মূল লেখায় যান

সোনেলার মডু হতে চাই

সাবিনা ইয়াসমিনঅন্যান্য১১০টি মন্তব্য

ইচ্ছেটা শুরু হয়েছিল ২০১৮ থেকে। তখন থেকেই শুনছিলাম সোনেলায় কোনো মডু নেই। ব্লগ ভুতে চালায়। এত্তো সুন্দর সোনালী উঠোন ভুতে চালাবে! আমিতো ভুত না, আমিই চালাবো ঠিক করলাম। শুরু হলো মডু হওয়ার চেষ্টা। বিশেষ বিশেষ ব্লগারদের কাছে ধর্না দেওয়া শুরু করলাম। তারা আমাকে এটা–সেটা কতো কিছু করতে বললো। গ্রুপের এডমিন বানালো, পেইজের এডমিন বানালো এমনকি আমার একটা অ–লেখাকে স্টিকি পোস্টের মর্যাদাও দিলো….কিন্তু মডু আর বানালো না।

রেগে–মেগে জানতে চাইলাম, মডু বানান না কেন?  কি কি যোগ্যতা লাগবে? বিকট এক হাসি দেখিয়ে বলে দিলো – ল্যাপটপ আছে? ওজন কতো? মডু হতে হলে দুই মন ওজন দরকার, আরও বেশি মন হলেও চলবে। আছে???

ল্যাপটপ নাই, দুইমন ওজন ইহ জনমে হওয়ার সম্ভাবনা নেই। এদিকে মডু না হতে পারার কষ্টে আমার দেড়মন শরীর কমতে কমতে কই হারিয়ে যায় কে জানে !!

সহপাঠী ভাই–আপু–  বান্ধবরা প্লিজ হেল্প মি, এইভাবে চলতে থাকলে মডু হতে পারি  আর না পারি মটু  সাবিনা শিগগিরই সুতলি সাবিনায় পরিণত হবে…. 😞😞

মোট পড়েছেনঃ ২৩৩৬জনআজ পড়েছেনঃ ০জন

১১০টি মন্তব্য

  1. এতক্ষণে পোস্ট! ঝালমুড়ির সব মুড়ি ফোতা হই গেছে। ফোতা মানে বুঝছেনতো? অই যে মুড়ি অনেকখন বাহিরে থাকলে কেমন মচমচে ভাব চলে যাওয়ার পর যে ভাব হয় সেই ভাবকে আমরা ফোতা বলি।

      1. আরে না না, পোস্টে এত লেখা পড়তে আলসামি লাগে তো তাই সারমর্ম জানতে চাইলাম। আমি তো আপনার পক্ষে। মডু বানাইয়াই ছাড়ব।

        আগে কনতো কার কাছে রেগে মেগে বডু বানায় না কেন জানতে চাইছেন?

        উনারে আগে ধরুম। খালি নামডা কন

      2. ডরাই না ডরাই না খালি নামডা কন। আধামন কমলে কমবে, হাড্ডি থাকলে একদিন মাংস হবে। ক্ষমতায় যাওয়ার পরে সব ঠিক হই যাবে।

  2. আপনার ফেবুতে দেখলাম, সোনেলায় জবে জয়েন করার পাঁচ মিনিটের মধ্যে আপনি ডাবল প্রমোশন পেলেন!!
    কেমনে কি?!!
    আমার তো সন্দেহ হইতাছে আপনিই মডু,
    এই পোস্ট দিয়ে বিভ্রান্ত করছেন সবাইকে।

      1. বুজছি আপ্নারা দুইজনেই আজকা ব্লক খাইবেন। মডু হইবেন তাই না। মডুবাহিনী সব দেখতাছে। কোন সময় যে ব্লক মারে আপ্নাগো তারাই জানে।

      2. এটাই দুনিয়ার নিয়ম, আগে যেতে হলে হয় নিজেকে অন্যকে পেছনে ফেলতে হবেই হবে। সবার শখ মডু হইবার আমারো কি নাই নাকি।

  3. একখান প্রশ্ন, আপনি যদি মডু হইতেই পারেন তাইলে হবার পরে আমারে কোনোদিকে ছোটখাট একটা জব ম্যানেজ কইরা দিবেন না কি আগে কন

      1. তাইলে আর কোনো কথা নাই, কোনো ধরনের আঘাত আসার আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়েই যাবো। মডু আপনাকে বানাতেই হবে। কিন্তু আফসোস মডু হলে আর আপনার দেখা পাওয়া যাবে না।

      2. হু, আন্দোলন চালিয়ে যান। রোজার পুরোমাস জুড়ে এই আন্দোলন চলবে। সেহেরি খেয়ে আন্দোলন শুরু ইফতার খেয়ে বিরতি। দাবী না মানলে ঈদের পরে আরো কঠিন কর্মসূচি পালন করা হবে।

