দেয়াল… যেখানে সম্পর্কের মৃত্যু

deyal শেঁওলা পরা স্যাঁতসেতে একটা দেয়াল তোমার আমার মাঝ খানে আজ দীর্ঘদিন জীর্ণ, ভংগুর, দূর্বল, অথচ সমস্ত শক্তি দিয়ে দাড়িয়ে থাকে আমি চাইলেও তা ডিঙ্গিয়ে আসতে পারিনা কারন আমাদের সম্পর্কের দূর্বলতার সুযোগে একটা একটা মৃত্যু দিয়ে গড়ে উঠেছে সে দেয়াল তোমার আমার সম্পর্কের মৃত্যুবার্ষিকী তে দেয়াল সেজেছিল ফুলে ফুলে শেঁওলা পরিষ্কার করা হল, স্যাঁতসেতে আর নাই খসে যাওয়া প্লাস্টার আবার নতুন করে লাগানো হলো দেয়ালে এ চড়ানো হল নতুন রঙ দেখতে দেখতে চোখ বুজে আসে নিজের অস্তিত্ব কল্পনাতে ও আসেনা নিজের কাছে প্রশ্ন করে জানতে পারলাম আমি আজ ও তোমায় ভুলতে পারিনি কোথাও যেন আমরা মিশে আছি চার পাশটা ধূসর হয়ে উড়ে যাই প্রবোল বাতাস মনকে দোলা দেই চোখের সামনে হটাৎ দেয়াল ভেঙ্গে পরে তোমার ছায়া কে তুমি ভেবে ছুটতে থাকি…….

মোট পড়েছেনঃ ৯৭০জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. অভিনন্দন আপনাকে আমাদের পড়ার সুযোগ দেয়ার জন্য
    লিখুন নিয়মিত ও পড়ুন আমাদের।
    আমরা পাশেই আছি পাঠক।
    মন দিয়ে লিখুন আর ও।

  2. সোনেলা পরিবারে আপনাকে স্বাগত জানাচ্ছি | ভেঙে ফেলুন দেয়াল, উন্মুক্ত করে দিন লুকিয়ে রাখা প্রতিভা | মিশে যান আমাদের সাথে -{@

  3. কারার ঐ লৌহকপাট,
    ভেঙ্গে ফেল, কর রে লোপাট!

    ভেঙ্গেই যখন গিয়েছে তখন কিছুতেই গড়ার মতো করে চলুন সবার সাথে, আমাদের সাথে সোনেলাতে। 😀 স্বাগতম ভাই।

মন্তব্য করুন