জীবন

ইঞ্জা ২৭ জানুয়ারি ২০১৭, শুক্রবার, ০৭:৫৬:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

 

জীবনটা কেমন যেন
মাতৃ গর্ভতল থেকে প্রথম উঁকি দিয়ে বেড়িয়ে আসা, এরপর আশেপাশেরর মানুষ দেখে ভয়ে চিৎকার করে কেঁদে উঠা
আরেকটু বয়সে প্রথম বসন্তের ছোঁয়ার মতো হামাগুড়ি দিয়ে এগিয়ে চলা শেখা
বালক হয়ে দূর্বার হয়ে উঠা, চিৎকার চেঁচামেচিতে সকল পাড়া এক করা
যৌবনে গ্রীস্মের গরম শরীর ননিয়ে ইতিউতি তাকা, মনে রঙ লাগা, নতুন প্রেমের আলিঙ্গনে নিজেকে হারা
এরপর বর্ষার আলিঙ্গনে শ্রাবনের বৃষ্টিতে ভিজে নেয়ে একাকার হয়ে শান্ত হওয়া
বয়স বাড়ার প্রাক্কালে আত্ম মর্যাদা নিয়ে কঠিন থেকে কঠিনতর হওয়া
শেষ বয়সে প্রচন্ড শীতে পরাজিত পত্রকুলের মতো ঝরে পড়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা
জীবনটা এমন কেন??

৯৯১জন ৯৯৩জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য