প্রিয়তমা ৩

প্রিয়তমা
আমি কবিতা লেখতে চাইনি
চেয়েছিলাম দোলনচাঁপা ফুলের ঘ্রাণ
আমি কবি হতে চাইনি প্রিয়তমা
চেয়েছিলাম বেলীর সুবাস।
প্রিয়তমা ,
তোমার ফিরে আসা যদি হয়
কোনো স্বর্ণকমল বিকেলে
গোলাপের ছড়াছড়ি থাকবে উঠোনে ,
রজনীর কোনো সময়ে মাতাল সৌরভ
ছড়াবে কামিনী
তুমি ফিরে আসবেনা প্রিয়তমা এটা আমি জানি।
প্রিয়তমা
তবু বিশ্বাস করতে চাই
তুমি হারাওনি
শুধু ভালোবাসা কিংবা কাছে থাকার
গুরুত্ব বোঝাতে
এ দুরত্বখানি।
প্রিয়তমা
তোমায় নিয়ে সিরিজ লিখি
যেমন
রুমালিকে নিয়ে লিখেছে হামাদী
তোমার নিকট খোলা চিঠি লিখি
যেমন লিখেছিলো সজীব মৃত্যু
শয্যাশায়ী।
প্রিয়তমা
তোমায় ঘিরে প্রলয়ের লেখা ভাবি
প্রিয়তমা
তোমায় ঘিড়ে প্রহেলিকার শেষ
কবিতা আবৃত্তি করি
তোমায় ঘিরেই বাচি আমি
তোমায় ঘিরে মৃত্যু ,
তোমার মাঝেই আমার আমি
বেচেঁ থাক ভালোবাসা আমৃত্য

মোট পড়েছেনঃ ৬৫৬জন আজ পড়েছেনঃ ০জন

৪১টি মন্তব্য

  1. লেখতে টা লিখতে করতে পারেন,
    সুভাষ টা সুবাস
    স্বর্নকমল
    রজনী
    কামিনী

    এসব আরকি। প্রথম দুই প্যারাতেই এতোগুলো। আরো বেশকিছু আছে।

    1. কতজনকে কত কি শেয়ার করছি। আপনি যেভাবে প্রিয়তমাকে নিয়ে বিভোর হয়েছেন তাতে আপনাকে একটা গান শেয়ার না করলে গুনাহ্‌ও হয়ে যেতে পারে। 🙂 পালসের “চন্দ্রিমা রাত্রিতে কিংশুক সৌরভে প্রিয়তমাকে খুঁজে পাই সুখ ছোঁয়াতে”। https://www.youtube.com/watch?v=eV2tMJCj9Ik

  2. সিরিস দেখে আমি মনে মনে সিরিস কাগজের কথা ভাবছিলাম,,
    তারপর ২৭ নাম্বার লাইনে ঘিরে এবং ২৯ নাম্বার লাইনে ঘিড়ে। আপনি নিজেই যেন দ্বিধাবিভক্ত!!! স্বর্ণকমল, সুবাস এছাড়া আরো বহু স্পেলিং ভুল। জানি মানুষ মাত্রই ভুল! তবে আমরা কবিদের কাছ থেকে এইরকম স্পেলিং মিষ্টেক আশা করিনা।কারন এগুলো কবিতার নির্মলতা কে নষ্ট করে,
    আপনার ভুল ধরানোর এবং উপদেশ দেওয়ার ধৃষ্টতা আমি দেখাতে পারিনা তবুও বলছি আপনার শব্দভাণ্ডার আরো শক্তিশালী করা উচিত।
    যদি কোন ভুল করে থাকি ক্ষমাদৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

    1. ঘিড়ে আছে এখনো একটা। আর প্যারা করে দিন, সাথে যতি চিহ্ন ব্যবহার করা অনেক জরুরী পাঠকের পাঠের জন্য।

        1. হেলাল ভাই আপনার লেখা পইড়া তো আমগোরে ডিকশানারি হাতে নিতে হয়।মাথার তার-তুর ছিঁইড়্যা যায়।আমরা কোন সাহসে আপনার ভুল ধরামু!! 😀

        1. স্মৃতি মনে পড়ে গেলো, আমার যখন মনে পড়ে গেলো আপনাকে মনে করাতে দোষ কি? এর পর কিন্তু এমন আর পাইনি, আছে নাকি এমন কিছু আর? বাহির করেন।

          ইচ্ছা করে ভুল করা ঠিক না। আমরা সবার ভুল ভুল মনে করি না।

  3. প্রিয়তমা ক্যান যে ধরা দেয়না প্রিয়র কাছে । বেচারা তো পুরা প্রিয়তমা সিরিজ লেখা শুরু করছে :p ।

    প্রিয়তমার টানে ঘন ঘন ব্লগে লেখা আনে :p

    ভাল লেগেছে ।

মন্তব্য করুন