ক্যাটাগরি কবিতা

বসন্তের আগমনে

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৪:১৫:১৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
ধরাতে বসন্তের আগমনে গায় কোকিল তার সুরে মিষ্টি মধুর গান, পত্র বিহীন বিটপী ভরে যায় পুষ্প মুঞ্জিরতে ফুরফুরে মিষ্টি দখিনা হাওয়া মন ছুয়ে যায়, বাসন্তী ফুলের সৌরভের কাছে, মৌমাছির গুঞ্জন অজস্র। পত্রবিহীন বিটপীর হৃদয়ে দারুণ কষ্ট, যখন কোকিল তার শাখে বসে গায়। বসন্তের আগমনে ধরা সাজে নব সাজে, রয়ে বিটপীর হৃদয়ে রিক্ত হাহাকার পত্রের শোকে। [ বিস্তারিত ]

প্রণমি তোমায়

প্রদীপ চক্রবর্তী ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৮:৪৬:২৪পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য
বসন্তের আকাশে বাজিছে রাজকীয় ধ্বনি, মৃণ্ময়ী মায়ের চিন্ময়ী রূপের আগমনী। তুমি মা শ্বেতরূপে সরস্বতী, পদ্মফুলের মাঝে মা'গো তোমার দ‍্যুতি। তুমি মা বিশ্বরূপের বিশালাক্ষী, তুমিই হে মা ভগবতী ভারতী। এসেছ মা তুমি ছড়িয়ে দিতে বিদ‍্যার বাণী, তুমিই যে মা শুভ্ররূপের জ্ঞানস্বরূপিনী। মা তুমি বিশ্বরূপের বিদ‍্যানন্দিনী, তুমিই মধুর মূরতী বিকাশিনী। বিদ‍্যার দেবী তুমি,তোমারে প্রণমি, সর্বাঙ্গে মাখিব পদধূলি [ বিস্তারিত ]

কর্মই জীবন

বোরহানুল ইসলাম লিটন ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৭:৪১:০০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
জীবনটা যদি হতো অতি সোজা চলনের পথ বিনে, কেউ কি কখনো স্বর্ণ বিকায়ে তামা নিতো মোহে কিনে! সয়ে সদা শত নাশকের ঘাত প্রকৃতির অবহেলা, শুধু কি তটিনী কুলু কুলু রবে প্রবাহতে করে খেলা! রাখতে সে মান চলনের মূল গড়ে তুলে তার সবুজে দু’কূল তবুও কি কেউ বসতি না পেলে রাখত হৃদয়ে ঋণে! জীবনটা যদি হতো [ বিস্তারিত ]

বসন্তের অভিলাষে

কামরুল ইসলাম ১৫ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ০৮:৪২:১৫অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
  ফিরে এলো আবার বসন্ত প্রথম দেখা বাসন্তি  রাঙা মুখ প্রথম ছোঁয়া,  ভালবাসার উষ্ণ বুক  । চিরতারণ্যের স্বপ্নময় শাখে পলাশ, শিমুল আর প্রকৃতি হাসে মনের অগোচরে শিষ দিয়ে যায় দোয়েল অম্ল মুকুলে নিবিড় ঘ্রাণ সর্ষে ফুলে মৌ পোকার গুঞ্জন দামাল হাওয়ায় হারিয়ে যায় চির চিনা একটি মন ।   ইচ্ছে গুলো ডালা মেলে আবারো মুখ [ বিস্তারিত ]

বসন্ত

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৫ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ০৪:৪৮:৫৫অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
হে রাজন, হে ঋতু রাজন হে বসন্ত, এসেছ তুমি ধরায়, তোমার আগমনে দখিনা সমীরে দোর খুলে যায়, পত্র বিহীন বিটপীতে কি পুষ্প শোভা পায়। নির্মম রুষ্ঠ সমীরে ঝরে পড়ে তরুলতার সাকুল্য পত্র, বসন্তদূত গেয়ে যায় গান সকাল বিকাল রাত্র। হে বসন্ত, তুমি এলে প্রকৃতিতে আম কাঁঠাল পুষ্প মুঞ্জরিতে  যায় ভরা, একই দেশে থেকে একই জাতির [ বিস্তারিত ]

