তারপর তোমার চোখে
একরাশ বিষন্নতা দেখেছি আমি,
দেখেছি ধুধু মরুভূমির রুক্ষত্
দেখেছি তৃষ্ণার্ত উটের গলার মাঝে জমিয়ে পানি পানের দৃশ্য!
শুধু দেখিনি ভালোবাসা যা আমার জন্য বরাদ্দ।
তোমার চোখে আমি খুন দেখেছি
দেখেছি আত্বহত্যা করা সেই বালিকার কষ্ট
প্রেমিকার থেকে নিরবিচ্ছিন্ন সে বালকের মদের বোতল দেখেছি
শুধু কেউ জানলোনা আমার জন্য আজ তুমি ভ্রষ্ট।
তোমার চোখে আমি ঘৃনা দেখেছি
দেখেছি আমার নামের উপর অগ্নিমুর্তি ধারন করা তুমি
সকলের ভুলের ক্ষমা দেখেছি আমি
শুধু দেখিনি আমার ক্ষমার উৎস
মোট পড়েছেনঃ ৭১০জন
আজ পড়েছেনঃ ০জন
ভালো লিখেছেন, সহজ সুন্দর। ক্ষমার উত্স একদিন ঠিক পেয়ে যাবেন, শুভকামনা জানবেন।
নিসন্দেহে, ভালো থাকবেন আশা করছি
ক্ষমা সব সময় সমাধান নয় 🙂
তবু কিছু ভুল ভ্রান্টির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করবেন 🙂
তারপর ক্ষমাতেও আর সে আগের পথ ফিরে আসেনা। এত কিছু দেখেও চোখ কেনো সবকিছু দেখেনা?
বেশ ভালো কবিতা।
হুম ধন্যবাদ পড়ার জন্য
আপনার একটা লাইনে মজা পেলাম – “শুধু কেউ জানলোনা আমার জন্য আজ তুমি ভ্রষ্ট।”। অনুতপ্ত হৃদয়কে নাকি বিধাতা খুব পছন্দ করেন। আপনার কি হাসি পেল? ভালো লিখেছেন। (y)
কিছুটা 😀