স্বাধীনতা

স্বাধীনতা চাই ! স্বাধীনতা !
না! এ স্বাধীনতা কোন দেশের জন্য নয়
যাকে এক সাগর রক্তের বিনিময়ে
স্বাধীন করা প্রয়োজন
কিংবা নয় মাস জীবন বাজি রেখে
যেতে হবে যুদ্ধে ।

এ স্বাধীনতার জন্য কোন বোনের
সম্ভ্রম হারাতে হবে না
হারাতে হবে না কোন মায়ের সন্তান ।

এ স্বাধীনতা ভালবাসার জন্য
ভালবাসার মানুষের জন্য
ভালবাসতে চাই স্বাধীন ভাবে
চাই ভালবাসার মানুষ কে স্বাধীন ভাবে কাছে পেতে ।

স্বাধীনতা চাই ! স্বাধীনতা।

মোট পড়েছেনঃ ৭১৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. এ স্বাধীনতা ভালবাসার জন্য
    ভালবাসার মানুষের জন্য
    ভালবাসতে চাই স্বাধীন ভাবে
    চাই ভালবাসার মানুষ কে স্বাধীন ভাবে কাছে পেতে …….. ভয় পেলাম ভাই । লেখা ভালো হয়েছে (y)

মন্তব্য করুন