অবুঝ

 

 

বাবা যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন
সেদিন বুঝতে পারিনি আমার মাথার আকাশ রঙ বদলেছে
এতো বড় ব্যবসা, পরিবার, সব মাথার উপর নিয়ে একা পা বাড়ালাম
বালক ছিলাম বলে সবাই যথেচ্ছাচারে নেমেছিলো
অবুঝ বলে আত্মীয় অনাত্মীয় সবাই খেলো নিংরে নিংরে
ঘরের মানুষও বুঝতে চাইনি, আমি অবুঝ ছিলাম
যদি না করতাম, তারা জোর করতো, বলতো করতে হবে
আবারও না করতাম, ঘরের মুরুব্বি কথাবার্তা বন্ধ করতেন
অবুঝ ছিলাম বলেই মন চাইতাম, সবাইকে খুশি করতাম
মনে হতো, সবাই খুশি মানে আমার বাবা নিশ্চয় খুশি
বুঝতে পারিনি কি হারাতে যাচ্ছি, যেদিন হারালাম, সবই হারালাম
আমি অবুঝ ছিলাম বলেই কি আমিই হারালাম, সবাই কি হারাইনি?
আবার নিজে নিজে উঠে দাঁড়ালাম, আবার শুরু হলো যথেচ্ছাচার
অন্যরা বড় হলেও, দু হাত তুলে দাঁড়িয়ে রইল
আমি অবুঝ ছিলাম, তাই সবই হারালাম
উপরে তাকালাম, আকাশটা আজ বড্ড কালো
আচ্ছা বেধনার রঙ কি, লাল, নীল, বেগুনি, নাকি কালো??

মোট পড়েছেনঃ ৭১৪জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. বাবা মা মাথার উপর আকাশের মত। সব সময় ছায়া দিয়ে থাকে আমাদের । আকাশটা যখন সরে যায় তখন বুঝা যায় রৌদ্রের কত তেজ।
    আল্লাহ আপনার আব্বাকে বেহেস্ত নসীব করুন।

  2. অবুঝ বয়সে বাবাকে হারিয়েছেন বলেই শক্তভাবে দাঁড়াতে পেরেছেন ইঞ্জা ভাইয়া। মাথার আকাশ রঙ বদলায়নি, আগের মতোই আছে হয়তো। হয়তো ঐ পরিবর্তনটুকুর প্রয়োজন ছিলো।
    ভালো থাকুক বাবা ওপাড়ে। প্রার্থনা।

মন্তব্য করুন