        বলা যায়না, মডু বানানোর পর যদি ভুত হয়ে যাই দেখা দিতে পারবো বলেতো মনে হয় না 😢

      3. আপনার ব্লক আর কেউ আটকাতে পারবে না। নির্ঘাত ব্লক দিব, ব্যানও করতে পারে। মটু হবার সখ ভেস্তে যাবে। তেল থেরাপি ট্রাই করেন।

  4. সব বাদ, আজকা থাইকা আপ্নিই মডু, আপনাকে মডু হিসেবেই আমরা মানব। আমরা ব্লগাররা অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা আপনার হাতে দিয়া দিলাম। এবার আপনার অনুভুতি কেমন তা বলেন।

    1. খুশির ঠ্যালায় জাতীয় সঙ্গীত গাইতে মন চাইতেছে। আমার নিজের ভাষায় 😁😁

      আমার সোনার সোনেলা
      আমি তোমায় ভালোবাসি..
      চিরদিন তোমার উঠোন তোমার ব্লগার
      আমার প্রানে…. আমার প্রানে বাঁজাক বাঁশি,
      প্রিয় সোনেলা, আমি তোমায় ভালোবাসিইইইইই..❤❤❤❤

      1. এই হলো গোপন রহস্য তাইতো বলি আপনাকে মডু মডু লাগে ক্যান বা হইলেন কিভাবে! আসলেই ঠিক বলেছেন, ফ্রিতে পাত্তা দিত না।

        @সাবিনা আপা মানুষ চিনতে ভুল কইরেন না। জায়গামতো জাল ফেলেন ঠিক ঠিক কাজে আসবে। ধরেন ধরেন।

      2. আপনার তো কতোকিছুই লাগে লাগে। চোখ, নাক, কান, সবই দুই জোড়া। মডু মাছ নাকি? তাইলে আমি এদ্দিনে ধরতে পারলাম না ক্যান? বড়শী দিয়া তো কত্তোই ধরছি। খালি রুই আর পুঁটি ওঠে, মডু ওঠেনা।

      3. আসলে আমরা মডুদের খুজে পাই না তার কারণ হলো মডুরা ছদ্মবেশে এখানে এসে নানান মন্তব্যে এটা আমাদেরকে বিশ্বাস করাতে চায় যে “মডুদের খুজে পাওয়া সম্ভব না”। উনারা মন্তব্যেও পোস্টদাতাকে নিরুৎসাহিত করবে যাতে সামনে আর না এগুতে পারে। এই সোনেলার মডুরা খুব চালাক প্রজাতির মডু।

      4. আরে হাতুড়ি দুইটা দিসিতো একটা আপনার জন্য একটা আমার জন্য। টিফিনের ভাহ নেই আর আপনার জন্য হাতুরি নিব না তা কি হয়!

      5. আচ্ছা, হাতুড়ি একটা আমি নিলাম, আর পিস্তল একটা আপনি রাখেন। সহিংস আন্দোলন ভেবে ভৌতিক মডু বাহিনী কখন হামলা করে বলা যায় না।

        ইয়ে,,,, ধরপাকর শুরু হলে কই থাকবেন? জায়গা ঠিক করেছেন?

    1. ভয় নেই, ধরপাকড় শুরু হলে যেখানে পারবেন আশ্রয় নিবেন। তখন সহপাঠী এসব মনেও থাকবে না। আর মডুদের ভয় পাওয়ার কিছু নেই। তারা নিজেরাই আছে চাকরি হারানোর ভয়ে।

      1. কী ভয়ংকর কথাবার্তা। আমি শুধু আদা চা খেয়ে আসছিলাম। প্রহেলিকা আমারে কিছু পয়সা দিয়ে এই আন্দোলনে শরীক হইতে কইছিলো, আমি জানিই না আন্দোলন কী নিয়া। এখন দেখি হাতুড়ি, বন্দুক সব নিয়া নামছে এরা। আমি নাই। চান্সে ফুটবে, হাতে কড়া পড়বে গরীবের।

      2. ফুঁ ফুঁ! বড়রা যদি এভাবে মিথ্যা কথা বলে তাইলে আমরা ছোটরা কি শিখব? এই ভয়ানক অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই বর্তমান সময়কে।

        এই মিথ্যা অপবাদের জন্য তীব্র প্রতিবাদ!

        https://youtu.be/xmox8Cz8zxs

  5. এবার আমিও বুঝতে পারছি। মডু হতে হলে আমাকে মহাশূন্যে পৌঁছাতে হবে। ঐখান থেকে জাল ছুড়ে শূন্যমতন কিছু ধরতে পারলেই শিরোপা আমার হাতে চলে আসবে 😜

