মূল লেখায় যান

(পাগল পাগল মানুষগুলা, পাগল সারা দুনিয়া। আমিও তেমনি একজন পাগল মানুষ। জানিনা সোনেলার ব্লগারগণ আমার এই পোষ্টকে কিভাবে নেবেন। যদি পাগলকে পাগলামীতে উৎসাহ দেন তাহলে চালিয়ে যাবো, অন্যথায় এটাই এই বিষয়ে আমার শেষ পোষ্ট) একদিন বিকেল বেলা কয়েক বন্ধু মিলে রেল লাইনে হেটেছিলাম, আশেপাশের চমৎকার পরিবেশ ও গ্রাম্য প্রকৃতি আমাকে পাগল করেছিল, তারপর আরো কিছু… [বিস্তারিত]

হনুমানের দেশে…………..

কামাল উদ্দিনছবিব্লগ২০টি মন্তব্য

কেশবপুর থানার মোড়ে একদল হনুমান খেলা করছিল। পাশের এক দোকানী একটি হনুমানের লেজ কেটে দেয়। হনুমানরা দল বেঁধে কাটা লেজটি নিয়ে চলে যায় থানার ভেতর। থানার ডিউটি অফিসারের সামনে গিয়ে হনুমান গুলো চিৎকার শুরু করে দেয়। থানার ডিউটি অফিসারের দিকে হাতজোড় করে নিবেদন করে-এর বিচার চাই। অভিযোগ তাদের এক সতীর্থের লেজ কেটে দিয়েছে মানুষরূপী এক… [বিস্তারিত]

পুনাখা জং

কামাল উদ্দিনভ্রমণ১৮টি মন্তব্য

পুনাখা জং (পুংতাং ডিছেন ফোটরাং জং হিসেবেও পরিচিত) যার অর্থ পরম সুখময় প্রাসাদ। জং অর্থাৎ বিভাগের প্রধান সরকারী এবং ধর্মীয় কার্যালয় । প্রাসাদটি ১৭৩৭-৩৮ সালে যাবদ্রারং রিনপোছে দ্বারা নির্মিত হয়েছিল যার স্থপতি ছিলেন নাগাওয়াং নামগিয়াল। এটি জং স্থাপত্যশিল্পের দ্বিতীয় পুরাতনতম এবং দ্বিতীয় বৃহত্তম প্রাসাদ এবং তাদের নির্মিত রাজকীয় প্রাসাদগুলো অন্যতম একটি। জং এর এই প্রাসাদে… [বিস্তারিত]

রোনিন পাড়া টু ব্যঙ্গছড়ি

কামাল উদ্দিনভ্রমণ২০টি মন্তব্য

এ্যডভেঞ্চার ট্যুর করতে হলে বান্দরবানের পাহাড়ি এলাকা গুলো অনন্য। পাহাড়ি দুর্গমতাকে যারা ভালোবেসেছে তারা পাহাড়ের ডাক কে অগ্রাহ্য করতে পারে না। আমি ও কিছুটা তাই। যখন নিজের কাজ করে হাঁপিয়ে উঠি তখনি একটু রিলাক্সের জন্য এ্যডভেঞ্চারের খোঁজে বেড়িয়ে পড়তে মন চায়। আর আমার পছন্দের একেবারে প্রথম সাড়িতে আছে পাহাড়ের দুর্গমতা। যেখানে সাড়ি সাড়ি সবুজ গাছ… [বিস্তারিত]

দিল্লির আখড়া ও একটি মিথ

কামাল উদ্দিনভ্রমণ২০টি মন্তব্য

নাম শুনে ভাবছেন ভারতের রাজধানীতে এর অবস্থান? মোটেও না। এই দিল্লির আখড়া কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার শেষ প্রান্তে একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। চারিদিকে প্রায় তিন হাজার হিজল গাছ বেষ্টিত সাড়ে চারশত বছরের পুরোনো এই আখড়া। দিল্লির আখড়ার প্রতিষ্ঠাকাল সম্পর্কে জানা যায়, দিল্লির সম্রাট জাহাঙ্গীরের সময়ে সাধক নারায়ন গোস্বামী এই আখড়া প্রতিষ্ঠা করেন। ইতিহাস বা… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

