ক্যাটাগরি কবিতা

পাজী

শামীনুল হক হীরা ৯ জানুয়ারি ২০২১, শনিবার, ১০:০৩:৫৪পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
দুনিয়াতে আছে বহুরকম পাজী, জনসম্মুখে থাকে ভাল সাজি। অকাজের বেলায় সেইরকম কাজি, কোন একসময় মনকে করে রাজি। টাকার গরমে জীবন রাখে বাজি, হজ্জ্ব করে নামে লাগায় হাজী। পোশাক দেখিয়ে বলে করে এসেছি হজ্জ্ব! মিথ্যা বলে বুঝায় যে তা বলা খুব সহজ! একবার ভাবেনা যে মিথ্যা না বলা ফরয!

মৃত্যু

জাহাঙ্গীর আলম অপূর্ব ৮ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১০:২৯:০৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
আমি তো কোনো কিছুতে করি না ভয়  অন্যায়কারী পদতলে পিশায়ে মারি  সমালোচনা করি সম্মুখে যদি আমার মাথায় মেশিন গান লাগানো থাকে  করি না তো আমি এই ধরার শত্রুর ভয়  যদি তাতে আমার মৃত্যু লেখা না রয়।  করি আমি এটাই ভয়  না যেন মৃত্যু অতি সহজ না ধরে আমায়।  যদি মৃত্যু আমায় স্বল্পকালে ধরে  দৃষ্টির অগোচরে [ বিস্তারিত ]

আমার জীবন

জাহাঙ্গীর আলম অপূর্ব ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১০:১৯:০৯পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য
আমার জীবন পত্রবিহীন বৃক্ষের শাখের ফুল যেমন বেমানান তেমন  কষ্ট দিয়ে জর্জরিত একটা কাব্য কথা  সেটায় তো আমার জীবন।  আমার জীবন কোকিল পাখির মতো  যার নেই স্থায়ী কোনো আবাসন  বৃক্ষের শাখে শাখে ঘুরে বেড়ানোর মতো  সেই ভাসমান দৃশ্যটা আমার জীবন।  আমার জীবন তো মৃত নদীর মতো  যেখানে নেই কোনো জলজ প্রাণ  যেখানে তৃষ্ণার্ত মানব পাবে [ বিস্তারিত ]

কালের জালে

বোরহানুল ইসলাম লিটন ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৮:৩৪:৪২পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য
থাকবে কি কেউ অমর হয়ে জান্টু নদীর চরে? কাল যাবে কেউ একলা চলে কেউ বা কালের পরে। তবু যেন বিশ্বাসে মন পায় না খুঁজে বাসা, তাই খ্যালে রোজ নিত্য নতুন স্বপ্ন আশায় পাশা। আজ যদি যায় কালকে হেরে কাল ঠিকই যায় কালে, মন তবু ক্যান পরশু নিয়ে ব্যস্ত মায়ার জালে??

একদিন ই এসে ফিরে যাও জন্মদিন

উর্বশী ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৪:১৪:৫৮পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
  শুভ জন্মদিন, শুভ জন্মদিন খুব আওয়াজ শোনা যায়, সবাই মিলে অতি যত্নে কেক কেটে খাওয়াতে চায়। কিন্তু প্রিয় জন্মদিন তুমি কেমন ছিলে বা কেমন আছো? তিনশত পয়ষট্টি দিন পরেই বা কেন ফিরে আসো? প্রতিদিন কেন ফিরে আসো না তুমি? রঙবাহারে ভরে যেত পাহাড় সমান এই ভূমি। বিরলতম বিরতির পরে হঠাৎ আসো একদিন, এসেই তুমি [ বিস্তারিত ]

