UBER ট্যাক্সি সেবা।

 

উবার একটি এপস যা দিয়ে আপনি যে কোন মুহুর্তেই যেখানেই থাকুন, বিপদে আপদে একটা গাড়ী দ্রুত সময়ে নির্ধারিত ভাড়ায় আপনার কাছে পোঁছে যাবে যা বিভিন্ন দেশে এই উবার এপ্সের ব্যবহার বেশ জনপ্রিয়, এই এপসের বিষয়টা হলো, আপনার কাছে একটা গাড়ী আছে আর এই উবারে আপনি মেম্বার হলেন, যাত্রী আপনার কাছাকাছি অবস্থান থেকে এপস রিকোয়েস্ট পাঠালেন গাড়ীর প্রয়োজনে আর আপনি যাত্রীকে উঠিয়ে নিয়ে গন্তব্যে পোঁছে দিলেন আর নির্দিষ্ট ভাড়া আপনি পেয়ে গেলেন, এই এপসের মাধ্যমে যে কেউ (গাড়ীর মালিক) উপরি ব্যবসা করতে পারেন আবার দেশের পরিবহন আর যাত্রী বান্ধব এই উবার এপস,
কিন্তু আমাদের দেশে উবার এপ্সের ব্যবহার দুই তিন দিনের মধ্য বিআরটিএ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে কারণ হলো সরকারের আইনের পরিপন্থী এই ব্যবসা, এই দেশে ট্যাক্সি ক্যাব চালানোর জন্য সরকারের লাইসেন্স নিতে হয়, ভালো কথা কিন্তু মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনাদের কাজটাতো সঠিক ভাবে করুন, দেশের সিএনজি গুলো মিটার লাগালেও মিটারে চলেনা, এমনো হয় ১০০ টাকার ভাড়ার জায়গাই সময়ে ৫০০ টাকাও চেয়ে বসে, তার ইচ্ছে হলে যাবে না হয় যাবেনা, যাত্রীরা আজ তাদের ইচ্ছের কাছে বন্ধী। আরো আছে দেশে লাখে লাখে ভাঙ্গাচোরা ফিটনেস, ট্যাক্স টোকেন বিহিন গাড়ী চলছে সেগুলো তো আপনাদের চোখের সামনেই চলে নাকি, নাকি আপনারা কানা? আইন না থাকলেও মোটর সাইকেল চলে ফুটপাতে, দুইজনের বদলে পাঁচ জনও চড়ে চলে তখন আপনারা কি করেন নাকি চোখে দিয়েছেন টিনের চশমা, দরকার না হলেও কোটিপতিদের, লাকপতিদের কয়েকটা করে প্রাইভেট গাড়ীর রেজিস্ট্রেশন দিয়ে দেন চোখের পলকে কিন্তু সাধারণ জনগণের জন্য কি ব্যবস্থা আছে, কলা? প্রতি বছর শত শত মানুষ এক্সিডেন্ট করে কেন জবাব দেবেন, জানি দেবেন না কারণ আপনাদের আইনেই রয়েছে অনেক ফাঁক ফোকর, আইন না থাকলেও দেশে রেন্টে কার ব্যবসা চলে কিভাবে তা কেন চোখে দেখেন না, আইন না থাকলেও দেশে কয়েক লাখ গাড়ী আছে যা ভাড়ায় চলে দেশের বিভিন্ন প্রান্তে তাহলে উবার চলতে বাধা কোথায়?

আপনাদের কাছে এই আপামর জনতার অনুরোধ দয়া করে চোখ খুলুন, দুনিয়া এখন অনেক দূর এগিয়েছে আর কেন পিছিয়ে থাকবো আমরা, অসুবিধা তো নেই যদি উবার চলে এই দেশে যেমন চলে মালেশিয়া, থাইল্যান্ড সহ অন্য দেশে, দরকার হলে একটা আইন করে দিন, রাজস্ব আদায় হোক আরো বেশি বেশি, জনগণকে দিননা এই সুন্দর এপসের ব্যবহার, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল দেশের সপ্নকে এগিয়ে নিতে এগিয়ে আসুন না।

মোট পড়েছেনঃ ৭৬২জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. এই একই সিস্টেমে রাজধানীতে মোটর সাইকেল সেবা শুরু হয়েছে, আমি বিশেষ উপকৃত হয়েছিলাম,
    এবারে সেটিও বন্ধ হয়ে যাবে ভাবছি,
    এমন বিদ্যুৎ গতিতে আইনের প্রয়োগ হলে অবশ্যই জাতি উপকৃত হবে।

  2. উবার এমন একটি এপস, যা একদিকে লাভজনক, অন্যদিকে মারাত্মক। ছোট্ট উদাহরণ দেই, এখানে যখন মিটার স্টার্ট করে আমি জ্যাকসন স্কয়ারে গেলে দশ থেকে বারো ডলারের মতো পড়ে। আর উবারে গেলে দেখা যায় ওরা বলেই দেবে যদি ওদের গাড়ী খুব ব্যস্ত থাকে তাহলে ২০/৩০ ডলার লাগবে। আমি তাই নিজেই উবারে যাইনা। তাছাড়া ওরা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট নেয়। ক্রেডিটে ইন্টারেস্ট যথেষ্ট।

    অবশ্য দেশের কথা আলাদা। তবে উবার থেকেও লাভ হতো না। একটা পঁচা আম কাঁচা আমকেও পঁচিয়ে দেয়।

      1. অভি অসুস্থ, অবণী মনে প্রাণে অভির সেবাই নিয়োজিত আছেন, ফাজিল লেখক ব্যাটা চরকির মতো ঘুরে বেড়াচ্ছে অফিস কামাই করে তাই একটু দেরী হবেক। :p

  3. উবারের ব্যাপারে আইডিয়া নাই তবে যা বুঝলাম এই এপসটা থাকলে অনেক সুবিধা হোত।
    তবে আমরা আম ,জাম ,কাঁঠাল পাবলিকের সুবিধার কথা কেউ ভাবে না।

  4. বিআরটিএ এর একজন পিওনও কোটিপতি, এদের কাছে কিছু আশাকরাই ঠিক না। দেশের যাত্রী পরিবহন ব্যাবস্থা বিশ্বের মধ্যে নিকৃস্ট। যতসব ফালতু অযোগ্য, চোররা বসে আছে বিভিন্ন গুরুত্বপুর্ন পদে।

      1. এইখানেও সমস্যা আছে ভাইজান, যে সব গাড়ী উবারের মাধ্যমে চলবে সেইসব গাড়ীতে নাকি সবুজ নেইম প্লেইট লাগাতে হবে, বুঝেন ঠ্যালা।

  5. এপসটির কথা জেনেছি কিছুদিন আগে। এখানেও বন্ধ করে দেবার কথা এসেছিল, কিন্তু এরপরে ডিসিশান হয়েছে, যোগ্যতা থাকলে যোগাযোগ মন্ত্রণালয় প্রতিযোগিতা করে টিকে থাকুক। একারনে এখানে ট্যাক্সি লাইসেন্স পাওয়া ইদানিং সহজ হয়ে গেছে। আমরা উজবুক না হলে কী এক ভিডিওর জন্য পুরো ইউটিউব বন্ধ করে দেবার ঘোষণা দেই?
    সুমতি হোক বিআরটিএর।

মন্তব্য করুন