আজকের এই ব্লাড-মুন বা রক্ত জোছনা ঘিরে আছে অসংখ্য মিথ

আজকে সন্ধ্যায় বারান্দায় গিয়ে দেখি একদম লালচে একটা চাঁদ উঠেছে। যেন গ্রহণ শেষে রক্তাক্ত শরীরে ঝুলে আছে আকাশের বুকে। এই রক্তাক্ত চাঁদ নিয়ে কত কাহিনী যে আছে! বাইবেলে কেয়ামত এর অন্যতম আলামত হিসেবে বলা আছে, সূর্য আলোহীন হয়ে পড়বে আর চাঁদ গাঢ রক্ত বর্ণ ধারণ করবে। এছাড়া বিভিন্ন ডাকিনীতন্ত্রের ধর্মমত গুলো যেমন উইকা বা আরাদিয়ার অনুসারী রা , যারা চন্দ্রদেবী ডায়নার পূজা করে থাকে তাদের জন্যে এই ব্লাড মুন বা রক্ত জোছনা খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার পালনের রাত।

Photo Courtsy: Asfi Kabir

তাদের বিশ্বাস অনুযায়ী এই রাতে যারা জন্ম গ্রহণ করে তারা বিশেষ আধ্যাত্বিক ক্ষমতার অধিকারী হয়। ইসলাম ধর্মেও রমজান মাসে পর পর দুইবার সূর্যগ্রহণ ইমাম মাহদীর আবির্ভাবের লক্ষণ।

এই রক্ত জোছনার ব্যাপারে আরও একটা মজার তথ্য দেই। প্রথমে কেয়ামতের আলামত হিসাবে রক্ত জোছনার কথা শুনে ভয় পেয়েছেন তাদের ভয় হয়তো কিছুটা কাটতে পারে। এক বছরের ব্যবধানে পরপর চারটি গ্রহণ ও রক্ত জোছনা হওয়ার ঘটনাকে বলা হয় ‘টেট্রাড’, দশ বিশ বছর পর পর এমন হয়। আজ যে রক্ত জোছনা আমরা দেখছি, সেটা প্রথম গ্রহণ ছিলো। তারমানে এবছর আর সামনে বছর মিলিয়ে আরও তিনবার রক্ত জোছনা দেখতে পারবো আমরা। এর আগে এমন হয়েছিলো ২০০৩-০৪ সালে।

তাই যাদের আজকে চাঁদের দিকে তাকানোর একদম ফুসরত মেলেনি, তারা নিচের তারিখগুলো ডাইরীতে টুকে রাখতে পারেন!

৮ই অক্টোবর ২০১৪
২৮শে সেপ্টেম্বর ২০১৪
৫ই এপ্রিল ২০১৫

মোট পড়েছেনঃ ১,০৫১জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম -{@

    প্রথম লেখাতেই বুঝিয়ে দিয়েছেন ,
    কিছুটা ভিন্ন ধরনের পোস্ট আমরা পড়তে পারবো আপনার কল্যানে।
    ব্লাড মুন বা রক্ত জোছনা সম্পর্কে তেমন কিছুই জানা ছিলনা ।
    ধন্যবাদ আপনাকে ।
    লিখুন নিয়মিত – আপনি লেখায় অভিজ্ঞ – বুঝতে পেরেছি আপনার পোষ্ট দেখেই ।

    শুভকামনা ।

    1. অনেক ধন্যবাদ ভাই। প্রথম পোস্ট করতে যেয়েই তো সোনেলার প্রেমে পড়ে গেলাম! ইন্টারফেস বেশ ইউজার ফ্রেন্ডলি। (y)

      আশা করছি আপনাদের সাথে ব্লগে অনেক ভালো কিছু সময় কাটবে, অনেক কিছু জানবো, শিখবো।

      ভালো থাকুন ভাই 🙂

    1. আসলে পোস্টটা দিতে একটু দেরি হয়ে গেছে, সন্ধ্যায় দিলে হয়তো দেখতে পারতেন। তবে সমস্যা নেই, অক্টোবর মাসে আবার হবে রক্ত জোছনা 🙂

      কমেন্টের জন্যে ধন্যবাদ ভাই, ভালো থাকুন।

  2. তথ্য গুলো জানা ছিলো না কিন্তু ..রক্ত জোছনা নামটাই কেমন থমথমে.
    সোনেলায় আপনাকে স্বাগতম -{@
    এটা প্রথম পোস্ট তবে আপনার লেখনী পাকা বোঝা যাচ্ছে. আরো এমন লেখা চাই.
    বাই দ্যা ওয়ে আপনার আইডি এতো কঠিন কেন?

    1. আসলে বার বার ‘ব্লাড মুন’ বলতে ভাল্লাগছিলো না, তাই নিজের মতো করে বাংলা করে নিয়েছি। ধন্যবাদ ভাই, পোস্ট ভালো লেগেছে জেনে খুব খুশি লাগলো 😀 ইচ্ছা আছে আপনাদের সাথে নিয়মিত লেখার 🙂

      চেয়েছিলাম আইডিটা সবার থেকে একটু ভিন্ন হোক, তাই একটু কঠিন হয়েছে হয়তো। তবে বানানের দিক দিয়ে যদি বলি আপনারটাও কিন্তু একেবারে সহজ না :p দুইটা য-ফলা আছে।

      ভালো থাকুন ভাই 🙂

  3. অভিনন্দন আপনাকে এখানে লেখার জন্য ,
    এগুলো কিছুই জানিনা , দেখি সামনের তারিখ দু’টোতে অপেক্ষা করে থাকব ।
    আপনি ফটোগ্রাফি করেন ?
    এড়িয়ে না দিয়ে বলতে হবে ।

    1. এবার তো দেরি করে ফেললাম, তবে সামনের তারিখে ইচ্ছা আছে আগে থেকে পোস্ট দিয়ে আপনাদের মনে করিয়ে দিবো 🙂 না ভাই, আমি নিজে ফটোগ্রাফি করি না। আমার ছোট ভাই করে। কার্টেসিতে তার পেইজের লিঙ্ক দিয়েছি খেয়াল করেছেন বোধহয়। আমার যখন যা ছবি লাগে তাকে বলি, সে তুলে দেয় B-)

    1. আসলে দেরিটা আমারই হয়েছে। পোস্টটা যখন দিয়েছি ততক্ষণে চাঁদের লালচে ভাবটা অনেকটাই মিইয়ে গিয়েছিলো। তবে সামনে বার আশা করি মিস হবে না 🙂

      ভালো থাকুন 🙂 🙂

মন্তব্য করুন