প্রকৃতির প্রতিশোধ

সাখাওয়াত হোসেন ৬ জানুয়ারি ২০২১, বুধবার, ০২:৩৬:১৭অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
প্রকৃতি আজ মেতেছে চরম প্রতিশোধ নিতে ধ্বংসলীলায় দাঁড়িয়ে মৃত্যু ঘন্টা বাজিয়ে, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল বাঁচাও মুখরিত শ্লোগানে কম্পিত পৃথিবী নিচ্ছে হিসেব কড়ায়গণ্ডায় পাল্লাতে।   বিজ্ঞানের যত অহংকার নিভৃতে কাঁদে অদৃশ্য কীট করোনার মরন ফাঁদে, কদম ফুলের রূপে মহামারী করোনার ভয়ে আধুনিক বিশ্ব আজ খাঁচায় বন্দি লোকালয় ছেড়ে।   একবার ভাবি এইযে রাস্তা-দালান সারি সারি [ বিস্তারিত ]

পদ্ম দীঘির ধারে

জাহাঙ্গীর আলম অপূর্ব ৬ জানুয়ারি ২০২১, বুধবার, ১০:২০:৩৪পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
পদ্ম দীঘির ধারে লাইন সারে সারে, বাহারি  রকমের হাসে ফিরে দেখি পাছে, করে ওরা স্নান দূর হয় ম্লান। বসে দেখ শিশু পদ্মফুলের কিছু, জলের ঢেউয়ে নাচে পাতা ভেসে আছে। মাছরাঙা ধরে মাছে বসে আছে কদমগাছে, কচ্ছপ ভেসে উঠে তীরে শীতকালের রৌদ্রের দুপুরে। পাশ দিয়ে যায় নারী শালুকে তার আঁচল ভারী, পানকৌড়ি ধরে মাছ পদ্ম দীঘিতে [ বিস্তারিত ]

ঝিলের জমিন

সুপর্ণা ফাল্গুনী ৬ জানুয়ারি ২০২১, বুধবার, ১২:০০:০৪পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
ঝিলের জলে শাপলা-শালুকের সন্তরণ, মাছেরা খেলে আপন মনে; মাছরাঙা যমের বেশে বসে আছে ছিপ ফেলে একমনে। শুকনো পাতার সারিবদ্ধ লাশ ভেসে যাচ্ছে অজানা ঘাটে। ঝিল-ক্যানভাসে নিচু মেঘের আকাশটা, ছুঁয়ে যায় যেন তুলির আঁচড়ে মর্ত্যের আঁচল। পূর্ণাঙ্গ মুখাবয়বের ছায়া এঁকেছে কোন সে মন-কারিগর? উত্তরের মলয়ে জমে যাওয়া সুখস্মৃতি- কোন সে কাব্য-উষ্ণতায় ছুঁয়ে যায়? ফুলশয্যা সজ্জিত ক্ষিতিজ-শাখে [ বিস্তারিত ]

ফিরে এসো

সাখাওয়াত হোসেন ৫ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ০২:৩৫:৫৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
ওগো আমার দিবস ওগো রজনী তুমি নিত্য নৃত্যে যাও চলি নব প্রভাতে নব সাজে কালো কেশে মুখ ঢাকি, আপন নীড় ছাড়ি পিছন ফিরে ফিরে চাহি পুরোনোকে দূরে ঠেলি নতুনেরই লাগি পদদলি আমারই ভালোবাসার তরুলতা ছিঁড়ি।   তোমারেই আমি করিছিনু আপন শূন্য এ ধরায় নিদ্রাহীন চোখে তারার আলোকে নিয়েছিনু টানি বুকেরই মাঝায়, হৃদয়ের দোয়ার খুলি ভালোবাসার [ বিস্তারিত ]

স্বপ্নের বাংলাদেশ

জাহাঙ্গীর আলম অপূর্ব ৫ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৯:৩৮:২৫পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য
বলতে পারো সোনার বাংলা এমন হবে কবে? কামার কুমার চাষা শ্রমিক সম মর্যাদা পাবে। দূর্নীতি আর ঘুষের খেলা বাড়ছে সারাবেলা এসব কিছুর বড় কারণ আদর্শের অবহেলা। খুনখারাবি রাহাজানি বাড়ে কমছে না তো সমাজ আরো স্বদেশীয় সংস্কৃতি পালন কর বিজাতীয়টা ছাড়ো। যানজট আর পরিবেশ দূষণ মুক্ত হবে কবে শান্তিতে ঘুরে বেড়াবে আর নির্মূল শ্বাস নেবে। ইভটিজিং [ বিস্তারিত ]

