ক্যাটাগরি কবিতা

বিরস তিন-প্রহর

সুপর্ণা ফাল্গুনী ২১ নভেম্বর ২০২০, শনিবার, ১২:০০:০২পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  কৌমুদী-দ্বিপ্রহর, একাকী বিরহী পাখির ছটফটানি; আঁধারের চাদরে স্মৃতি-রোমন্থন; বাতাসে হুতুম-পেঁচার চিঁ চিঁ আওয়াজ। বুকের মধ্যে ধকপকানি, বিরস তিন-প্রহরের অশনি-সংকেত; চন্দ্র-আবক্ষে দীর্ঘশ্বাসের কালচে জলছাপ। মেঘেরা ছুটছে অজানা-গন্তব্যে, মিল্কিওয়ে গ্যালাক্সি ঝুলবারান্দায়-প্রেতাত্নাদের জলসার আসর বসেছে ; ছুটছে মানবিকা, ছুটছে অন্তরিন্দ্রিয় দূর-পরবাসে। সম্পর্কগুলো অঙ্গাঙ্গিভাবে জড়ানো হাসি-কান্নায়; মনিহার ছিঁড়ে যায়, দীঘির-জলের শ্যাওলা পূর্ণ করে দূরত্ব; অপেক্ষা, চাওয়া-পাওয়া, স্বপ্নের সন্তরণ [ বিস্তারিত ]

চোখ

সামশুল মাওলা হৃদয় ২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ০৮:৪৩:১২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
মহিমা তোমার চোখ দুটি যেনো চোখ নয় চোখ দুটি যেনো সুখ তারা। চোখের পলকো দেখে হয়ে গেছি দিশেহারা ; ভ্রু দুটি কাজলের কালিতে ঢাকা মন কেড়ে নিয়ে আমাকে করলে দিশেহারা। আঁখির কৃষ্ণ পত্র তোমার অভ্রে কাজল মেঘের যেন দ্বার ; নহে ছোট নহে ডাগর চোখের দৃষ্টি যেন সুখ গহবর। দেখিয়ে ফেরাতে পারিনি মোর চোখের দৃষ্টি [ বিস্তারিত ]

তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৪৩)

শামীনুল হক হীরা ২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ০২:২৫:০৪অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!যাঁর মত কেউ ভাববেনা দেশের কথা,যাঁর মত কেউ ভালবাসবেনা মানুষকে।যাঁর মত কেউ করবেনা অন্যায়ের প্রতিবাদ,যাঁর মত কেউ পারবেনা বানাতে প্রতিবাদী।যাকে নিয়ে কবি জসীমউদ্দীন লিখেছেন-"তোমার হুকুমে তুচ্ছ করিয়া শাসন-ত্রাসন-ভয়,/আমরা বাঙালী মৃত্যুর পথেচলেছি আনিতে জয়"। তাঁকেই খুঁজি যাঁর মত কেউ বুঝবেনা গরীবঅসহায় দুঃখী মানুষের কথা,যাঁর মত কেউ পারবেনা দুর্নীতিবাজদেরবিরুদ্ধে সরাসরি বলতে কথা।দুর্নীতিবাজদের প্রকাশ্যে [ বিস্তারিত ]

তুমি আমায় ডেকে নিলে

কামরুল ইসলাম ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১১:৩০:১৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
  তুমি আমায় ডেকে নিলে খোলা আকাশ দেখবে বলে শীতলক্ষার পাড়ে, আকাশের নীচে ঈশৎ বাতাসে ছলে,  হাতে হাত ধরে দু'জোড়া চোখে দেখলাম আকাশ, নীলের গভীরতা সঁপে দিলাম মুহুর্তের তরে ডানা মেলা পাখীর ঝঁকে, স্বপ্ন দিলাম মেলে শান্ত নিবিড় জলে, দুজনার ছায়া, মৃদু হাওয়া লাগে,  তোমার অবাদ্য চুলে আমি অবাক দেখি, সবাক  মনে খুঁজে ফিরি,  অযাচিত [ বিস্তারিত ]

লালন শাহ

নবকুমার দাস ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৮:১৪:২১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
উড়ে যায় অচিন পাখি কোন শূণ্যপানে মিশে যায় কোন আশমানে, কে জানে ? “সময় গেলে সাধন হবে না দিন থাকতে দিনের সাধন কেন জানলে না ?” সব জেনেশুনেও মেতেছি এ কোন খেলায় ! জাত-অজাতের প্রশ্ন তুলে বাড়ির কাছের আরশিনগর, দেখা হল না ! পড়শি যে মনের মানুষ, তা আর বুঝবো কবে? আট কুঠুরি নয় দরজায় [ বিস্তারিত ]

