আমি স্বপ্ন দেখি না আর,
অনিদ্রিত রজনী করি যাপন।
অলীক নেশায় মাতিনা আর,
ঘটাইনা সুখের ব্যাপন।
আমি আকাশ দেখি না আর,
জোছনা মাখি না গায়।
বেলাভূমির তীরে বেড়াই না আর,
গোধূলী মাখি না পায়।
আমি গান গাই না আর,
বেসুরো গলার কন্ঠস্বর।
আনন্দ বিলাই না আর,
দুঃখ করে ভর।
আমি আড্ডা দেই না আর,
চায়ের কাপে তুলিনা ঝড়।
আমি মঞ্চ মাতাই না আর,
পড়ে থাকি নীরবতার চাদর।
আমি কবিতা লেখি না আর,
মেলাই না কোন ছন্দ।
ইচ্ছের স্রোতে ভাসি না আর,
মনের সাথে লাগে দ্বন্দ্ব।
আমি শিশির ছুঁই না আর,
মন ভিজে যায় সহসাই।
আমি রোদ মাখি না আর,
ভালো লাগে বরষাই।
আমি সুখে মাতি না আর,
কষ্ট পেতে ভালো লাগে।
আমি বিশ্বাস করি না আর,
অবিশ্বাস করি আগে।
আমি পারছি না চলতে আর,
মরচে পড়েছে আমার চাকায়।
পথ পাচ্ছি না খুঁজে আর,
হারিয়ে গেছে লক্ষ্যটাই।
তবুও আমি মানুষ,
জীবন আমার একটাই।
তাই বলে বেড়াই
একটি কথাই
ভালোবাসি তাই,
ভালোবেসে যাই।
সোনেলায় স্বাগতম -{@
ভালো লেগেছে কবিতা –
শুভকামনা ।
ধন্যবাদ
সুস্বাগতম। -{@
বোঝাই গেলো আপনি ভালোবাসার কাঙাল।
(3
অনেক ভালো লেগেছে … -{@
:v
ভালবাসাতো আপনার কাছে ভাত খাওয়ার মত সাধারন ব্যাপার হয়ে যাবে। এত কষ্টে থাকলে তো জীবন হয়ে যাবে পানসে। চিয়ার আপ। 🙂 সুস্বাগতম। ভাল লেগেছে কবিতা।
চিয়ারস (y)
এতটা ‘না’ বোধের মধ্যেও ভালোবাসতে পারছেন এটি কিন্তু কম কথা নয় ।
লিখুন ।
ধন্যবাদ। লিখছি…
হ্যা , ঠিকই বলেছেন জীবন একটাই ,
তবে ভালোবাসুন , বেশি বেশি ভালবাসুন সমস্যা নেই ।
চোখটি খোলা রাখুন ।
মনের চোখ খোলাই রাখি…
স্বাগতম !! কবিতা ভাল লেগেছে -{@
🙂