অস্বীকার

মানতে পারিনি এ নাগরিক কোলাহল
তাই আমি সভ্য নই!
তোমাদের এই যান্ত্রিক নগরীতে
আমি মানুষ খুজে ফিরি
তোমাদের মত রোবট হতে পারিনি বলে
আমি মানুষ নই
আমি কি?
বিস্ময়ে আমি নিজের পানেই তাকাই
ধর্ষিত সে ফুল বিক্রেতা
কিশোরী বালিকা
ধর্ষিত আজ জাতী….
আমি মানুষ নই
কালো কাচের গগজে আমার চোখ নয় বন্দী।

আমি চারচোখে দেখিনি বলে
আমি মেধাশূন্য
আমি বখাটে বালকের দলপতি
তোমার হারামের টাকা খেয়ে যে যন্ত্রনা শরীরে বাধে
হার্ট হয়ে যায় ব্লক
সে খবর রাখো কি?

তোমার টাকায় বাবা তোমায় না ডেকে
ডাকছে ইয়াবাখোর তার নেশাকে
সে সন্তান নিয়ে তুমি গর্বিত?
ওহে হারামখোর আমি এসব অস্বিকার করছি

মোট পড়েছেনঃ ৫১১জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. হুম ভালোই লিখেছেন। তবে পোষ্ট দিয়ে হাওয়া।আমার মত কয়েকজন বেকার আছেন,আপনার পোষ্টে মন্তব্য করবো,আর আপনি এসে জবাব দিয়ে আবার হাওয়া হবেন। ব্যাস্ত থাকা উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভালো 🙂

মন্তব্য করুন