      1. সমস্যা নেই, আমি মনে করিয়ে দিব, কখন কার দিকে নজর দিবেন। উনারা কিন্তু অতি চালাক। আপনাকে শুধু গলায় দড়িটা পরাতে হবে তাইলেই মডু হওয়া পাক্কা।

      2. সাবিনা আপু আপনি এতোক্ষনেও যদি না বোঝেন সোনেলার আসল মডু কে। ভালো কইরা সহপাঠির দিকে নজর দ্যান। কোথায় দড়ি দিতে হবে, কখন দিতে হবে, অস্ত্র সাপ্লাই এসব কে করছে একটু নজর দিলেই বুঝবেন। যদিও ঘরের মডু চেনা শক্ত।

    1. এভাবে নিরুৎসাহিত করতে হয় না শামীম সাহেব। মটু হওয়ার কতোওওওও সাধ আমার যদি বুঝতেন, তাহলে আমার দুঃখে চিক্কুর দিয়ে কেঁদে কেঁদে আপনি চিক্কন এখনই হয়ে যেতেন 😒

  6. ও মডু সাবিনা আপা আমারে একটা পোস্টো দিবেন সোনেলায়? কতোগুলান বৎসর লেইখ্যা গেলাম, পাত্তাই পাইলাম না। আপ্নারে মডু হিসেবে দেখবার চাই। ভোটখানা দিয়া গেলাম। খালি আমারে একটা উচ্চপদে পোস্টো দিবেন, বেতন বেশি লাগবো না।

    1. নীলা আপু আর কোনো চিন্তা নেই। একবার খালি মডু হয়ে নেই,,,, আমার সব কাজ আপনাদের দিয়ে দিবো। নিজে কোনো কাজই করবো না। যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদেরকে আমি অবশ্যই চাকরি দিবো। আমার মডু আমলে একজন ব্লগার বেকার থাকতে পারবে না ❤❤❤

    1. পাথর আনতে ভুলে গেছি। সমস্যা নেই, আমার কাছে হাতুড়ি আছে। ( প্রহেলিকা কাল গিফট দিয়েছে) । ওটা কাজে লাগাবো ভাইজান। ভোট কিন্তু আমাকেই দিবেন। মটু সাবিনাকে মডুর আসনে দেখতে চাইলে তাড়াতাড়ি ভোট দিয়ে যান। 😊😊

      1. আপনার মূল্যবান ভোট পেয়ে আমার জয়ের পথ উন্মুক্ত হয়ে গেলো ভাইজান। একবার শুধু মডু হয়ে নেই, আগের সবাইকে বাতিল করে নতুন নতুন আসন বানাবো। তারপর আমরাই আমরা 😁😁

  7. আচ্ছা, মডু কী!! উহা কাহারা!! তাদের কাজ কী!!
    আধারে থেকে ভাবতে হচ্ছে!!

    ১…তাদের কী তৃতীয় চৌখ থাকে?
    ২… তাদের কী চোখা শিঙ থাকে? যখন তখন তেড়ে/মেড়ে আসে?
    ৩… তাদের হাতে মোটা সূচের ইংতি থাকে, ইচ্ছে হলেই চিৎ-উপুৎ করে যেখানে সেখানে ফুড়ে চিকিৎসা দিয়ে দেন?
    ৪… তাদের কী বড় চোখা দাঁত থাকে, ঘ্যাচ করে মাথার চাঁদিতে বসিয়ে ঘিলু খেয়ে নেয়?
    ৫…… তাদের পকেটে কী একগাদা পঁচা যা খুশি তাই লেখা একটি বস্তা থাকে? ইচ্ছে হলেই একটি ছুঁড়ে মারে?
    ৬……তাদের কি শকুন বা প্যাঁচা চোখা হতেই হয়?
    ৭…… তারা কী খুব ডাকা-বুকো বা ডাট দেখিয়ে বেড়ায়?
    ৮……… ব্লগ থেকে কী ভাত/টাত খেতে দেয়? না কী ক্ষুধা মনে/পেটে তিড়িংবিড়িং করে বেড়ায়?

    বুঝিয়ে বললে দুর্বার আন্দুলুনের ডাক/বাক দেয়া যেতেই পারে।

    1. মডু ইতো এখনো হতে পারলাম না। এসব প্রশ্নের উত্তর কিভাবে দিবো 😞😞

      সুবিধাবাদী দের মতো আচরণ করলেন মহারাজ। প্রকৃতি শুভাকাঙ্ক্ষীরা এমনি এমনি দৌড়ে আসে, তাদের কিছু বোঝাতে হয়না। 😏😏

      1. মডু হলে নিজেকে একটু বেশি মটু মটু লাগবে। আর সবাই জানে মটুদের কথার ওজন বেশি। খেয়ে-দেয়েতো আর ওজন একঝটকায় বাড়বে না….. তাই মনে শর্টকাটে মডু হওয়ার শখ জেগেছে।

        মহারাজ, আপনার ভোট-ব্যানার কিছুই দেখছি না। আমাকে ভোট দেয়ার ইচ্ছে নেই নাকি !!