পথভ্রষ্ট পথিক

সুপর্ণা ফাল্গুনী ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৭:০০:০২পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
  কুহকের ধ্রুম্রজালে পথিক - পথ হারিয়েছো; রবির আলোকে যে-ই পথ কুড়িয়ে পেয়েছো- পেরেছো কি তারে ঐকান্তিক আপন করে নিতে? আজন্ম জোনাকির আলোয় পথ হেঁটেছো; চাঁদনী পসরে তবুও আলোর উত্তাপ খুঁজে ফিরেছো। নক্ষত্র রাশি খসে পড়ছে পালকের মত- নগ্ন-অন্তরিক্ষের শরীর বেয়ে বেয়ে। পথের রেখায় চরণ-চিত্র জেগে আছে অনাদিকাল; তবুও পথিক পথভ্রষ্ট নিজ ভুলে। পথের মাঝে [ বিস্তারিত ]

তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৪২)

শামীনুল হক হীরা ১৮ নভেম্বর ২০২০, বুধবার, ০২:৪৭:৫১অপরাহ্ন কবিতা ২ মন্তব্য
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!মানুষের কথা ভেবেই কাটতো যাঁর রাতদিন,যাঁর ভালবাসা ছিল আকাশের মত সীমাহীন,নিজের কথা যে ভাবেনি কখনো কোনদিন।যাঁর নাম বাংলার ইতিহাসের পাতায় পাতায়,সবই স্পষ্ট সৈয়দ শামসুল হকের কবিতায়-"এই ইতিহাস ভুলে যাবো আজ,আমি কিতেমন সন্তান/যখন আমার জনকের নামশেখ মুজিবর রহমান"। তাঁকেই খুঁজি যার সাহসে উজ্জীবিত হয়েভীরুরাও বুকে সাহসের বীজ বুনেছিল,যাঁর প্রতিভায় বিকশিত হয়ে মানুষ [ বিস্তারিত ]

জন্মদিন

নবকুমার দাস ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:৪৫:১০অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য
জন্মদিন নবকুমার দাস বাতাসে জমেছে মিহি হিম ,চুঁয়ে পড়ে কাঁঠাল পাতায় , রাত কুয়াশায় সংরাগ কাঁপে,দুই চোখের কাজললতায়। সমুদ্র নীল আকাশের নীচে,আদিগন্ত চরাচরে যেন নেই কেউ, দুটি মন ভেসে আছে অনন্ত শূন্যে,শঙ্কাময় হৃতি কম্পন ঢেউ। শুয়ে আছে হেমন্তের গর্ভিনী ধানক্ষেত, 'সুগন্ধিম পুষ্টিবর্ধনম ', নবান্নের ভোরে আরক্ত পূর্ব দিশা, প্রথম প্রশ্বাস,কাঁদন প্রথম । অনন্ত শূন্য পথে,মেঠো [ বিস্তারিত ]

চল দুপাত্তি খেলাই

আলমগীর সরকার লিটন ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১২:৪৩:৫৩অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
আমি হাত বান্ধিলাম নগর দুলাই- চাঁদ রাখিলাম দীঘলকালো ঝলমল ভালাই! সূর্যের আলো দেহ কালো- অঙ্গার হলো মন প্রাণ-চল ফিরি সাদা মেঘে দুপাত্তি খেলাই এই ভরা অগ্রহায়ণে- চল দুপাত্তি খেলাই। হাত ছুটে না- পাও ছুটে না- দুই বেলা রঙিন ছবি, উঠান জুড়ে আঁকা -তার মাঝে বসত করে উড়ে বেড়ায় ঘাসফড়িং- সোনালি দিনের চিল- তবুও হ্যাচকা টানে [ বিস্তারিত ]

তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৪১)

শামীনুল হক হীরা ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০৭:৫৫:৪৫পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!পৃথিবীর লাখো সালাম যাঁর আদর্শের প্রতি,যাঁর জন্য পারেনি শত্রুরাও করতে ক্ষতি।যাঁর নামটি বাংলাদেশের সকল স্থানে লেখা,যাঁর আদর্শেই দেশপ্রেমিকের সব স্বপ্ন দেখা।যাকে নিয়ে অসীম সাহার অপূর্ব এ লেখা-"যতদিন এই দেশমাটি আছে,আছে নদীমধুমতি/ততোদিন জাতি শ্রদ্ধা জানাবে,জনক তোমার প্রতি"। তাঁকেই খুঁজি যাঁর জন্যই বাঙালি জাতিরগর্বের নাইকো শেষ,যাঁর জন্যই সৃষ্টি হল আজকের অপূর্বএই বাংলাদেশ।যাঁর সাহসে [ বিস্তারিত ]

