প্রথম আলোকে বয়কট করুন !!!!!

y

সম্প্রতি জামিল নামক একজন কুবি (কবি) কে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে । সে এবার জীবনানন্দ পুরষ্কার পেয়েছেন । এটার মিডিয়া পার্টনার মেরিল এবং প্রথম আলো!!!!

তাঁর লেখা কবিতা গুলো এতটাই নিম্নমানের অশ্লীল ভাষা দিয়ে রচিত যে আমি এখানে তাঁর লেখা কপি পেষ্ট করতেও লজ্জাবোধ করছি । এগুলো সাহিত্য না বলে চটি বললেও ভুল হওয়ার কথা নয় । (একান্ততই কারও পড়ার ইচ্ছে হলে গুগল সার্চ করে নিবেন

এবারে আসা যাক । একজন মানুষ মানুষিক ভাবে অসুস্থ হতেই পারে । কিন্তু এই অসুস্থ লোককে দেশের একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যম শ্রেষ্ঠ কবি বিবেচনা করে কিসের ভিত্তিতে ?!!!

চলুন একটু পিছনে ফিরে দেখি

৫ই জানুয়ারী ২০১৪ নির্বাচনের পরের দিন প্রথম আলো ছবি সহ প্রকাশ হল হিন্দু ভোটারদের ছবি । ফলাফল পরেরদিন দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর পোড়ানো সহ বিভিন্ন সহিংসতা হয় । এসবের পরোক্ষ মদদ দাতা প্রথম আলো !!!

দেশের সবচেয়ে প্রচারিত এই সংবাদপত্র সরাসরি সাম্প্রদায়িক উষ্কানি দেয়ার সাথে প্রতক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত ।
এখন সময় এসেছে এদের কে ঘৃণাভরে প্রতাক্ষান করার ।
মানুষ হিসাবে বিবেক বুদ্ধি জ্ঞান সবই আপনার আছে । কি করবেন সেটাও আপনার একান্ত ব্যাক্তিগত ব্যাপার ।

মোট পড়েছেনঃ ৭৮১জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. ২০১২ থেকেই এটাকে বয়কট করে আসছি। হলুদ সাংবাদিকতার জনক মইত্যা। আর ওর পরেই মাহমুদুর রহমান। এখন তো এ তালিকা ক্রমেই বড় হচ্ছে।
    তথাকথিত সুশীল আর মিডিয়ার এমন ভূমিকায় সমাজে মন্দ লোকদের সংখ্যা অতিমাত্রায বেড়ে যাচ্ছে।

  2. জামায়াত থেকে প্রচুর টাকা পায় এরা।কৌশলে বাংলাকে ধ্বংস করার নীল নকশা এরা বাস্তবায়িত করছে। এডিট করে সাম্প্রদায়িক উস্কানি, লাকি আক্তার কে নিয়ে বিকৃত লেখা, এখন আবার এই চটি কবিকে পুরস্কার দেয়া সবই একই সুত্রে গাঁথা।

    1. একেবারে হাঁড়ির খবর বলে দিলেন !!

      কিন্তু হায় বাংলার এই অবুঝ সাধারণ সহজ সরল মানুষ রা কবে এদের কে চিনবে!? আমাদের সোনার বাংলা কি এভাবেই আমাদের চোখের সামনে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে ?

      1. ভাইগো! ১৪ ডিসেম্বর ১৯৭১-এ এই সোনার বাংলাকে যে মেধাশূন্য করেছিলো এর খেসারত আজ আমরা বয়ে বেড়াচ্ছি।
        আর এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমাদের শকুনে চোখ।

  3. এক যোগে সব ব্লগার অনলাইনার ইভেন্ট করে বাদ দিতে হবে এই সব কুলাঙ্গার পত্রিকার অমানুষ জনদের।ধন্যবাদ আপনাকে জিসান ভাইয়ের সাথে সহ মত। -{@