ঠাঁই

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ০৩:০৮:৩১অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
আমার মাথা গোঁজানো ঠাঁই নেই, থাকতাম ঐ পথের ধারে দাঁড়িয়ে থাকা শিমুল গাছের নিচে বসে। জন্মের পর আমার কাছে কেউ নেই আমার সব তো ছিল ঐ শিমুল গাছ খানি হঠাৎ এক ঝড় এসে আমার মাথা গোঁজানোর ঠাঁই টুকুও অনায়াসে কেড়ে আমার ঠাঁই টুকু। জীবনের সর্বস্ব দিয়ে আঁকড়িয়ে ছিলাম তাকে জানি না কেন বিধাতা এরূপ করে [ বিস্তারিত ]

প্রেমের মহল

সুপর্ণা ফাল্গুনী ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১২:০০:২০পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য
  পদ্ম পাতায় তোমার নাম লিখেছি ; ভালোবাসার ফাগুনে পুড়বো বলে অহর্নিশি। শঙ্খচিলের ডানায় স্বপ্নের বাসর রচিবো ; ঘাসফড়িং হয়ে ফুলের বনে সোমরসে বুঁদ হবো। শিশিরের কণায় মাল্যদান উত্তরীয় পবন সমীপে- অভিলাষের আলিঙ্গনে ঔষ্ম হবো নীহারের আবক্ষে। তোমার প্রতিমূর্তি গেঁথেছি হৃদয়ের রক্তিম ফ্রেমে- বুকের উন্মুক্ত গালিচায় সুখের আঁচড় লেগেছে মধুক্ষণে; বসন্তের দূত ফিরে আসুক প্রেমের [ বিস্তারিত ]

বাংলা ভাষার জন্য

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ০৩:০৪:০৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
বাংলাকে রাষ্ট্র ভাষা করার জন্য যারা, দিয়ে গেল প্রাণ, আজ সেই প্রাণ গুলো ইতিহাসের পাতায় স্মৃতিপটে অম্লান। নির্ভীক ছিলেন তারা পিছনে হাঁটেনি, বাংলার দামাল ছেলেরা সামনে ছিল তাই ভয় করেনি। মায়ের মুখের ভাষার জন্য ছেলের প্রাণ করল দান, এই ইতিহাস জগৎ জুড়ে হয়েছে অম্লান। রচনাকালঃ ১০/০২/২০২১

পথশিশু

সাখাওয়াত হোসেন ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১১:৫৩:৪১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
আমরা পথশিশু জম্ম পরিচয় নাই জীবনভর হই পদপিষ্ট, কেউ বলে টোকাই, বুকে যন্ত্রণা নিয়ে চলি জীবনের অলিগলি ভালবাসার ফুলকলি ছিঁড়ে নিভি আর জ্বলি মনের কথাকলি কেউ শুনে না আমরা পথের ধুলি, কে বাবা, কে মা জানিনাতো কিছু পথে হাঁটতে হাঁটতে হলাম পথশিশু।   ঘরবিহীন আকাশের নিচে থাকি ফুটপাতে ছেঁড়া আঁচলে হাতপেতে ঘুরি অনাহারে, ভিক্ষার বদলে [ বিস্তারিত ]

অতলে পাতাল

সৌবর্ণ বাঁধন ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০৪:১৪:৫১অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
(১) কখনো আগুনে ফার্নের পাতা পুড়ায় বিশুদ্ধ জল, তুমি কখনো দেখোনি কি তা? মৃত ছাদে পায়চারি! পাশাপাশি হাটে কেউ, এমন দুঃসময়ে ডুবেছে আকাশ! অপেক্ষায় প্রাক্তন  নভোচারী! জলেতে কুয়াশা জ্বলে! আগুনে পালক, দ্রিম দ্রিম শব্দ শুনে মাঝরাতে ঘুমে হেটে হারালো যে যুবক, খান্ডবদাহনের কালে তার কি মানায় বলো  গৃহের উষ্ণতার শখ? তবুও পাখিরা হাটে, রোদে পুড়ে [ বিস্তারিত ]

