ব্রেকফাস্টের ঘন্টা দুই পরে প্লেইন ল্যান্ড করলো এমস্টারডাম এয়ারপোর্ট, সেঞ্জেন কান্ট্রি হিসাবে আমদের এইখানেই এম্বারকেশন নিতে হবে, পাসপোর্ট নিয়ে অফিসারের সামনে গিয়ে দাঁড়ালাম, অফিসার নাক মুখ কুঁচকে পাসপোর্ট দেখে আর আমাকে দেখে, আমি জিজ্ঞেস করলাম, এনি প্রবলেম? তার প্রশ্ন শুনে আমিই ভিরমি খেলাম, ব্যাটা বলে কিনা, এই পাসপোর্ট কোন দেশের? জবাব দিলাম, বাংলাদেশ। ব্যাটার নাক… [বিস্তারিত]
বিভাগ: ভ্রমণ
ইটালিতে অনেকবার আসা যাওয়া হয়েছে আমার, কখনো দুর্ভোগে পড়িনি, কিন্তু ২০০০ সালের ভ্রমন আমার আজীবন মনে থাকবে, আমার ট্রাভেল এজেন্টের অবহেলার কারণেই দুর্ভোগটা কপালে জুটল। আমি ইতালি যাবো কাজে, কাজ মানে পিয়াজিও ভেসপার পার্টসের অর্ডার দেওয়া হয়েছে, বেশ বড় কন্সাইনমেন্ট, সাপ্লাইয়ার ব্যাটা ধরে বসলো, আমাকে সে দেখবে, যে এতো বড় কন্সাইনমেন্টের অর্ডার দেয় বারবার, তাকে… [বিস্তারিত]
দুপুর ১ টার দিকে ড্রাইভার আমাদের নামিয়ে দিলো ইন্ডিয়ান মার্কেটে। ওমা এ দেখি আমাদের নিউমার্কেট/চাঁদনি চকের মত। স্যান্ডেল, হিজাব, ব্যাগ, ঘড়ি, জুয়ালরি ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে ছোট ছোট পলিথিন পার্টিশনের দোকান সাজানো। কিন্ত কিছুই ভালো লাগলো না। এর থেকে ঢেড় ভালো জিনিস আরো কম দামে পাওয়া যায় আমাদের নিউমার্কেটে। কর্তাকে বললাম কিছু কিনবো না, চলো… [বিস্তারিত]
পা দেবে যাওয়া বাহারি নকশাদার ভারী কার্পেটে পা-ফেলে হেলে-দুলে হাঁটতে ভালই লাগে, সকাল ন’টায় ফ্লাইট, অখণ্ড অবসর, ভিড়হীন ফাঁকা সুনসান ঘুমঘোর টার্মিনাল। জুতমত জায়গা দেখে বসলাম, কাছেই পানি, ওয়াশ-রুম ও ধুমা-রুম। অখণ্ড অবসর খণ্ড খণ্ড হবে এবার। দেখা হয় নাই চক্ষু মেলিয়া বা আনন্দ ভ্রমণে এসে নাক-সিধা হেঁটে যাব!! নৈবচ-নৈবচ। পঞ্চম ইন্দ্রিয় নয় শুধু দশম… [বিস্তারিত]
রাত ন’টায় ফ্লাইট, ঘণ্টা তিনেক সময় হাতে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। জিসান সাহেবের সাথে, বুড়োদের সুবিধে নিয়ে লেগ-স্পেস ছিট পেয়ে গেলাম, মাপা-মাপি ছাড়াই পুটুলিও, বোর্ডিং-ফোর্ডিং এভাবেই শেষ করে গায়ে-গতরে ফুঁ দিয়ে দেখাদেখি, তাকাতাকি করে প্রায় শুয়ে-বসে টাইম পাস, সদা পদচারণময় বিড়ালটির সাথে সখ্যতা হতে-হতেও কিছুই হলো না (সব সময় সব কিছু হইতে হইতেও না হওয়া… [বিস্তারিত]
এলার্মের শব্দে ঘুম ভাংলো। দেখি সকাল ৭.৩০ বাজে। উঠে ফ্রেস হয়ে জামা-কাপড় বদলে নিলাম দুজনে। ব্রেকফাস্ট করতে হোটেল ডাইনিং এ যেতে হবে। আগেই জেনেছিলাম এরা শুধু সকালের খাবার দেবে (বুফে) আর দুপুর, রাত নিজেদের ব্যবস্থায় খেতে হবে। যাক, নেমে এলাম নীচে। ডাইনিং এর মুখেই একজন লিস্ট নিয়ে গেস্টদের নাম চেক করার জন্য দাঁড়িয়ে আছে। আমরা… [বিস্তারিত]
লিফট গিয়ে থামলো ১১ তলায়। লিফট থেকে বের হয়েই কেমন একটা ফিলিংস হতে লাগলো। করিডোরের ডেকোরেশন কেমন যেন ভুতুড়ে টাইপের। আল্লাহর নাম নিতে নিতে রুম খুঁজে নিয়ে ঢুকলাম। চমৎকার রুম। ভাবছিলাম হানিমুনটা বিয়ের পরেই করে দরকার ছিলো, বেশ দেরি হয়ে গেলো। যাই হোক সারারাত জেগে বেশ ক্লান্ত ছিলাম। প্ল্যান হলো ফ্রেস হয়ে একটু রেস্ট নিয়ে… [বিস্তারিত]
