পাখি

পাখিদের ভাবনাগুলি আকাশ হতে পারত…

ব্যপ্ততার রংছবি আবার যদি ছড়িয়ে দিই—

আবার যদি ভরে নিই নিজস্ব পাত্রে

তবে কি পারব

ঠিক আগের মত আঁকতে একটি ভোরের সম্ভ্রম !

 

পাখিদের ডাকে যদি ভোর হত,

দিবা স্বপ্নগুলি বিভ্রম ছিঁড়ে জেগে উঠত ফল্গু—

বস্তু মননে,তুমি তবে পাখি,পাখির স্বপ্নে মানুষের স্বপ্ন ভাস…

মোট পড়েছেনঃ ৯০১জন আজ পড়েছেনঃ ০জন

২টি মন্তব্য

মন্তব্য করুন