মূল লেখায় যান

আমাদের গ্রাম তোমাদের শহর

রুহুলবিবিধ১৭টি মন্তব্য

ওই কড়ই গাছে কোকিল ছিলো,

তাল গাছেতে বাবুই;

মিষ্টি স্বরে করতো চি চি

পাল্লা কাঠে চড়ুই।

 

গোয়ালঘরে গরু ছিলো,

আস্তাবলে ঘোড়া,

আমাদের ঢুলি ছিলো

পাকা ধানে ভরা।

 

সবুজের ক্ষেত ছিলো,

পানের বঢ় ছিলো,

ধান ভাঙ্গা যন্ত্রের আওয়াজে

বাড়ি ছিলো ভরা।

 

তোমাদের নগরে এসেছি ভুল করে,

রোদ বৃষ্টিতে ছাতা নেই

নেই ধানের ঘ্রান আকুল করা।

 

পাখিদের দেখা নেই,

সবুজের টিকি নেই।

গাছ নেই বাতাস নেই

কার্বনের ভরা।

 

কাকের কা কা ক্ষুধার্তের ভারি নিশ্বাঃস

স্বর্গ ছেড়ে আমার

তোমাদের নগরে বসবাস।

মোট পড়েছেনঃ ৮৪৯জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. ভালো লিখেছেন
    আরো লিখুন।

    লেখা কপি করে পেষ্ট করার পূর্বে Text এ ক্লিক করে পেষ্ট করুন
    এরপর দৃশ্যমান এ ক্লিক করে প্রকাশ করুন
    ডাবল স্পেস আর হবেনা।

    শুভ কামনা।

  2. কাল বিকেলে মন্তব্য করতে এসে কোকিল, বাবুই আর চড়ুইয়ের গান শুনে ঘুমিয়ে গিয়েছিলাম। ;(
    এ শহর আসলেও বসবাসের অযোগ্য হচ্ছে দিনকে দিন। 🙁

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।