আমরা সবে বদ্ধ উন্মাদ

ক্ষমতা আছে তাদের আমার আছে কি?
কিসের লোভে চলছি পিছু হাতে রেখে জীবন
ঝড়ঝাপটা শ্মশান জ্বালা রড বুলেটের যত প্রতিবাদ
তুমি আমি করছি বহন করছি শত মায়ের জীবন খুন।

তাদের আছে সকল কিছু আমার আছে কি ?
আমার সন্তান অর্থাভাবে বিদ্যালয় ছেড়ে রাখাল
তাদের সন্তান মহাসুখে দেশ ছেড়ে বৈদেশে
ডিগ্রি যত বিলেতি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টার
তবুও কেন চোখ থেকে আজ অন্ধ সেজে করছি অপরাধ।

কিসের নেশায়, কিসের আশায় আর কতকাল অবুঝ সেজে
নাটাইয়ের ঘূর্ণিতে ছুটব শুধুই তাদের পিছু,
এখনও কি ঘুম ভাঙে না, আর ভাঙবে কত দিনে
সময় হয়েছে ঘুম ভাঙার থেকো না আর অবুঝ সেজে।

নাড়ীতে নাড়ীতে যত টান তার থেকেও বেশি টান
তুমি আমি অন্ধ আর মূর্খ জনবল
ক্ষমতা নেই তার বুঝে উঠবার, তাই কুকুর বেড়ালের মত
হাজারও প্রাণ করছি দান অন্ধ বিশ্বাসে, বিবেক বুদ্ধি সব হারিয়েছি
স্বার্থের তাড়নায়, কি হবে ভাবি না আর এমনটি যে একদিন আসবে ফিরে
আমার জীবনের তরে…..

হিংসা আর প্রতিহিংসা, ঘাত-প্রতিঘাত পালাক্রমে আজ
যতই করছি দান তোমার আমার প্রাণ, হবে না নিঃশেষ
যতদিন রুখে দাঁড়াবো না কেউ বিবেকের সম্মুখ
আজ মনে হয় আমরা সবে বদ্ধ উন্মাদ…..
কিসের নেশায় কিসের আশায় হাঁটছি পিছু অজানা রাস্তায়…?

মোট পড়েছেনঃ ৭১৭জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. বাস্তব সময়ে সুন্দর ভাবে আমরা যে জীবন বলিদান করি রাজনিতিতে তা সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে কবি।

    ভাল লেগেছে।

    ধন্যবাদ।

     

    1. এই উন্মাদ টা অনেক ক্ষেত্রেই তো ব্যবহার হতে পারে…….. কেউ স্বার্থে কেউ ভালবাসায়, কেউ ভাল কাজে…. কেউ হারিয়ে কাউকে…….. যে ভাল কাজ করার জন্য উন্মাদ হয়েছে সেই হয়ত আর একটু এগিয়ে নিয়ে যাবে… আজ যারা ভালকাজ করে তাদের উন্মাদ সবাই বলে।

মন্তব্য করুন