কিছুদিন থেকেই ভাবছিলাম এই গরমের ছুটিতে কোথাও বেড়াতে যাবো। কোথায় যাওয়া যায় হিসেব করতে করতে ঠিক হলো মালয়েশিয়া যাওয়া যাক। কিন্ত বললেই হয় না। ভিসার কাগজপত্র রেডি করা এক বিরাট হ্যাপা। কোন দু:খে যে পাসপোর্টে পেশা চাকুরীজীবী দিয়েছিলাম জানিনা। এর কারণে অফিসিয়াল কাগজ, ব্যাংকের কাগজ এটা পাই তো বস আরেকটা ফেলে রাখে। আবার তাগাদা দিতে… [বিস্তারিত]
নাম কিরে তোর? ফুসমন্তর। অবাক? - না, সাঁঝের মায়ায় নির্বাক। এই তুই কেরে? -আমি? বুকের ভেতর সুর্য পুষি ... অজানা, বেনামী কালো মেয়ে (আফ্রিকান স্ট্রিট পেইন্টিং) আফ্রিকান স্ট্রিট পেইন্টিং ২ (অবুঝ বালক) মানবিক (আফ্রিকান স্ট্রিট মিউজিশিয়ান) [বিস্তারিত]
জবাকুসুমসংকাশ ছায়াময় মায়া পথের পাশের স্নিগ্ধতা নীল এপারে মুখর হলো কুহু যে জীবন ফড়িঙের ... সে জীবনে জল ছুঁতে পায়নি, কেবল জলের ওপর ওড়াউড়ি ... [বিস্তারিত]
অনেকগুলো দেশ ঘুরেছি আমি। কিন্তু মন কেড়ে নিয়েছে সূর্যোদয়ের দেশ জাপান। এতো পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তা-ঘাট আমি আর কোথাও দেখিনি। হুম ইয়ূরোপ অনেকটাই পরিচ্ছন্ন, তবে জাপানের মতো নয়। প্রায় পাঁচটি বছর ছিলাম আমি জাপানে। মোটামুটি বহু জায়গা দেখা হয়ে হয়েছিলো। জাপানের ট্যুরিষ্ট স্পটগুলো প্রতিটিই আকর্ষণীয়। অনেক ভীড়ের মধ্যেও কারো সাথে কারো ধাক্কা লাগছে না, কোথাও কেউ এলোমেলোভাবে… [বিস্তারিত]
মন চলো রূপের নগরে .... জল বুকে বিফল শিমুল একা পাখি, সূদূরের ডাক শুনে মন পোড়ে নাকি? রাতবুকে নির্জন, জেগে থাকে সভ্যতার দূয়ারপথ... অপেক্ষায় ... জল নিথর জলবুক নোট - নিতান্তই এমেচার ফটোগ্রাফার, ফাইল সাইজ কমাইয়া কোয়ালিটি :( দেখার সময় নিজ ক্ষমায় গুন করবেন :) অরিজিনাল সাইজে কেউ দেখতে চাইলে এইখানে [বিস্তারিত]
ইশ কী ঠান্ডা শীতল তুই জল! দিলাম ডুব এক, দুই, তিন। আমার দূর্দশায় হেসে হেসে খুব যে নাচছিস? তালে তালে স্পন্দন তুলেছিস! মরেছিস তুই টের পাবি দেখিস। আমি মরলে বুঝি তোর খুব আনন্দ! তোর ছায়া বাঁকিয়ে দেবার কেউ থাকবে? থাকবে নাতো কী! তুই তো যন্ত্রণার গোলাবারুদ। অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে কোথায় যে লুকাই খুঁজেই পাইনা… [বিস্তারিত]
তুই বলতিস, পৃথিবীর সব প্রজাপতিগুলো নাকি আমি তাই বুঝি সব কাছে থেকেও দূর আর দূরে যেমন আমি, আমার থেকে... স্থির হয়ে আমি প্রজাপতির অস্থিরতা দেখি আমাদের একজীবনের নিভৃতে খোঁজাখুঁজি মাত্র কএক সেকেন্ডেই বুককাভারের মতো চোখে পড়ে... নিরীহ এক অশরীরী যেন প্রজাপতির বেশ নিয়েছে আজ বিভ্রান্ত হয়ে উড়ে যেতে যেতে তার খোলস খুলে পড়ে শরীরী কিছু… [বিস্তারিত]
(সত্য ঘটনা অবলম্বনে), শেষ পর্ব: দর্শকদের থেকে একজন লোকটিকে বলল- তোমাকে কে উদ্ধার করেছে তাকে জানো তো? সে ক্ষীণ কণ্ঠে বলল- জানি। ঐ লোকটি আবার বলল- তাহলে দেখাও তো এখান থেকে কে সেই উদ্ধারকারী। আমার গায়ে তখন বাদামী রঙের একটা হাতা গেঞ্জি এবং পরনে রিলিফের লুঙ্গি। মাথার চুল এলো মেলো ভাবে কপালের চার পাশে ছড়িয়ে… [বিস্তারিত]








