বাউড়ী বাতাসে… বাওয়াল ভাবনা

#১

রোদ্দুর নিভে যাওয়া শীতলতা নিয়ে
অন্ধবৃত্তে ঘুরে মরা মিছে ,
দেয়ালে ঠিকারায় আলো
বাতাসের হাহাকার
………………দেয়াল নির্বিকার।

#২

মৃত শালিকের গায়ে রোদ্দুর একা বুলায়ে দেয় মায়ার পরশ –
তার নিথর ডানায় জাগেনা কাঁপন আর উষ্ণতা মেখেও।
তার ইচ্ছে অনিচ্ছে, সাধ আহ্লাদেরা বিগত সময়ের স্মৃতি কেবলই।

মরে গেলে সব শেষ, কিচ্ছু থাকেনা বাকি।
বেচেঁ থাকো, বাচিয়ে রাখো ; হারিয়ে যেওনা।

#৩

উদাসী,
দিশাহীন অন্ধ বাউল
খুঁজে মরে ঠিকানা কোন পথের
একতারার আনমনা টুং টাং শব্দে।
মুচড়ে ওঠা বুকের ভেতর,
কতটা তরল আগুনে নির্বাণ ঘটে
অহল্যা মুরতি বিষাদের।

মোট পড়েছেনঃ ৭১০জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. ১………
    শেষ পর্যন্ত আলোই জয়যুক্ত হবে ।
    ২…………
    বাঁচার আকুতি !
    (কোথাও কোন কিছু প্যাঁচ খেয়ে গেল নাকি ?)
    ৩………
    উদাস বিষণ্ণতা !

    ভাবতো সুবিধের মনে হচ্ছে না । যদিও খুব সাময়িক ।

  2. কবিতাটি পড়লাম। কঠিন !! প্রথম হতে শেষ পর্যন্ত দারুন সব শব্দমালায় ভরিয়ে দিয়েছেন কবিতাটিকে। ভীষণ ভাল লেগেছে — অনেক অনেক শুভকামনা রইল —-

  3. কিচ্ছু থাকেনা বাকি, কিছুইনা। মরে যাবার আগে তবু একবারের জন্যে মনে হবে, আরেকবার জন্ম নিলেও নিতে পারি। সুন্দর, খুব সুন্দর।

মন্তব্য করুন