গিলোটিন আমাদের থামাতে পারেনি
গ্যাস চেম্বারে আমরা মরিনি
জার্মান বোমায় ভয় পাইনি
তালিবানকে তোয়াক্কা করিনি
আমরাই বাস্তিল ভেঙ্গেছি
বার্লিন ওয়াল আমরাই গুড়িয়েছি
থামিয়েছি তিয়েনআনমেনের দানবীয় ট্যাঙ্ক
ঢাকায় আমরাই ছিলাম রুমি,বদি,জুয়েলের ক্র্যাক সহযোদ্ধা
আমরাই ছিলাম ল্যাটিন আমেরিকার জঙ্গলে চের সাথী
আমেরিকার আনাচে-কানাচে মারটিন লুথারের সহযোগী
আমরাই ওয়াল স্ট্রীটে তাবু গড়ি
আমরা তকসিমে স্লোগান দেই
তাহরীর স্কয়ার প্রকম্পিত করি
আজ অবধি আমাদের কেউ থামাতে পারেনি
আপনি কি করে পারবেন, হে মহামান্য !
মোট পড়েছেনঃ ১,১৪২জন
আজ পড়েছেনঃ ০জন

সত্যি কি করে পারবেন তিনি, যেখানে মৃত্যু জেনেও পিছ পা হয়নি
হ্যা! মানুষের প্রতিবাদী চেতনা ছে বলেই পৃথিবীটা এখনও এত সুন্দর !
ঢাকায় আমরাই ছিলাম রুমি,বদি,জুয়েলের ক্র্যাক সহযোদ্ধা (y) (y)
-{@ :v :=
আজ অবধি আমাদের কেউ থামাতে পারেনি আর পারবেও না -{@
তবে তাই হোক হে সহযোদ্ধা !
আজ অবধি আমাদের কেউ থামাতে পারেনি
আপনি কি করে পারবেন, হে মহামান্য ! (y)
দারুন লেখা, এমন গতিময় লেখা পড়তেও ভালো লাগে, শুভকামনা জানবেন।
ধন্যবাদ, প্রহেলিকা ভাই ! 🙂