বয়সের প্রান্তে এসে যদি ফিরে দেখি,
কত কি যে মনে পড়ে–মনে পড়ে সেই কথা–
অনেক ভরসা দিয়ে একদিন বলে ছিলাম,
ভাই ! আমি তো আছি !
ভরসার সমস্ত কিছু আজ ছিঁড়ে গেছে কথা।
বোন বিয়ে হয়ে যে দিন বিদায় নিলো,
কোথা থেকে কান্নার ঢল কালো মেঘ হয়ে
নেমে ছিল বৃষ্টির ঝাঁক,বলতে পারব না !
মাকে সেই,মা,বলে ডেকে ওঠার মনটা
কখন হারিয়ে ফেলেছি কে জানে !
ভারাক্রান্ত মনে এমনি কত যে টুকরো স্মৃতির ভিড় !
সময় ধরে রাখে সব–
প্রবাহিত দিন রাত ছুটে যায় অব্যর্থ লক্ষ্যে–
স্মৃতির কানামাছি আলোছায়া খেলে যায়,
হৃদয় আর কতটুকু ধরে নেবে জীবনে !
কালের স্রোতে নিজেকে ছেড়ে দেওয়া,
সমুখ বর্তমানে নিত্য এক এক রাতের পর
প্রতিদিন সকালের ফুটে ওঠা,
মাঝে মাঝে আনমন স্মৃতির ঝাঁপিতে
নেমে আসে অস্পষ্ট ঝাপসা চোখ–
হায় ! এই স্মৃতি ও কল্পনাটুকু যদি
কেড়ে নিতে পরতে তুমি,হে আমার বিধাতা !
স্মৃতি বেদনার অথবা সুখের দুটাই বেদনা দায়ক। কবিতা ভাল লাগল।
আপনাকে জানাই অনেক ধন্যবাদ।
এই সব স্মৃতি আছে বলেই আমরা বেঁচে আছি –
ভালো লেগেছে দাদা ।
ব্যদনার স্মৃতিগুলি মনকে বড় নাড়া দেয়– বিশেষ করে বয়সের ভারে। অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে অনেক……।। -{@
অনেক ভাল লাগার জন্যে অনেক ধন্যবাদ রইলো।
ভালো লেগেছে খুব ।
আন্তরিক ধন্যবাদ জানাই।
জীবন মানে একগুচ্ছ স্মৃতি
তাতেই হাসি তাতেই কাঁদি ।
ভালো লেগেছে ।
ঠিক বলেছেন ভাই!তবে কারও কারও কাছে শুধু কান্নার খুরাক হয়ে থাকে।ধন্যবাদ।
ভাল লাগলো,,,,,,,,,
অনেক ধন্যবাদ।
খুব ভাল লেগেছে।
খুব ভাল লাগার জন্যে অনেক ধন্যবাদ।
দাদা ভালো লেগেছে খুব। শুভেচ্ছা জানবেন।
একটু আগেই আপনার লেখা পড়ে এলাম। আপনাকে এখানে পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ।