মূল লেখায় যান

২০১৬ সাল ২২ ডিসেম্ভর সংঘটিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলার সিটি নির্বাচন।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বাছাইয়ে মেয়র পদে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।এছাড়া ৩৭ সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ মোট ১৫৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।বাছাইয়ে… [বিস্তারিত]

২৯ জুলাই জিন্নাহ সাহেব অল ইন্ডিয়া মুসলিম লীগ কাউন্সিল সভা বোম্বে শহরে আহবান করলেন। অর্থের অভাবের জন্য আমি যেতে পারলাম না। জিন্নাহ সাহেব ১৬ আগস্ট তারিখে 'ডাইরেক্ট একশন ডে' ঘোষণা করলেন। তিনি বিবৃতির মারফত ঘোষণা করেছিলেন, শান্তিপূর্ণভাবে এই দিবস পালন করতে। ব্রিটিশ সরকার ও ক্যাবিনেট মিশনকে তিনি এটা দেখাতে চেয়েছিলেন যে, ভারতবর্ষের দশ কোটি মুসলমান… [বিস্তারিত]

নিউইয়র্কের ব্যস্ততম রাস্তায় পার্কিং রুল অমান্য করে পার পাওয়া কঠিন। একদিন জরুরী প্রয়োজনে রাস্তার পাশেই গাড়ি থামিয়ে কিছু কিনতে গেলো কামাল। নিমিষেই ট্রাফিক এজেন্ট একশো বিশ ডলারের জরিমানার কমলা রং এর খাম ধরিয়ে দিলেন ! কামাল দ্রুততম সময়ে ফিরে এলো এবং দুঃখিত কণ্ঠে বললো, "আহা, গেলাম আর আসলাম, এরই মধ্যে টিকেট ধরিয়ে দিলে !" কালো… [বিস্তারিত]

আমাদের অবস্থা খারাপ হয়ে পড়ছিল। বাতাসে হাত-পা অবশ হতে চলেছে। আর কিছু সময় চললে আর উপায় নাই।কিছুক্ষণ পরেই ট্রেন থেমে গেল। আমরা নেমে পড়লাম। 'আনোয়ার' ' আনোয়ার' বলে ডাকতে শুরু করলাম। মধ্যম শ্রেনীতে আনোয়ার ছিল, ওর কাছেই আমার বিছানা। আমাদের জন্য আনোয়ার খুব উদ্বিগ্ন ছিল। জানালা দিয়ে কোনক্রমে ট্রেনের ভিতরে উঠলাম। ট্রেন ছেড়ে দিল। পরের… [বিস্তারিত]

সেলিম চিশতী ছিলেন বাদশাহ আকবরের পীর। আজমীরের খাজাবাবার দরগায় দেখলাম গান বাজনা চলছে সমানে, এখানেও দেখলাম সেই একই অবস্থা। আমাদের বাংলাদেশের মাজারে গান বাজনা করলে আর উপায় থাকত না। খাজাবাবা মঈনুদ্দিন চিশতী ও সেলিম চিশতী দুইজনই নাকি গান ভালবাসতেন। আমরা এক এক করে এবাদতখানা থেকে আরম্ভ করে আবুল ফজলের বাড়ি, হামামখানা, ধর্মশালা, মিনা মসজিদ, যোধাবাঈ… [বিস্তারিত]

নন্দিনীর বিদেশ যাত্রা বাতিল করে সোজা চলে এলেন সূর্য্যের মা রোজীর নিকট।নন্দিনীকে দেখে আবেগে তাকে বুকে জড়িয়ে নিলেন মা।দুজনের চোখের কোণে জমাবদ্ধ ভাবাসার জল একে অপরকে মুছে দিলেন। -আমি খুব খুশি হয়েছি তুমি ফিরে এসেছো। -আমিও ভাগ্যবতী আপনার মতো মা পেয়ে। নন্দিনী মার সাথে কথা বলার ফাকে এ দিক সে দিক তাকিয়ে সূর্য্যকে খোজঁ করছেন।মা… [বিস্তারিত]

সূর্য অস্তাচলগামী, আমরাও তাজমহলের দরজায় হাজির। অনেকক্ষণ থাকব, রাত দশটা পর্যন্ত দরজা খোলা থাকে, তারপর দারোয়ান সাহেবরা এসে ঘন্টা দিয়ে জানিয়ে দিবে সময় হয়ে গেছে। তাজকে ত্যাগ করতে হবে, রাতের জন্য। আমরা বসে পড়লাম, একটা জায়গা বেছে নিয়ে কয়েকজন নামাজ পড়তে গেলেন। আজানের ধ্বনি কানে এসেছে। পাকিস্তান হওয়ার পরও আজান হয় কি না জানি না।… [বিস্তারিত]

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজ। আমাদের নিজেদের মধ্যে তাজ দেখা নিয়ে অনেক আলোচনা হল। দুনিয়ার বহু দেশ থেকে বহু লোক শুধু তাজ দেখার জন্য ভারতবর্ষে আসত। তাজমহলের কথা জানে না, এমন মানুষ দুনিয়ায় খুব বিরল। আমাদের দেরি আর সইছে না। মনে হচ্ছে ট্রেন খুব আস্তে আস্তে চলছে, কারন তাজ দেখার উদগ্র আগ্রহ আমাদের পেয়ে… [বিস্তারিত]

