কৌমার্য

তাপসকিরণ রায় ৩০ জানুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ০১:৩৯:১২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

কত প্রহর জাগরণ,

আগলে আছো কৌমার্য বাকল ঘেরা দেহ,

পরত মাটির তোমার শরীর,গরম তাপ ভাঙে-গড়ে স্থৈর্য,

তবু সেটুকুর দেওয়াল পরিধি ।

শুঁকে দেখো সেই শেফালির ঘ্রাণ

ছেঁকে আছে সেই ঘেরা শিশির জল,

লালিম সকাল ভাঙে রুপালি রোদ্দুর–

যত ঢাকা থাক মাটির বুক

শেফালী তল সাদা আস্তরণ ঢাকা

শুয়ে আছ তুমি নিষ্কাম বন্ধ্যা,

আলোক ছুঁয়ে যাবে তোমার অচ্ছুত গ্রীবা।

 

৭৭৩জন ৭৭৩জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য