বিষন্ন রোদ্দুরমাখা নীলখামে মৃত কাঠগোলাপ

দেরাজের কোনে পরে থাকা একা নীল খাম –
তার বুকের ভেতর জমে থাকা রোদ্দুর, মেঘ
তার শরীর জুড়ে জমে থাকা ধূলো ; অবসাদ।

কোনের আধাঁর জুড়ে পরে থাকা মৃত কাঠগোলাপের ঝাড় –
তার কন্টকময় শরীর জুড়ে আবছায়া সুখস্মৃতি, বেদনা
আর বুকের ভেতর বিস্তীর্ণ অতীত ; আবছা নীল আকাশ।

সিঁড়ির মুখে বসে নিস্তব্ধতায় ডুবে থাকা বিষন্নতা –
তার বুকের ভেতর অর্ধেক জীবনের হাহাকার।
ভালোবাসার ঘোলাটে আয়নায়, বিলীয়মান মুখ দেখি
এবং চারপাশ ভরাট করে থাকা শুন্যতায় মিশে থাকি আমি,
এইসব টের পাই, চোরাস্রোতের মতোন –
ভালোবাসো বলেই আমি তোমার অন্তর্যামী।

”আমি যে তোমার অন্তর্যামী সে কিন্ত এমনিতেই নই, তুমি আমায় ভালোবাসো বলেই আমি তোমার অন্তর্যামী – বিবেকানন্দ”

মোট পড়েছেনঃ ১,৩৯২জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. তার বুকের ভেতর জমে থাকা রোদ্দুর, মেঘ
    তার শরীর জুড়ে জমে থাকা ধূলো ; অবসাদ।

    রদ্দুর আবার মেঘ ভয় লাগে

    এইসব টের পাই, চোরাস্রোতের মতোন –
    ভালোবাসো বলেই আমি তোমার অন্তর্যামী। /……………। আমি মুগ্ধ।

  2. ভালোবাসার ঘোলাটে আয়নায়, বিলীয়মান মুখ দেখি
    এবং চারপাশ ভরাট করে থাকা শুন্যতায় মিশে থাকি আমি,

    যেন আমার নিজেরই কথা।
    কিছু কিছু চরণ ভাবনার খোরাক যোগায়, বেশ লাগলো কবিতাটি, শব্দের বুনন খুব সুন্দর নিজের অজান্তেই ভালো লেগে যায়।

  3. নীল খাম, নীল আকাশ, অবসাদ, হাহাকার, বিষণ্ণতা- সবকিছুই অন্তর শূন্যতার প্রতীক হয়ে এসেছে,
    বিষণ্ণ লেখাগুলোই কি ভাল হয় সব সময়?

    1. আপনার মতো ব্লগার যেকোন ব্লগের জন্য সম্পদ নীলাঞ্জনা নীলা। একনিষ্ঠ ব্লগার 🙂 আমার মতো ফাকিবাজ নাহ 😀 আপনার পাঠ পর্যালোচনা মন্তব্য সব সময়ই বেশ উপভোগ করি -{@

      1. এবারে একটু বেশী না, অনেক বাড়িয়ে বললেন। আসলে আপনার কবিতা আমার ভালো লাগে।
        বিষণ্ণ, কিন্তু সুন্দর।

        ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। 🙂

মন্তব্য করুন