    1. থ্যাংকু বন্যা। তুমি আমার প্রিয়জন। শুধু ভোট দিলেই হবেনা, আন্দোলনেও তোমার সরব উপস্থিতি চাই। যা কিছু আছে সব নিয়ে রেডি থেকো। যেকোনো সময়ে মিছিলে আসতে হবে। 😂😂

  8. উপর থেকে কমেন্ট পড়তে পড়তে নীচে নামছি আর ভাবছি, সব মডুদের ভীরে থ্যাথলা হইয়া গেলাম। 👏

    বাই দ্যা ওয়ে, আপনি আন্দোলনে নামেন। আছি পাশে। 🙌

    আপনারডা ফুল ফিল হইলে আমার জন্যেও সুপারিশ কইরেন কেমন? ☺

    1. আমার প্রতিবাদী কর্মী লাগবে। থ্যাতলানো কর্মীতো রাজপথে নামার আগেই হাসপাতালের কেবিন ভাড়া চাইবে মডু হওয়ার আগেই এতো খরচ !!

      তৌহিদ ভাই নিরপেক্ষ ভোট নিবো না। ঠিক করে বলুন সাবিনাকে মডুর আসনে দেখতে চাইলে কি কি করবেন ? ইট পাথর তাবিজ সব সাপ্লাই দিতে হবে। দিতে পারবেন ?

    1. এখনো হতে পারিনি ☹
      ইয়ে, আপনিতো সোনেলার সিনিয়র নাগরিক। আপনার ভোট কি ইতিমধ্যে কাউকে দিয়েছেন ? যদি আপনার মূল্যবান ভোটখানা আমায় দিতেন ,তাহলে আমার মডু হওয়ার সম্ভাবনা আরেকটু বেড়ে যেতো। ☺

    1. মডু এখনো হয়নি। মডু হওয়ার চিন্তায় নাওয়া-খাওয়া সব ভুলে গিয়েছিলাম। এখন সব ওকে।

      ভৌতিক বাহিনীর কোনো সাড়া শব্দ নেই।আন্দোলনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই মনে হচ্ছে। 🤔

    1. ইয়েস!!!!! এইবার আমার মডু হওয়া কেউ ঠেকাতে পারবে না। 💃💃💃💃

      @ প্রহেলিকা দেখে যান, আমি নিরংকুশ ভোটে পাশ করেছি। এখন শুধু আমাকে লিখিত সার্টিফিকেট নিতে হবে। আশা করি ভৌতিক বাহিনী আমাকে জয়মালা সহ বরণ করতে তৈরি হচ্ছেন। 😇😇

      1. এটা কোনো ব্যাপার না। হাতে মাইক নিয়ে একদমে বলতে থাকুন, সাবিনা কে মডু দেখতে চাই। বলার সময় চোখ বন্ধ রাখবেন। নয়তো ভৌতিক মডু বাহিনী এসে ভয় দেখাবে। 😂😂

  9. আপনি যে মডু হওয়ার নেশায় গ্যালাক্সি তে পৌঁছে যাচ্ছে ম্যাডাম সাবিনা…. আচ্ছা মডু রা কি শুধু ভুত নাকি পেত্নি ও আছে??? আপনি কোন পদ টা চাচ্ছেন আসলে মডু ভুত নাকি মডু পেত্নি?

    1. আগের মডুরা ভুত–পেত্নীর আসন দখল করে রেখেছে। আমি ওসবের মধ্যে নেই। আমি হবো মডার্ন মডু। গ্যালাক্সির কথাটা বলে ভালো করেছেন মায়া আপু। এলিয়েন মডুর পদটা নেয়ার চেষ্টা করে দেখি। আহা! এলিয়েন মডু! ডায়নামিক মডু সাবিনা, ভাবতেই আনন্দ লাগছে। 😎😎

  10. আমি যদিও ভূত কিন্তু মডু না । আপনি যখন চেয়েছেন তখন দিয়ে দেওয়াই উচিত। কিন্তু সমস্যা হচ্ছে আপনি কাদের কাছে ধরনা দিয়েছেন? ভূতেদের কাছে দিয়েছিলেন তো?

    1. আচ্ছা সুতলি সাবিনাই হবো। তার আগে আমাকে মডু হতে হবে। কবে যে এরা ঘোষণা দিবে 😒😒

      অনেক দিন পর দেখলাম আপনাকে। ভালো লাগছে। ম্যাগাজিনের জন্য লেখা রেডি করেছেন?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।