যদি মেঘ থেকে নেমে আসে –
শব্দ কল্পনারা এবং মৃত্যুর মতো শ্বাশ্বত কোন আহবান
যদি মেঘ থেকে নেমে আসে –
বিবর্ণ অক্ষরমালা এবং ভাসিয়ে নেয়া অবারিত উন্মুক্ত আধাঁর
যদি মেঘ থেকে নেমে আসে -…
নিরন্তর গল্পের ঢেউ এবং উৎসরিত লোনাজলে ভিজে যায় কেউ।
তবে শোন –
বৃষ্টি আমার বন্ধু, দুঃখ এবং আমি বাধা আছি অন্তত বাধনে
তাই –
রোদ ঝলমল দুপুরগুলোয় নামে সে তুমুলে, মন খারাপের ক্ষনে।
বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো,
তুমি তাকেও ভেজাবে যখনি,
সেও তোমাতেই অশ্রু লুকাবে দেখো
বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো।
মোট পড়েছেনঃ ১,০১৯জন
আজ পড়েছেনঃ ০জন

রোদ ঝলমল দুপুরগুলোতেও বৃষ্টি নামা,,,,নিশ্চিত কোন দুঃখের ইতিহাসের প্রতিফলন। দোয়া করি, রোদ ঝলমল দুপুর আরো ঝলমলে হোক।
থ্যাঙ্কস জাকারিয়ার পিতা 🙂
এমন বন্ধুত্বে অশ্রু না লুকালেও মনে রাখবে।
বাহ্।
রাখবেনা 🙂
আমি যে কবে আপনার মত করে লিখতে পারবো —কবিতার প্রতিটি বাক্যে মুগ্ধতা রেখে গেলাম
আমার থেকে ভালো লিখবেন 🙂 অনেক ধন্যবাদ
ভাল লাগল।
ধন্যবাদ 🙂
চমতকার। ছিমছাম এবং পরিনত লেখা। অনেক ভালোলাগা রইলো।
ধইন্যা ব্রো 🙂
মনে না রেখে উপায় নেই 🙂
তাই নাকি ? তাহলে তো ভালোই হয় 🙂
কেমন এক বিষণ্ণতা -{@ (y)
🙂 🙂
এমন আহবানকে এড়িয়ে বৃষ্টি যেতেই পারে না, যেই বৃষ্টিই হোক পারবে না তা মেঘ বৃষ্টিই হোক অথবা বৃষ্টি মানবী। কি যে লেখেন আপনি প্রিয় সাইদ ভাই মনে ধরে খুব!
থ্যাংকস প্রহেলিকা , যে যাওয়ার সে এম্নিতেই যাবে 🙂
গান মনে আসলো একটা
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও…………
আমার পছন্দের গান দাদা
বৃষ্টি তার বন্ধুকে মনে রাখবে। -{@ (y)
রাখেনা 🙁
এই কবিতার মাঝে কাকে দেখি?একজন নরম সংবেদনশীল মানুষকে।কে সে ভাইয়া?বন্ধু কে ভুলবে না সে 🙂
যে লেখে কবিতা সে আমি নয় 🙂
ছবিটাতে চোখ আটকে রয়েছে।
এভাবেই যখন তখন বৃষ্টি নামিয়ে দেয়া গেলে খাঁ খাঁ ফেটে চৌচির হবেনা বুক। মেঘের ওপারে আরো কি কি লুকিয়ে রেখেছেন কে জানে!!!
বৃস্টিতে ভিজলেই খুব আনন্দ হয় আমার। এক বৃষ্টি লুকানোর জন্য আরেক বৃষ্টির কি প্রয়োজন?
মেঘের ওপারে আকাশ লুকানো , আস্ত আকাশ 🙂
বৃষ্টিতে ভিজলে অনেক আনন্দ হয় আমারও 🙂