আমার আজকের দিনটা ছ্যাঁকা খাওয়ার দিন। সকালে তাড়াহুড়ো করে নাস্তা বানাতে গেলাম, গরম তাওয়ার ছ্যাঁকা খেলাম :( :( মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। স্কুলের গেটের পাশেই এক চায়ের দোকান। মেয়েকে ভিতরে পাঠিয়ে অন্যান্য অভিভাবিকাদের সাথে কথা বলছি, শুনছি। কথার কোনো নির্দিষ্ট বিষয় নেই। কেউ কেউ হাতে গরম ধোঁয়া উঠা চা নিয়ে বসেছেন। যেহেতু চায়ের দোকান স্কুলের [ বিস্তারিত ]









