দ্বিপাক্ষিক সমঝোতা

আমার টা না’হয় তুমিই নিলে,তোমার টা আমি
হিসেব কষে দেখবো যেদিন-দুজনার টায় দামি।

কথার ভাঁজে কথা প্যাঁচে,দিচ্ছো ক্যান ফাঁকি?
নিঃশ্বাস ভেঙে বিশ্বাস রেখে- নতুন করে ভাবি
চলো এবার দ্বিপাক্ষিক গোপনে, হাতে হাত মাখি
ওদের কানাঘুষার ভুল ভেঙ্গে-এই সমাজে বাঁচি।

ধরো, তুমি রানী আমি প্রজা-এক কথাতে মানি
তর্কে তর্ক বাড়ে, মানলে বহুদূর-দুজনে তো জানি।

আদর মেখে ডাকবে তুমি?তোমার চাষের চাষী;
ঘোলা চোখে বলবো আমি-তোমার ভিতর আমি?

নেত্রকোনা,  ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১,০৪০জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. প্রেমে সমর্পন এভাবেই করতে হয়। যতটুকু নিবো ততোটুকুর বেশি তোমায় দিবো। তুমি রানী হও, আমি প্রজা হবো। খুব ভালো লাগলো।

    শুভ কামনা 🌹🌹

    1. অফুরন্ত ধন্যবাদ আপু । সবাই যার যার ব্যর্থতাটুক স্বীকার করলেই প্রত্যেকটি পরিবার সুন্দর ।

      কৃতজ্ঞতা জানাই পড়ার জন্য ।

মন্তব্য করুন