সূর্যের উপদেশ

হালিম নজরুল ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০৬:৫৪:৫৫পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
  সূর্যটা ছুটে চলেছে দুরন্ত গতিতে। বহুদূর অতিক্রান্ত; পৌঁছেছে আকাশে, সুদূর ছায়াপথে। আমিও হাঁটছি আলোর পিছু পিছু, এগিয়েছি বহুপথ। অকস্মাৎ উনি বললেন, "ভুলপথে এসেছ পথিক, এটি আমার কক্ষপথ, তুমি হাঁটো তোমার পথে। যে পথে হাঁটো, চিহ্ন এঁকে দাও, মানুষেরা পথ মনে করে হাঁটুক সেপথে।"

তাঁকেই খুঁজি (মুুজিব পর্ব-৪০)

শামীনুল হক হীরা ১৫ নভেম্বর ২০২০, রবিবার, ০৯:৫৩:০৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!যাঁর লড়াকু মনোভাব আর বুদ্ধিদীপ্ত নেতৃত্বেরগুণে শুরু থেকেই যাত্রা হয়েছিল নতুনএক বাংলাদেশের,যাঁর অসীম সাহসিকতায় যুদ্ধ বিধ্বস্ত দেশেরসাতকোটি মানুষ শূন্য হাতেও দেখেছিলসামনে যাবার স্বপ্ন।যে ছিল কোটি কোটি জনতার প্রেরণার উৎসসৈয়দ শামসুল হক যাকে নিয়ে লিখেছেন-"তাঁরই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি-চোখে নীলাকাশ,বুকে বিশ্বাস,পায়ে উর্বর পলি"। তাঁকেই খুঁজি যাঁর বিশ্বাস ছিল একদিন বিশ্বদরবারে [ বিস্তারিত ]

আমার প্রেম

খাদিজাতুল কুবরা ১৫ নভেম্বর ২০২০, রবিবার, ০৩:৪৭:০৩অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
  এই কি সেই  প্রেম! যারে আমি নিজের হাতে..... না, না আমি খুন করিনি!মূলত পারিনি। বলতে পারো কেউ? বুকের পিঞ্জরে কার পদধ্বনি শুনি! খাঁচার খিল খুলতে কার আকুলিবিকুলি! পোষা ময়না ও তো ছেড়ে যায় নাকি? সাধে কি আর বন্দি করেছিনু তোরে প্রাণপাখি! তুই কি জানিস না? কার তরে বুকের ভেতর উথলে ওঠে ঢেউ! সেই ঢেউ [ বিস্তারিত ]

আত্মাহুতি

হালিম নজরুল ১৫ নভেম্বর ২০২০, রবিবার, ০৯:৫০:০৪পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
একদিন কেউ বলেছিল নিজেকে বদলে নাও, তুমি বদলালেই বদলে যায় চিত্র, বিশ্বব্রহ্মাণ্ড। অতঃপর  তারাগুলো খসে পড়ল, কক্ষচ্যুত হল ব্ল্যাকহোলে থাকা অসংখ্য গ্রহাণু। কিন্তু এমনকি কাম্য ছিল কারও? পৃথিবী বলল, তার প্রয়োজন আরও কিছু সময়। তবে কি প্রয়োজন পরমায়ূ ; আরও! অথচ আয়ূ যত দীর্ঘায়িত হয়, তার চেয়ে প্রলম্বিত সূর্যের ভাঁজ, আর তার ভাঁজে ভাঁজে নীরেট [ বিস্তারিত ]

মহাকালের রঙ্গমঞ্চ

সুপর্ণা ফাল্গুনী ১৫ নভেম্বর ২০২০, রবিবার, ১২:০০:০৫পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
  প্রাচীন শশাংক গগনে হেলান দিয়ে নামতা আওরাচ্ছে, খোলসবিহীন আত্নারা নীরদের চড়কায় ঘুরছে সময়ের পেন্ডুলামে। বৃন্দাবনে শ্যাম কীর্তনে মাতোয়ারা ললিতাগণে; তুমি-আমি ব্রত জীবনের হিসাব মেলাতে। নানান অলঙ্করণে সজ্জিত ঐতিহাসিক মানব-সভ্যতা; চরিত্র গুলো পোশাক বদলাচ্ছে গিরগিটির আদলে। দেয়াল ঘড়িতে মৃত্যু পরোয়ানা বহাল- তবুও রঙ্গমঞ্চে চলছে অভিনয়ের দুর্দান্ত প্রদর্শনী। অনুভূতিহীন সমাজ-ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন- হৃদয়ের বেলাভূমিতে স্মৃতিগুলোর অস্তিত্বের [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