বেলাভূমি

 

 

সমুদ্রের রূপ চিন্তা করে দেখো
সে কতোই না ভালোবাসে বেলাভূমিকে
নিরন্তর ছুঁয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টায় থাকে
আমি ভাবি এতো কি ভালোবাসা যার শেষ কোথা
ভালোবাসা জানানোর নিরন্তর প্রচেষ্টা
তেমনি আমি বারেবারে ছুঁইয়ে যেতে চাই তোমায়
যেমন সাগর বেলাভূমিকে ছুঁয়ে যায়
শুনোনা ওগো, আমি ঐ ছোট ছোট লাল কাঁকড়া হতে চাই
ভয় পাওয়ার ছলনায় গুরগুড়িয়ে তোমার বুকেতে লুকাতে চাই
কি পারবেনা আমায় তোমার বেলাভূমে ধরে রাখতে??

মোট পড়েছেনঃ ১,৮৭৯জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. হৃদয় ছুয়ে মনে দাগ কেটে অন্তরে রেখে যাক ভালবাসা
    হৃদয় ফুড়ে বয়ে যাক ভালবাসা
    আমি থাকবনা থাক ভালবাসা।

    আপনার ইচ্ছা পূরণ হোক।

  2. বুকের মধ্যে পুরো সেধিয়ে গেলে আমরা খুঁজে পাব কেমনে তাই ভাবছি।
    অবশ্য কাঁকড়া তার পদচিহ্ন রেখেই যাই।

    চালাইয়া যান ভাই।

মন্তব্য করুন