গাছ পাখির গল্প

একটা গাছের গল্প লিখি
না থাক একটা পাখির গল্প লিখি
না দুইটা পাখি আর একটা গাছের গল্পই লিখি নাহয়।

এক যে ছিলো গাছ।
গাছেরা যেমন থাকে তেমনি ছিলো, পাতায় পাতায় সবুজ চাঞ্চল্য, ডালে ডালে রোদের ওম মাখা উল্লাস, আর শেকড়ে প্রানোচ্ছলতা।
একদিন একটা পাখি এসে গাছের কাধে মাথা রেখে দুঃখের গল্প বলে, একলা পাখি।
গাছ একটা দুটো পাতা ঝড়িয়ে পাখির গায়ে মায়ার পরশ বুলায়ে দেয়।
আরেকটা পাখি দূর থেকে দেখে, একা পাখি।

একটু একটু করে একা পাখিটা একলা পাখির কাছাকাছি আসে, নিজের ডানার ওমে উষ্ণতা দেয় পাখিটিরে।

দিন যায় রাত আসে।
গাছের পাতায় খুশীর ঝিলিক, ডালপালা দোলায় উল্লাসে।

রাত ফুরোলে গাছটি দেখে একলা পাখিটি উষ্ণতা ফিরে পেয়ে উড়ে গেছে, একা পাখি গাছের তলায় মরে পরে আছে ।

মোরাল – লাইফ ইজ বিউটিফুল  😀

 

হ্যাপী ব্লগিং

ঈদ মোবারক

মোট পড়েছেনঃ ১,১১৫জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. অবশ্যই হ্যাপি ব্লগিং এবং ঈদ মোবারক।
    একটি পাখি ও একটি গাছ , গল্পটি এমন হলেই ভাল হত।
    আপনি ভালো গল্পকার নন। একটি নূতন গপ্ল সাজান।

      1. গল্পের মত জীবন হয় না, জীবন গল্পকেও হারিয়ে দেয় এম্ন জীবন ও হয় ।
        জীবনের দোষ হলেও দোষেরও সুন্দর জীবন হতে পারে , আমরা তার প্রতিক্ষা করি ।

  2. হেসে হেসে কষ্টগুলো স্বাগতম জানাচ্ছেন ।।

    হুম সেটাই ভালো ।

    কষ্টগুলো উড়ে যাক ,
    মৃদ্যু হাসির ঝলকে ।।

    আরো বড় লেখা চাই ।

  3. একলা পাখি  উষ্ণতা নিয়ে একা পাখি কে ফেলে এমন করে কেন চলে গেল? কাজটা ঠিক হয় নাই…। 🙁

    পাখির চেয়ে বরং গাছ ভাল, ছেড়ে যায় না, একা পাখি তাই গাছের তলায় এসে মরে পরে রয়…।
    দুঃখ দুঃখ গল্প…।  🙁
    তবু লাইফ ইজ বিউটিফুল।  🙂

    হ্যাপী ব্লগিং…।
    ঈদ মোবারক…।

    1. পাখির চেয়ে বরং গাছ ভাল, ছেড়ে যায় না, একা পাখি তাই গাছের তলায় এসে মরে পরে রয়…।
      ইয়াপ , ইয়াপ লাইফ ইজ বিউটিফুল 😀

       

      হ্যাপি ব্লগিং

  4. হুম, জীবন আসলেই সুন্দর

    সেজন্যই সবাই বাঁচতে চায়…

    ছোট্ট অনেক ব্যাপারে লুকিয়ে থাকে বড় বড় আশা, স্বপ্ন…

    লেখাটি ভাল লেগেছে।

    1. হ্যাঁ জীবন আসলেই সুন্দর 🙂

      এবং ছোট্ট অনেক ব্যাপারে লুকিয়ে থাকে বড় বড় শংকা, ভয়াবহ ভয়, স্বপ্নভংগ…… নিরবিচ্ছিন্ন আঁধার 🙂 তবুও জীবন সুন্দর

      থ্যাংকস

মন্তব্য করুন