তোমার নগরে পা রাখবার দিন –
খুব যতনে বাঁচিয়ে রাখা স্বপনবেশে,
তোমার নগরদ্বারে আমি দাড়ালে এসে –
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে ; কথা ছিলো।
অয়ি লাবণ্যপুঞ্জ – তুমি খুলে দেবে রুদ্ধ দুয়ার,
আমি ও আমার ব্যাথার সরিৎ ঝরবো একাকার –
তুমি ; বহুকালের তাপদাহ সে ধারাজলে,
ধুয়ে নেবে একবার ; কথা ছিলো।
তারপর,
চিরতরে বিলীন শুন্যতায় হারাবো –
ভেবোনা তা বলে থাকবোনা আমি,
তোমার একাকীত্ব জুড়েই আমি রয়ে যাবো।
অতঃপর,
যে ঠিকানায় ভালোবাসার বার্তা আসার কথা –
সেই ঠিকানা খেয়েছে কুরে সময় দানব।
এই ঠিকানায় আমার শেকড় নেই,
এইখানেতে আমি আগন্তুক –
এই এখানেই মধ্যরাতে হেটে বেড়াই, একা ; নির্বান্ধব।
আর তুমি, সময়ের মতো – অধরা এবং নির্বিকার ।
মোট পড়েছেনঃ ১,০৯২জন
আজ পড়েছেনঃ ০জন
কথা ছিল, কথা থাকবেও, কথা বিলীন হয়না কখনো।
‘ ভেবোনা তা বলে থাকবোনা আমি,
তোমার একাকীত্ব জুড়েই আমি রয়ে যাবো।’ — অদ্ভুত সুন্দর লাগলো।
ক্যামনে লেখেন এমন করে!
শুভ কামনা।
শুধু কথারাই থাকে দাদা, অবিনাশী।
আর সব বদলে যায় – বদলাতে থাকে প্রতিদিন 🙂
কথা দিয়ে কথা কেউ না রাখলে ও হৃদয় দিয়ে হৃদয় কিন্ত খুব সযতনে ই রেখে দেয়া হয় । দারুণ লিখেন আপনি। -{@
হৃদয় বলে কিছু নাই, সব ফটোশপ 🙂
হৃদয় নিরাকার আর অস্পৃশ্য তাই এটার অস্তিত্ব খুঁজতে নেই । :T
হ, হৃদয় দিয়া কি হবে?
শরীরমঃ 🙂
হাহাহাহাহা * শরীর ভাল না থাকলে এই হৃদয় দেখবেন কেমুন টাইট টা দেয় । শরীরের সুস্থতা সব আগে ।
হাহাহাহাহা * শরীর ভাল না থাকলে এই হৃদয় দেখবেন কেমুন টাইট টা দেয় । শরীরের সুস্থতা সব আগে ।
তাতে কি, টিকে থাকাই সব … অভিযোগ করাটাই বোকামি – আনন্দমঃ আনন্দমঃ
অভিযোগ টা করলো কে ?
আমি করি অভিযোগ 🙂
আনেক ভাল লাগার একটা কবিতা
ধন্যবাদ ভাই 🙂
আমার কবিতা আছে, তাই আজোও তুমি র’য়ে গেছো আমার একাকীত্বের মধ্যে—-আপনার কবিতা পড়ার পর এই একটা লাইন আচমকা চলে এলো মনে।
বাহ বাহ, চমৎকার। একলাইনেই পুরোটা 😀
ধন্যবাদ।
বোধ করি আগে অনুমতি নেন-নি।
তাই এই নির্বান্ধব অবস্থা।
আপনি সব সময়-ই ভাল লেখেন।
অনুমতি নিয়া হয় নাকি দাদা? হওয়ার হইলে এম্নিতেই হবে, না হওয়ার হইলে লিখিত দরখাস্ত দিলেও হয়না 🙁
চমৎকার একটা কবিতা পড়লাম।
কথা রাখা না রাখার মাঝে এই তো একলা থাকা। একলাই থাকা আসলে। শুভকামনা রইলো।
ধন্যবাদ।
শেষ পর্যন্ত মানুষের সে নিজেই থাকে, আর কেউ না 🙂
দারুন ভালোলাগা ভাই, সব কিছু কথার মাঝেই থেকে যায়। বদলে যায় শুধু সময়।
কথারাও থাকেনা, মাঝেমধ্যেই হারায় যায় ভাই 🙂