  4. ”বিএনপি এখনও বাংলাদেশের অন্যতম স্বনামধন্য রাজনৈতিক দল” – কথাটা বলেছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। বাংলাদেশে দৈনিক পত্রিকার গেটআপ সাজানোর ব্যাপারে ইনার অবদান অনস্বীকার্য, এবং এখন আমাদের সময়.কম-এর সম্পাদক। প্রতদিন টকশো করেন, কোন কোনদিন দু’টোও। গত কালকের জনাব আরাফাত রহমান কোকো’র নামাজে যানাযায় বিপুল মানুষের অংশগ্রহনের কারনে আরো কিছু ’দুই কুল রক্ষাকারী’ সুশীলের মতই ভড়কে গিয়ে উনি উপরোক্ত মন্তব্যটি করেন গতরাতে।
    এই পোষ্টের মত চরিত্র ইনাদের। প্রথম আলো’র সম্পাদক সম্পর্কে এই প্রতিবেদন এবং বিভিন্ন মন্তব্যসমূহে যেসমস্ত বিষয়ের অবতারণা করা হয়েছে, তার সাথে দ্বিমত প্রকাশ করছি। তবে কবির পুরষ্কার পাওয়ার বিষয়টি আমি জানিনা। এটা অত্যন্ত জঘন্য কাজ হয়েছে এবং এটার বিষয়ে যে অথবা যিনি দায়ী, এমনকি মতিউর রহমানও যদি দায়ী হয়ে থাকেন, তবু তাঁরও বিচার চাই ।

    1. ভাই মনে কিছু নিবেন না । আমার কেন যেন মনে হচ্ছে আপনি পোষ্ট নয় শুধু মন্তব্য গুলিই পড়েছেন । ।

      আপনার মন্তব্যের সাথে এই পোষ্টের কি যোগাযোগ আছে কিনা বোঝা যাচ্ছে না ।

      কাকে এবং কোন বিষয়ের সাথে আপনি একমত নন । সেটাও বোঝা গেল না ।

      পোষ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ মন্তব্য করুন

      ধন্যবাদ ।

      1. এ-বিতর্কে আমি সামিল হতে পারবনা। তবে বিবেক দিয়ে আমরা সবাই চালিত হই, এই কামনা করি। আমরা এদেশকে সিঙ্গাপুর বানাতে চাই, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি জাতি হতে চাই। এজন্য আমাদের মধ্যে ভাগাভাগি-হয়ে-থাকা উচিৎ হবেনা। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে তার বিচার চাওয়া যেতে পারে, কেউ চটি কবিকে পুরষ্কৃত করলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই যেতে হবে, প্রতিকার করতে হবে। আমাদের সেরকম সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করতে হবে।
        একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে কোনরকম আপোষ করা যাবেনা এবং কেউ তা করতে চাইলে গণজাগরন মঞ্চের মত তা প্রতিহত করতে হবে। তবে উপযূক্ত প্রমান ছাড়া আমরা যেন কাউকে দোষারোপ না করি। সকল ভালোর দিকে ধাবিত হওয়ার জন্য আমরা যেন বিবেক দ্বারা চালিত হই।
        করজোড়ে এই আহ্বান আমি সকলের কাছে করে যেতে চাই।

  5. যে রাজনৈতিক দল ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ গঠনে
    অগ্রজ সেই সরকার আজ ক্ষমতায় তারাই আজ প্রথম আলো নিকট নতজানু,
    প্রথম আলোর বিরুধে অনেক আন্দলন ও মানব বন্ধন করেছে আ.লীগ ও সমনামনা দল
    কিন্তু গুটি কয়েক প্রথম আলোর দালালের কাছে সরকার বন্দী।
    হ্যাঁ, ব্যাক্তিগত ভাবে বয়কট করতে ও ঘৃণা করে চলি।
    এরা আমেরিকার মত অনেক নীলনকশা তৈরি করতে অগ্রজ সরকারের বিপক্ষে।
    যেমন ৭৪ সালে তলাবিহীন ঝুলি।

    1. দুঃখিত হওয়ার কোন কারণ নেই । সবারই মুক্ত চিন্তা এবং নিজস্ব মতামত প্রদানের অধিকার আছে ।

      এই পোষ্টে প্রথম আলো একজন চটি সাহিত্যিক কে পুরষ্কৃত করেছে । যা পক্ষান্তরে বাংলার দুই জন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ কে অপমান করার সামিল । এছাড়াও দেশে পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য প্রথম আলো দায়ী ।

      এসব বিষয় নিয়েই এএই পোষ্টে আলোকপাত কর হয়েছে । আপনি কি এগুলোর সাথে একমত না হওয়ার কথা বলছেন ??????!!!!!!!

        1. অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ সেটার কার্যপদ্ধতি কেমন ?

          আমার তো মনে হয় পাঠক হারালেই সংবাদপত্রের মৃত্যু ঘটে ।

        2. ২০১৩ সালে যে দেশের মানুষ চান্দের বুকে সাঈদীরে দেখে, সেই দেশে প্রথম আলোর মত পত্রিকা পাঠক হারাবেনা। “মাইনাস টু” ফরমুলার আবিষ্কারক হয়েও ওরা কি পাঠক হারিয়েছে?

          কার্যপদ্ধতি কেমন হবে আমি জানিনা তবে আলোচনা হতে পারে।

মন্তব্য করুন