পাখি

জাহাঙ্গীর আলম অপূর্ব ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০৩:০৪:২১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
নীল আকাশের বুকে বিহগ মেলে পাখা, ও দিকে তার বন্ধু আছে, নদীর তীরে একা। শুধায় তারে? কই গেলি রে, আয় না কাছে, একটি কথা কই তোরে আমি ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি সই। মানব নই যে আমি, করব নতুনত্ব গ্রহণ, তোমার পাশে রইব আমি সহমরণ। মানব হল শ্রেষ্ঠ প্রাণী, নিকৃষ্ট তার কাজ, সেই জন্য তাদের জীবনে, [ বিস্তারিত ]

মানের রেশ

বোরহানুল ইসলাম লিটন ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০৮:০৭:৫৪পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
আফসোসে কয় কলমিলতা তুচ্ছ আমার ফুল, ক্যান তবু রব করলো সৃজন বল দেখি ভাই গুল? বৃথায় কাঁদিস গুল হেসে কয় মুছ তো চোখের জল! ভাব তবু তোর মানটা কি নয় শুদ্ধ ছাদের তল? দাম যদি দেয় সত্য সাধু আমায় ভাবিস বেশ, যাই যদি বা খলের গলে রয় তাতে কি রেশ??

মাতৃস্নেহ

জাহাঙ্গীর আলম অপূর্ব ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০২:৫৩:১০অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
মাতৃস্নেহের কি তুলনা আছে?সেই স্নেহকে মিথ্যা প্রমাণ করার জন্য      নিন্দুক ঘোরে মায়ের পাছে পাছে। ওরে নিন্দুক একটু এগিয়ে এসে শোন        যদি মাতৃস্নেহ মিথ্যা প্রমাণ করতে পারসস্বপ্নভরা পৃথিবী দেব আরো দেব রাজকুমারী বোন। এই পৃথিবীর সকল জিনিসে থাকিতে পারে ভেজালভেজাল দিয়ে পৃথিবী ভরাশুধু মাতৃস্নেহটা একমাত্র নির্মাল। অনেক সময় সন্তান মাকে করে প্রহারসন্তানেকে মা তো দেয় না অভিসম্পাত  মাতৃস্নেহের জন্য [ বিস্তারিত ]

একটি বেনামী কবিতা

তির্থক আহসান রুবেল ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০১:৪১:০৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
ছি... ছি... ছি... It's a game নোংরা, নর্দমা, দূর্গন্ধ It’s nothing, just a game বাতাসে লাশের গন্ধ কিংবা চোখের সামনে তুমি দুটোই যখন এক সমান ডাস্টবিন, চোখে দূরবীন তুমি ভিনদেশী, পর্যটক নও দূষিত রক্ত, বীজে পুঁজ তুমি শেকরহীন, শিখরে মশগুল তোমার খাবারে রক্ত, জলেতে পুঁজ সন্তানের চোখে ঘৃণা, টিভি পর্দায় পাপ It's a game It's [ বিস্তারিত ]

নারীর গন্তব্য !!

সুপর্ণা ফাল্গুনী ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১২:০০:০৩অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
চলছে জীবন গাড়ি! জানালায় চোখ রেখে নারী ভাবে- ফেলে আসা ধূলো পড়া স্মৃতির পসরা; স্টেশনগুলোতে তখনো ধূলো পড়েনি, পলেস্তারা খসে পড়েনি প্রাচীরের বুক চিঁড়ে। আবছায়া স্টেশন পড়ে থাকে- চোখের কার্নিশ সরিয়ে অতীত বাতায়নে; জীবন ভবিতব্যে ছুটছে! মন ছুটছে নাড়ী কাটা আতুরাবাসে- যেখানে আতুরের গন্ধ লেগে থাকে পরম মমতায়; সে-ই গন্ধ ও একসময় হারিয়ে যায় সময়ের [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