আবোলতাবোল

সমুদ্র সারসেরা ক্লান্ত ডানায় খুজে ফেরে ফিরবার নীড়

সারস জানেনা ডানার কাঁপনে কাপছে তার পৃথিবীও

জানেনা সারস, তীরভূমি মাতাল বিরহে, অস্থির, অস্থির।

 অগ্নিসুতোয় গাথা দিন মাতাল অনুভবের

অগ্নিসুতোয় গাথা দিন বিরহী বুকের ডাহুকের

অগ্নিসুতোয় গাথা দিন স্বপ্নভুক ধান শালিকের

অগ্নিসুতোয় গাথা দিনেরা থাকেনা, চলে যায় দ্বিধাহীন

নিয়ে যায় তীরভূমি থেকে তারে অতিদূর ইজিয়ান পাড়ে

যেখানে অন্ধ বিনাবাদক খেলে একা বিরহ ক্লান্ত সুরে।

বিরহের তীরভূমিতে অন্ধ হোমার,খুজে ফেরে

মোহমুগ্ধ ভেনাসের কালো তিল, নোঙর ছেরার শব্দ

দাড়ের ওপর শক্ত পেশীর প্রবল প্রতাপে, পালে দুরন্ত হাওয়ারা

নিয়ে যায় স্বপ্নভুকের দেশে, দূর থেকে আরও দূরে।

আর,

এক মুহূর্তের ভালোবাসা আর

এক যোজনের ভালবাসায় কোন পার্থক্য নাই

ভালোবাসা ভালোবাসাই


মোট পড়েছেনঃ ৬০৬জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

      1. স্বর্গ ও মর্তের ঠিক মাঝ বরাবর নিরক্ষ রেখার অঞ্চলে ভালোবাসার বাস। তাঁকে হিড় হিড় করে মাটিতে নামিয়ে
        হুটোপুটি খাবেন হুলাহুলি করে তা কী করে হয় !
        ভালোবাসাকে ভালোবাসতে হবে , তাতে করে আর না সওয়ার
        ঘটনা ঘটবে না।  

        1. ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বাঽভবিতা বা ন ভূয়ঃ ৷
          অজো নিত্যঃ শাশ্বতোঽয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে ৷৷
          [গীতা — ২।২০].

          আত্মাকে বর্ণনা করা হয়েছে এভাবে , আমি বুঝে নিয়েছি এটাকে ভালবাসার মতো… অজর অমর শাশ্বত কিন্ত কারও আত্মা ছুইতে না পারলে হিড় হির করে নামায়ে এনে লাভ কি

  1. আর,

    এক মুহূর্তের ভালোবাসা আর

    এক যোজনের ভালবাসায় কোন পার্থক্য নাই

    ভালোবাসা ভালোবাসাই

    হুম বুঝলাম।

    শুভাছহা অবিরত

  2. অন্ধ হোমার খুঁজে ফেরে মোহমুগ্ধ ভেনাসের কালো তিল…।
    ক্ষনিকের হোক কিংবা অসীমকালের ভালবাসা ভালোবাসাই…।
    সব মিলিয়ে খুব খুব খুউব ভাল লাগলো… কবিতাটি…।

মন্তব্য করুন