কথোপোকথন ছড়ায় ছড়ায়….

ঃ মনের মতো মন পাওয়া ভার
রুমকি শোনো রুমকি,
আমার জন্য প্রায়ই তোমার
হচ্ছে হারাম ঘুম কি?

ঃ আজে বাজে কি সব বলো
আমরা ইয়ার মেট,
শুনলে বাবা, তোমার জন্য
বন্ধ বাড়ির গেট।

ঃ আচ্ছা এবার ঝগড়া রাখো
খবর কি তা বলো,
মধুমিতায় চলছে ছবি
চাইলে যেতে চলো।

ঃ আবারো সেই একই কথা
নেইকি তোমার জানা,
ক্যাম্পাস ছাড়া অন্য কোথাও
ঘোরাফেরাও মানা।

ঃ আমার বুঝি বয়েই গেছে
ঘুরতে তোমায় নিয়ে,
কথার কথা বলেছি, যাও
বাসায় ঘুমাও গিয়ে।

ঃ বাব্বা আবার রাগ করছে
হায়রে সোনার চাঁদ!
আমরা শুধু বন্ধু দুজন
বাইরে ঘোরা বাদ।

ঃ রাগ করিনি, আমার কি আর
প্রেম করবার শখ?
ফ্রেন্ডশীপটাই করবো শুধু
বন্ধ ফাউল টক।

ঃ আশা করি এখন থেকে
ভুল হবেনা কারো,
আচ্ছা কিছু রোমান্টিক বই
পড়তে দিতে পারো?

ঃ পাঠ্য বইয়ের খবর তো নেই
রোমান্টিক বই চায়,
ইঁচড়ে পাকা মেয়ের সঙ্গে
চলাই বুঝি দায়।

ঃ আমি কি আর তোমার মতো
ভ্যাবলা নাকি শুনি,
একা একা থাকি যখন
সপ্নের জাল বুনি।

ঃ কে শুনি সেই মনের মানুষ
জানতে পারি তা-কি?
আমিও তো কারোর জন্য
আশায় আশায় থাকি।

ঃ আচ্ছা সেকি তোমার সঙ্গে
একই কাসে পড়ে?
খুঁটিনাটি বিষয় নিয়েও
ঝগড়াঝাটি করে?

ঃ হতেও পারে, ওসব কেনো
বলবো তোমার কাছে,
জানাজানি হলেই হবে
কেলেংকারি পাছে।

ঃ ঠিক আছে বাদ দাওনা ওসব
অনেক কিছুই হলো,
মধুমিতায় দেখবো ছবি
এবার তবে চলো।

 

বিঃদ্রঃ এই সবই সীমান্ত উন্মাদের উন্মাদীয় চিন্তা ভাবনার ফসল। দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না। আর নিলেও নিজ দায়িত্বে নিবেন। শুভকামনা নিরন্তর।

 

মোট পড়েছেনঃ ৭৯৯জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

    1. আপু ব্যাক্তি আমি জানিনা ছড়ার নায়ক নায়িকা ছবি দেখার পর কি করছে!! আমি উন্মাদ মানুষ ওদের সিনেমা হলে দিয়ে বাইরে উন্মাদীয় কর্মকান্ড করতে চলে গেছিলাম। আচ্ছা আবার তাদের সাথে দেখা হলে জেনে নিয়ে আপনাকে জানাবও। আপনার জন্য শুভকামনা নিরন্তর।

    1. মামা সেটা নিয়ে বলতে গেলে আবার আলপিনের ছি’নেমা রম্য লিখা শুরু করতে হবে আর সেটা এখন আর সম্ভব না। তয় ছি’নেমা কি দেখলো নায়ক নায়ীকা এইটা আপনারে গোপনে কইতে হবে মামা, এইটা ফ্যামিলি ব্লগ, আর লোকে কি কইব কন মামা ভাগিনা এই সব আলুচনা করে। :p আপনার জন্য শুভকামনা নিরন্তর।

    1. তোমার মাথায় গোবর ভরা
      কইছে কোন বেডায়,
      আগে চিনলে দিতাম প্রস্ত্বাব
      মারলে মারত জেডায়।

      না বন্ধু আমার সাথে কথা বলতে তোমার ছড়া লাগবে না। শুভকামনা সব সময়।

মন্তব্য করুন