
আলোর মাঝে—?
কেন ফুল ঝরে পড়ে
সৌন্দর্য্য ফেলে —?
কেন তুমি আমি চলে যাই ওপারেতে
ঠিকানা হারিয়ে,
অধিক যতনে রাখি যারে
চেপে বক্ষের মাঝে।
সুখ নিদ্রার ঘোরে
আবেগের ক্ষণিক খেলায়,
দুঃখসুখের লক্ষ ধারাঁ
এনেছে অশ্রু নয়ন ভরে।
হবে কি ভোর ?
দেখব কি আলো ?
নতুন করে বেধে জীবন
কেউ জানে না তা
পথহারা আমরা যারা সকল পথিক।
অন্ধ হয়ে থেকো না কেউ
চোখ থাকিতে,
একদিন সবার দিতে হবে
নিজ হিসাব নিজ দায়িত্বে।
মোট পড়েছেনঃ ৮৩৪জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর কবিতা ।
জেনে ভাল লাগল।
ভালো লাগলো ভাইয়া কবিতা…নিজের হিসাব সবসময়ই এড়িয়ে যাই আমরা…
ধন্যবাদ শুন্য শুন্যালয়।
ভাল লাগল কবিতা।
জেনে ভাল লাগল খসড়া। তবে এমন নাম ব্যবহার না করাই উত্তম।
অবশ্যই রাত শেষে ভোর হবে
হেসে উঠবে সোনালী সূর্য
ভালো লেগেছে কবিতা ।
সুন্দর বলেছেন জিসান ভাইয়া।
(y)
ভিন্ন রকমের ভালোলাগা । খুব সুন্দর ।
অনেক ভাল লেগেছে কবিতাটি।