হবে কি হবেনা।

হবে কি হবেনা
জীবনটা যে আর চলেনা
ডাল, ভাত যোগারে এ পা তো আর চলেনা
বেড়েছে ব্যাংকের মূলধন, বেড়েছে জিডিপি
চলেনা শুধু আমাদের জীবনের গাড়ীটি
ব্যবসা নেই বাণিজ্য নেই, নেই কোন কারবার
পুরোনো বেতনে জীবনটা যে জেরবার
দিনদিন বাজারদর আকাশ ছোঁয়া হয়েছে
পিঁপড়ের পিঠে চড়ে জনগণও ছুটছে
রাজনীতিবিদরা তামাশায় মেতেছে
প্রতিদিন জনগণের পিঠে বিষ ফোঁড়া উঠছে
জীবনটা যে চলেনা নেতারা কি তা ভাবছে??

মোট পড়েছেনঃ ৭২৯জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

      1. অবশ্যই কারণ হলো সিঙ্গাপুর আমাদের পরেই স্বাধীনতা পেয়েছে আর দেখুন তারা কোথায়, মালয়েশিয়া মাত্র ১৮ বছরে এমন এক যায়গাই দাঁড়িয়েছে যেখানে যেতে আমাদের আরো ৫০ বছরো কম পড়বে মনে হচ্ছে।

  1. সাধারনের হয় না, যাদের হচ্ছে তাদের ঠিকমতই হচ্ছে।
    মোবাইল সেট কেনার দোকানগুলোতে প্রচন্ড ভীর, ৪০-৫০ হাজার টাকার মোবাইলের ক্রেতাও কিন্তু অনেক 🙂

      1. জিসান নানা এখানে মোবাইল ফোনের কথা বলছো। আমি এমন অনেককে জানি যে চার/পাঁচটাও মোবাইল আছে। আমাদের ক্রয়ক্ষমতার হিসেব করি আমরা, অন্যকে নিয়ে কতোটুকু ভাবি?

    1. আমাদের দেশে দ্রব্যমূল্য যেইভাবে বাড়ছে, বিদ্যুত, পানি, গ্যাস, বাড়ী ভাড়া সব কিছুই যেভাবে বাড়ছে সেই তুলনায়য় কি বেতন বাড়ে আপু?

  2. একদিকে ধনী আরো ধনী হচ্ছে, গরিব না খেয়ে মরছে। সমস্যা নেই, মুদ্রাস্ফীতি ৭.২ (খুব সম্ভবত, বেশি একটা ঘাটাঘাটি করি নাই এবার) সামনে আরো দাম বাড়বে।

      1. উচিৎ, কথায়, লেখায় থাকছে এই কথাটা। বাস্তবায়ণ হচ্ছে কিন্তু সেটা খুব ধীরে, এতটাই ধীরে যে ততদিনে সব শেষ হয়ে যাবে বা অবকাঠামো এতটাই দূর্বল যে খুব তারাতাড়ি সেটাও ভেঙ্গে পড়ার সম্ভবনা আছে।

মন্তব্য করুন