এক টুকরো স্বর্গ

ভূমিষ্ঠ হওয়ার পর মূহুর্তে কেঁদে হলাম সারা
আকুল কেঁদে উপলব্ধি করি আজ আমি স্বর্গ হারা
কেঁদে কেঁদে দুহাত তুলে প্রশ্ন করতে চাই
খোদা তুমি কোন দোষে ছুড়ে দিলে আমায়
মুচকি হেসে অবোধ শিশুকে প্রবোধ দেন দয়াময়
এক টুকরো স্বর্গ তোমার রয়েছে যে বিশ্বময়
দাত্রী আমায় তুলে দিলেন যখন মায়াময়ী মার কোলে
দুধের নহর বয়ে দিয়ে মুখে মা আমার ইশারায় বলে
দেখো দেখো বাবা এই যে আমি তোমারই স্বর্গ, নিয়েছি তোমায় বুকে
হাসি হাসি মুখে উপভোগ করি আমার এক টুকরো স্বর্গ
মা তুমি আমার, বুকে চেপে রেখো তোমার ভালোবাসার অর্ঘ।

মোট পড়েছেনঃ ৮২২জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. পৃথিবীর বাইরে আর কোন স্বর্গ আছে কী? আর মাতো স্বর্গেরই দেবী।
    ভালো লিখেছেন ইঞ্জা ভাইয়া। মায়ের ছায়ার তলে মায়ায় জড়িয়ে থাকুন সবসময়।

  2. খালাম্মা সুস্থ হয়ে উঠবেন ভাইয়া। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।
    মা হবার পরে বুঝেছি মায়ের মন। মায়ের মতো আদর এ পৃথিবীর কোথাও পাওয়া যায়না।

    ভালো থাকুন ভাইয়া। -{@

মন্তব্য করুন