খাজাবাবার দরগার পাশে বসে হারমোনিয়াম বাজিয়ে গান হচ্ছে। যদিও বুঝতাম না ভালো করে, তবুও মনে হত আরও শুনি। আমরা দরগাহ জিয়ারত করলাম, বাইরে এসে গানের আসরে বসলাম। অনেকক্ষণ গান শুনলাম, যাকে আমরা 'কাওয়ালী' বলি। কিছু কিছু টাকা আমরা সকলেই কাওয়ালকে দিলাম। ইচ্ছা হয় না উঠে আসি। তবুও আসতে হবে। আমরা তারাগড় পাহাড়ে যাব, সেখানে কয়েকটি… [বিস্তারিত]

আমি কোন দিকে যাই উত্তরে-দক্ষিণে বর্ডার আতংক পূর্বে নেই সীমানা বাহির পশ্চিমে জল সীমানা অথৈই সাগর। আমি কোন দিকে যাই যদি আমি স্বাধীনতা চাই রক্ত দিতে হবে, যদি আমি সৎ পথে চলি অসৎ শকুনেরা আকড়ে ধরবে। আমি কোন দিকে যাই ভাবি, অসৎ পথে না গেলে যে আমার লগ্নি উঠা দায়। আমি কোন দিকে যাই ভোট… [বিস্তারিত]

সাদা পোষাক, মুখ লাল কাপড়ে বাঁধা, হাতে মোমবাতি জ্বালিয়ে গতকাল ৪ নভেম্বর ২০১৬ তারিখে রাজধানীর রবীন্দ্র সরোবরে বেলা ৩:৩০ -৫:৩০ টা পর্যন্ত শিশু ধর্ষনের প্রতিবাদে কন্যা শিশুদের মায়েরা প্রতীকি মৌন সমাবেশে দাঁড়ায় টিপ টিপ বৃষ্টি উপেক্ষা করেই। একই সঙ্গে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনেও একই প্রতিবাদে প্রতীকি মৌন সমাবেশ হয়। সেখানে অবশ্য নারী-পুরুষ নির্বিশেষে সকলেই দাঁড়ায়। সমাবেশের… [বিস্তারিত]

আপডেট (১১:৫০) স্থান পরিবর্তন : রবীন্দ্র সরোবর। (জাতীয় সংসদ ভবনের সামনে অনুমতি মেলেনি) এ বছরের শুরু থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গত ৯ মাসে ধর্ষণের শিকার হয়েছে ৩২৫টি শিশু। ভাবা যায়??? অধিকাংশ ধর্ষিত শিশুর বয়সই ৫-১২ এর মধ্যে। নানা কৌশলে এদের ধর্ষণ করা হচ্ছে। ৫-১২ বছরের শিশুদের ধর্ষণ করা হচ্ছে চকলেট, খেলনা বা কোনো শৌখিন জিনিস… [বিস্তারিত]

মেয়ে, তুমি যেখানেই যাও মানসিক বিকারগ্রস্ত বিকৃত রুচির কিছু পুরুষ তোমাকে ধাওয়া করবেই। বিধাতা সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে বুদ্ধি বিবেচনা দিয়ে সৃষ্টি করেছেন। এই বুদ্ধি বিবেচনার ব্যবহার করেই মানুষ সভ্যতার পৃথিবী গড়ে নিয়েছে। আর এই সভ্য পৃথিবীতে মানুষের আবাসকে সুন্দর করে রাখতে তাই মানুষ বিধাতা প্রদত্ত যৌনক্ষুদাকে নিয়ন্ত্রনে রেখেই নিয়ন্ত্রিত জীবন যাপন করে। কিন্তু… [বিস্তারিত]

যাহোক, আমি ও আরও কয়েকজন সহকর্মী শহীদ সাহেবের শরণাপন্ন হলাম এবং ছাত্রদের অসুবিধার কথা বললাম। শহীদ সাহেব বললেন, "কেন, একজন তো টাকা নিয়ে গেছে, এদের ভাড়া দেবার কথা বলে। তোমার সাথে আলোচনা করে টাকা দিতে বলেছি।" বললাম, "জানি না তো স্যার, সে তো চলে গিয়েছে।" শহীদ সাহেব রাগ করলেন। তিনি ছাত্র নন, তার নাম আজ… [বিস্তারিত]

বছর চারেক আগের কথা।মৌচাক থেকে শান্তিনগরমুখী ফুটপাত দিয়ে হাঁটছি।হাঁটছি মানে মানুষের স্রোতে ভেসে যাচ্ছি।যেহেতু হকারগণ জায়গাগুলো দখল করে রাখে পণ্য নিয়ে বসে।সেহেতু কিছুটা ভীড় থাকে এইটুকুন জায়গাতে।তো মৌচাকমুখী লাইনও যাচ্ছে মৌচাকের দিকে। হঠাৎ'ই এক মাঝ বয়সী আপু খপ করে একটা হাত ধরে ফেললো।এই লোক আপুর গায়ে হাত দিয়েছে ,এমন অভিযোগ করতেই লোকটা ঘেউঘেউ করে উঠলো,সে… [বিস্তারিত]