কাট্টলী সমুদ্র সৈকত

কামাল উদ্দিনভ্রমণ৩৬টি মন্তব্য

চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে আকর্ষণীয় সমুদ্র সৈকতটির নাম কাট্টলী সমুদ্র সৈকত। পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের এই সমুদ্র সৈকতটি অনেকের কাছেই অজানা। এই সৈকতটির আরেকটি নাম হল জেলেপাড়া সমুদ্র সৈকত। এখানে খুব কাছ থেকে জেলেদের জীবনযাত্রা দেখা যায় এবং ইচ্ছে হলে তাদের কাছ থেকে মাছ কিনেও আনা যায়। একদিকে সমুদ্র… [বিস্তারিত]

মদিনার মসজিদে কুবা

কামাল উদ্দিনভ্রমণ২১টি মন্তব্য

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় এসে সর্ব প্রথম কুলসুম ইবনুল হিদমের আতিথ্য গ্রহণ করেন। সেখানে তিনি ১৪ দিন অবস্থান করেন। বিশ্বনবি কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহুর খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ তৈরি করেন। এটি ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা। যা কুবায় স্থাপিত হয়। এটি ঐতিহাসিক মসজিদে কুবা। মসজিদে কুবা উম্মতে মুহাম্মাদির সর্ব… [বিস্তারিত]

অবরুদ্ধ স্বর্গ

কামাল উদ্দিনছবিব্লগ২৫টি মন্তব্য

বর্তমানে জম্মু-কাশ্মীরের ৫৫% ভারতের, ৩০% পাকিস্তানের এবং ১৫% রয়েছে চীনের নিয়ন্ত্রণে। ভারতের দখলে কাশ্মীর উপত্যকা, জম্মু, লাদাখ ও সিয়াচেন হিমবাহ-লোকবসতি ৭০%। পাকিস্তানের অধীনে আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান-৩০% জনঅধ্যুষিত। চীনের দখলে জনশূন্য শাক্সগাম উপত্যকা ও আক্সাই চীন। তবে আমরা মূলত ভারত অংশের কাশ্মীরকেই স্বর্গ বলের থাকি। ২০১৫ সালের অক্টোবর মাসে গিয়েছিলাম ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে, আবার কোন… [বিস্তারিত]

সাজাই ভ্যালি

কামাল উদ্দিনভ্রমণ২৮টি মন্তব্য

বান্দরবানের গহীন পাহাড়ি অরণ্যে কয়েকটি বাড়ি নিয়ে সুনশান ছোট্ট একটি গ্রাম সাজাই ভ্যালি। তিন দিকে খাড়া পাহাড় আর অন্য দিকটাতে পাথুরে খাল রেমাক্রি। পুব দিকের পাহাড়টায় একটা স্বর্পিল আঁকাবাঁকা পথ উঠে গেছে মেঘে ঢাকা আরো একটা ছোট্ট গ্রামে, যেন স্বর্গের পথ। আর দক্ষিণে ছোট্ট কয়েকটি ঝর্ণার পানি কলকলিয়ে ছুটে চলেছে রেমাক্রির পাথুরে পথ বেয়ে নাইক্ষংমুখ… [বিস্তারিত]

পৃথিবীটা কমলা লেবুর মতন গোল

শামীম চৌধুরীভ্রমণ১৫টি মন্তব্য

রাজশাহী শহরটা আমাকে খুব টানে। তার একমাত্র কারন পদ্মার চর। হরেক প্রজাতির পরিযায়ী পাখির কলতানে মুখরিত হয়ে উঠে এই চর। সারাদিন নৌকায় বসে পাখিগুলির ‍উড়াউড়ির দৃশ্যে ও বর্ণীল রঙে নিজেকে হারিয়ে ফেলি । তাই গত সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকায় চলে যাই রাজশাহীতে। মূল উদ্দেশ্য ফটোগ্রাফী। শুক্রবার খুব ভোরে পৌছি প্রিয় শহরে। হোটেলে মালপত্র… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

