
নাম : অপারেশন বাংলাদেশ ব্লাক ফ্রিডমফাইটারস ।
ধরন : মুক্তিযুদ্ধ , সাইন্স ফিকশন , কল্পকাহিনী ।
লেখক : রণবীর ।
এই লেখা টি সম্পূর্ণ কাল্পনিক এবং লেখার চরিত্র এবং ঘটনার সাথে বাস্তবের কোন মিল নেই । আংশিক বা সম্পূর্ণ বাস্তবের সাথে মিলে গেলে সেটা কাকতালীয় মাত্র । এজন্য লেখক কোন ভাবেই দায়ী নন ।
অবিনেশ বাবু পেশায় একজন শিক্ষক । মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ ও করেছেন । হিন্দু রা যখন প্রায় সবাই দেশ ত্যাগে ব্যাস্ত তখন উনি দেশ ছেড়ে যান নি । পরিবারের সবাই চলে গেছে । অবিনেশ একা থেকে গেলেন । শুধু মা বাবার কাছে বিদায় বেলায় বলেছিলেন বাবা মা তোমরা আমার জন্য আশির্বাদ করো , তোমরা যেমন আমার কাছে প্রিয় এই দেশ ও আমার কাছে তেমনি প্রিয় । দেশ মাতাকে শত্রুর কাছ থেকে মুক্ত করতে আমি যুদ্ধে গেলাম । বেঁচে থাকলে আবার দেখা হবে মরে গেলে ভেব তোমার এক সন্তানের বদলে দেশ মাতা তোমাকে লক্ষ লক্ষ সন্তান দিয়েছেন । অবিনেশ যুদ্ধ শেষ করে দেশে আসেন ঠিকই কিন্তু ততদিনে ওনার ভিটামাটি সব দখল হয়ে গেছে । দেশকে শত্রুর হাত থেকে বাঁচাতে পারলেও নিজের পরিবার কে তিনি রাজাকার আর পাক বাহিনীর কাছ থেকে বাঁচাতে পারেন নি । যেদিন অবিনেশ যুদ্ধে গিয়েছিলেন ঐ দিনই শান্তি বাহিনীর লোকেরা আর পাক আর্মিরা অবিনেশের পরিবারের সবাইকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে ।
স্বাধীনতার তেতাল্লিশ বছরেও রাজাকার দের বিচার হয়নি ।
আজ ষোলই ডিসেম্বর । এদিন এলেই তিনি স্মৃতিবিধূর হয়ে পড়েন । মা বাবা ভাই বোনদের মলিন ছবিটা বারবার মোছেন । হয়ত চোখের কোনাটা একটু আদ্র হয়ে ওঠে ।
কি খবর অবিনেস বাবু শরীর টা কেমন ?
শরীরের কথা আর কি বলব নুরু ভাই , এইতো চলছে কোন মতে । শুধু শরীরের দোষ দিয়ে কি লাভ বলুন ষাট বছরের পুরোনো ইঞ্জিন এখনো চলছে এটাই তো সৌভাগ্য ।
তা যা বলেছেন । আজকের খবরের কাগজ দেখেছেন ?
কেন ? আবার কি হয়েছে ? সংবাদপত্র কে তো এখন আমার সংবাদপত্র মনে হয় না । মনেহয় দুঃসংবাদ পত্র ।
নতুন একটা কি জঙ্গী না কি গ্রুপ বেরিয়েছে এরা নাকি খুঁজে খুঁজে রাজাকার মারার প্লান করছে । গতকাল মহাখালি ফ্লাই ওভারের নিচে একটা চিহ্নিত রাজাকারের লাশ পাওয়া গেছে । হত্যার দায় স্বীকার করেছে BBFF মানে ঐ জঙ্গী সংগঠন । মজার ব্যাপার কি জানেন ওরা লাশের সাথে একটা ফাইল দিয়ে গেছে । যেখানে স্পষ্টত প্রমাণ আছে এই ব্যাক্তি একজন রাজাকার । সমস্ত প্রমাণ সাক্ষী এমনকি অডিও স্বীকারোক্তি পর্যন্ত !!!!
বলেন কি ??? আচ্ছা নামটা যেন কি ?BBFF ফুল মিনিং কি হতে পারে ?
কি জানি ? খবরের কাগজে যতটুকু লিখেছে এর বেশী জানিনা । পুলিশ ও ওদের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি ।
চলবে ….,,…
সোনেলায় স্বাগতম -{@
ভালো লাগলো আপনার প্রথম পোষ্টে মুক্তিযুদ্ধকে নিয়ে এসেছেন দেখে।
পড়লাম প্রথম পর্ব
অপেক্ষা পরের পর্বের।
শুভ কামনা
শুভ ব্লগিং।
আশা রাখছি নতুন পর্ব নিয়ে আবার ফিরে আসব । ভালো থাকবেন ।
সোনেলায় স্বাগতম, লিখুন নিয়মিত।
শুভকামনা,
শুভ ব্লগিং।
নিয়মিত লেখার চেষ্টা করব । ভালো থাকবেন ।
স্বাগত আপনি এখানে।সময়োপযোগী লেখা নিয়ে শুরু করেছেন দেখে ভাল লাগল।
অনেক পর্ব হলে খৈ হারিয়ে যাবে কিন্তু আমাদের।
বিজয়ের মাসেই এই সিরিজ টা শেষ করার ইচ্ছে আছে । ধন্যবাদ ।
আমি এই BBFF এর সদস্য হতে চাই।
অনেক দারুণ একটা পোস্ট দিয়ে শুরু করলেন। স্বাগতম আপনাকে সোনেলায়। লিখতে থাকুন। -{@
আমরা সবাই BBFF এর সদস্য । শুধু চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে । ধন্যবাদ আপনাকে ।
সোনেলায় স্বাগতম ।
আপনাকে অনেক ধন্যবাদ ।
এমনটা কল্পকাহিনী না হয়ে সত্যি হলেই খুশি হতাম—–
আমিও অনেক খুঁশি হতাম । । ধন্যবাদ আপনাকে ।
অভিনন্দন। -{@
ধন্যবাদ । শুভ কামনা ।
আহহহহহহহ্
সত্যি…ই যদি হতো এমন …!!!!!
হয়তো একদিন সত্যি হতেও পারে । ধন্যবাদ ।
ভাল লাগা রেখে গেলাম …
অপেক্ষায় রইলাম ……
সোনেলা’য় আপনাকে স্বাগতম।
হ্যাঁ, আমর সবাই চেতনায় BBFF এর সদস্য। আমাদের প্রত্যেকের মনে যদি তা জেগে থাকে, তাহলে দেখবেন কল্পকাহিনীর মতো নিজের হাতে দায়িত্ব তুলে নিতে হবেনা; সরকারই চাপের মুখে থাকবে তা বাস্তবায়নের জন্য।
কামনা করি স্বউদ্যোগে কখনো এমন যেনো না করতে হয়।
ধন্যবাদ।