জেদ চেপে লেখা

হৃদয়ের স্পন্দন ১৩ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার, ১২:১৪:০৫অপরাহ্ন বিবিধ ১২ মন্তব্য

লেগেছে ফাগুনের আগুন
রক্তরাঙ্গা রাজপথে ,
কোথাও দু একটা ককটেল ফুটছে ঠিকই
কিন্তু কপোত কপোতী রাজপথে
আন্দোলন নয় ,
পেট্রোল বোমার হুমকি জেনে
বার্ন ইউনিট কে বৃদ্বাঙ্গুলি প্রদর্শন
ওরা এসেছে ভালোবাসার টানে।

আবার আগামিকাল ভ্যালেন্টাইন ডে
আজ যদিও বাইরে যাচ্ছি
কাল হয়তো ঘুমের ট্যাবলেটে কাটিয়ে দেওয়া যাবে
আফসোস গত বসন্তেও ছিলে তুমি সাথে।

ধরে নাও আজ বিকালে
দেখা হল টি এস সি কিংবা রমনার মোড়ে
তোমার সাথে বয়ফ্রেন্ড নামক হিপহপ মুরগি
কেমন হয় যদি পেট্রোল ছুড়ে পাঠাই বার্ন ইউনিটে?

নাহ মারবো না
গান্ধিজি ব্রম্মাচার্য পালন করতো
নগ্ন হয়ে যুবতীর বিছানায়
আমি না হয় আধুনিকতার বর্বরতা মেনে নিলাম
ভালোবাসা আজ অন্য ঠিকানায়

৬৮৮জন ৬৮৮জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য