দূরদর্শী চোখ

আলমগীর সরকার লিটন ৪ জানুয়ারি ২০২১, সোমবার, ১২:১৬:৩৭অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
দূরদর্শী চোখের সীমানায় চঞ্চলকর অদ্ভুত কিছু দৃশ্যপট! ভাবনার গহীনে অদৃশ্য আফসোস ঘিরা বট; নীবর কষ্টতে ছায়া পুড়ি- মলিনকরা পূর্ণিমা রাত অথচ সুখেরা অম্লান কোন রাস্তার মোড় কিংবা অহংকারের শহরতলি! মন হিংসার ঘাট; তবুও মৃদূলকরা সোনালি রোদের জলক আঁখি পল্লবে রাতপোহান স্বপ্ন ডাঙ্গার ঘর অতঃপর দূরদর্শীর মেঠোপথে এক সুখের ছবি করেছো প্রচ্ছদপট- অদৃশ্যেই ছায়া বট। ২০ [ বিস্তারিত ]

সত্তার মান

বোরহানুল ইসলাম লিটন ৪ জানুয়ারি ২০২১, সোমবার, ০৮:১৯:০৯পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
হোক না হেলায় জন্ম তোমার নয় তবু তা ভুল, পণ গড়ে নিজ মন গহীনে নড়লে না এক চুল। কাল যদি যায় পরের হিতে হোক তা গরম তীব্র শীতে দিন শেষে ঠিক দেখবে ভিতে চৌদিকে তার কূল। চাও যে দিকেই মিলবে তখন সদ্য সতেজ গুল। বাগ বলো আর পথের পাশে অল্প আয়ুর প্রাণ, রোজ ফুটে ফুল [ বিস্তারিত ]

কৌতূহল

জাহাঙ্গীর আলম অপূর্ব ৪ জানুয়ারি ২০২১, সোমবার, ০৭:২৩:২০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
এই যে শিশু ভাবছ কিছু তাকিয়ে গগনে প্রাণে ও পথিক ভাই এই গগনের তারকারাজির হিসাব কি, এই ধরার কি কেউ জানে আমি তো জানিনে বাপু। শোন শোন পথিক ভাই বলি তোমারে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় শূন্যে কি করে এই প্রশ্নটি রইল পথিক ভাই তোমার তরে জানো নাকি না, না বাপু। ও পথিক ভাই সন্ধা [ বিস্তারিত ]

দুঃখ বিলাস

খাদিজাতুল কুবরা ৪ জানুয়ারি ২০২১, সোমবার, ১২:০৩:০৯পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য
একবার বোধ করি; খুব খরার কবলে পড়েছিলাম। চৌচির বুকের জমিনটা কাঁদত, ক্ষুধার জ্বালায়! হঠাৎ দুর্ভিক্ষে যতোটা না;তারচেয়ে বেশি ছিল, হাভাতের কাঙ্গালপনা। একদিন, বেরিয়ে পড়লাম; বিরান পথে নদীর ধার ঘেঁষে, শুনেছি, নদীর কিনারা ধরে এগুলে,  উর্বর জনবসতি মিলবে, ঠিক পেয়ে গেলাম। আশ্চর্যের বিষয় হল ঐ গাঁয়ে একজনই মানুষ ছিল, বেচারা সব শুনে, আমায় খুব যত্ন আত্তি [ বিস্তারিত ]

বীরবাহু উমর পর্ব -৩

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩ জানুয়ারি ২০২১, রবিবার, ০৭:১৬:২৭পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
তোমার অভয়ে মুয়াজ্জিন দিতে মধুর সুরে আজান তাই না শুনে নিখিল বিশ্ব করতো স্রষ্টার জয় গান। দ্বীনের পথে দিয়েছ তুমি অঢেল ধন সম্পদ তার জন্য পেয়েছো উমর রাসূলের মহব্বত। তুমি তো ছিল উমর আল্লাহর রাসূলের দক্ষিণ বাহু তার জন্য নিধন করতে পেরছো  ইসলামের সকল রাহু । নিজের জীবনের চেয়ে তুমি রাসূলে বাসিত ভালো ধর্ম গ্রহণের [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