ছড়া ( সোনামনিদের জন্য )

ঘুম ঘুম স্বপ্নীল
খোকাখুকু দেয় ঘুম
হেসে হেসে চাঁদ মামা
কপালেতে দেয় চুম।

মিটি মিটি তারাগুলো
দূর আকাশে জ্বলছে
ঝোপঝাড়ে ঝিঝি পোকা
কার কথা বলছে?

নেচে নেচে পরীগুলো
দেয় শুধু পাহারা
ফুল-পাখি হেসে উঠে
জেগে উঠে সাহারা।

ছপ ছপ দাঁড় বেয়ে
মাঝি যায় অনেক দূর
ভেসে আসে মিনার হতে
আযানের ঐ মিষ্টি সুর।

ঝির ঝির করে বায়ু
সারাক্ষণ বইছে
পাখিগুলো কিচির মিচির
কিবা গান গাইছে!

লাল লাল টুক টুক
সূয্যি মামা উঠবে
খোকাখুকু উঠলেই
পৃথিবীটা জাগবে।

১৬.০৩.২০১৪

মোট পড়েছেনঃ ৯৯৪জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

    1. অনেক অনেক ধন্যবাদ লীলাবতী আপুনি। সবই বড়দের জন্য লেখা হয়—কিন্তু ছোটদের জন্য খুবই কম লেখা হয়—–এই ভাবনা হতেই ছোটদের জন্য লেখা।
      ভাল থাকবেন সব সময়

  1. এটা বেশী ভাল্লাগছে… 🙂

    ‘লাল লাল টুক টুক
    সূয্যি মামা উঠবে
    খোকাখুকু উঠলেই
    পৃথিবীটা জাগবে।’

    বাকিগুলোও ভালো…। 🙂

মন্তব্য করুন