পবিত্র বসন্ত জলের মন্দির

কামাল উদ্দিনভ্রমণ১৮টি মন্তব্য

ইন্দোনেশিয়ার বালির মানুকায়া গ্রামে অবস্থিত এই পবিত্র বসন্ত জলের মন্দির। এখানকার হিন্দুরা বিশ্বাস করে এই পানির রোগ থেকে মুক্তি এবং সুস্থ্য রাখার যাদুকরি ক্ষমতা আছে। এছাড়াও এটি পাখরসান নদীর জলের উৎসও বটে। মন্দিরের বাম পাশে একটি পাহাড়ের উপর রয়েছে ১৯৫৪ সালে রাষ্ট্রপতি সুকারানোর জন্য নির্মিত একটা চমৎকার প্রাসাদ। বর্তমানে এই প্রাসাদ ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ অতিথিদের বিশ্রামস্থল।… [বিস্তারিত]

শিমুলের সবুজ বনে

কামাল উদ্দিনভ্রমণ১৬টি মন্তব্য

গ্রামের নাম মানিগাঁও। একটু দূরে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়টা ভারতের মেঘালয় রাজ্যের ভেতর। যেখানে সব সময় মেঘেদের আনাগোনায় স্বপ্নময় হয়ে থাকে। আর সেই স্বপ্ন পাহাড় থেকে উৎপত্তি হয়ে মানিগাঁও পায়ের কাছ থেকে বাঁক নিয়ে যে অজানা গন্তব্যে চলে গেছে সেই নদীটির নাম যাদুকাটা। আমি বলি রূপের নদী যাদুকাটা। আর যাদুকাটার বাঁকেই গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম… [বিস্তারিত]

ফাগুনের আগুন রাঙা শিমুল বনে

কামাল উদ্দিনভ্রমণ২২টি মন্তব্য

সিমান্তের ওপাড়ে সুউচ্চ মেঘালয়ের পাহাড়। সেই পাহাড় থেকে উৎপত্তি ছোট্ট নদী যাদুকাটা। যাদুকাটা নদীর নামটার মধ্যেই রয়েছে একটা রোমাঞ্চ ভাব। আর এই নামের পেছনে রয়েছে একটা মর্মান্তিক মিথ। এক পাশে লাউরের গড়, তারপর ধুঁধুঁ বালুচর। আর বালুচরের পরের যাদুকাটা নদী পেরুলেই বারিক টিলা, ওখান থেকে আরো কয়েক কিলোমিটার পথ পাড়ি দিলে পড়বে টেকের ঘাট, যার… [বিস্তারিত]

আংশিক রঙিন

কামাল উদ্দিনছবিব্লগ২৭টি মন্তব্য

ছোট বেলায় সাদা কালো সিনেমা দেখতাম, এক সময় শুরু হয়েছিলো আংশিক রঙিন সিনেমা। আংশিক রঙিন সিনেমায় বিশেষ করে গানের অংশ টুকু রঙিন হতো। আর সেই আংশিক রঙিন ছবি দেখতে মন খালি ছটফট করতো। কিছুদিন আগে আমার প্রিয় এক ফটোগ্রাফার ফেজবুকে আংশিক রঙিন একটা ছবি দিয়েছিল। ছবিটা এতো চমৎকার ছিলো যে, আম তার প্রেমে পড়ে যাই।… [বিস্তারিত]

ভ্রমণ বাংলাদেশ নামে আমাদের একটা টিম আছে। প্রতি বছর ডিসেম্বরে আমাদের এই সংগঠন টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত তিন দিনে সাগরের পাড় ধরে হাটে। আমিও দুইবার হেটেছি। আমার অনুভুতি ছিল এটা স্বর্গ, আর স্বর্গ সবাই দেখতে পায়না, কারণ হাটতে পারে কয়জন? এবার সেই স্বর্গ দেখার জন্য আর হাটার দরকার নাই। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক ধরে গাড়িতে… [বিস্তারিত]