# Tuck everlasting (মুভি রিভিউ)

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2014-06-02T10:07:15+00:00
- Updated: 2014-06-02T10:07:15+00:00
- Category: [মুভি রিভিউ](https://sonelablog.com/category/misc/movie_review/)
- URL: https://sonelablog.com/tuck-everlasting-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89/

---

যদি আজ এই মুহূর্তে ছুঃ মন্ত্র দিয়ে উপর থেকে কেউ আপনাকে বর দিয়ে বসে, আজ থেকে তুমি অমর; কি করবেন তখন?  
আমি হলে একটা একটা করে যতো দস্যিপনা আছে সব করতাম, চলন্ত ট্রেনের ছাদের চড়তাম, নারকেল গাছের মাথায় উঠে যেতাম তরতর করে, আরও অনেক অনেক… তারপর … মাস, বছর, যুগ… তারপর… একটা একটা করে সময়ের স্বাক্ষি হতাম… তারপর…  
কেউ কি তখন গান লিখতো, “ও কারিগর দয়ার সাগর, ওগো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেনো আমার মরন হয়” … ?  
কিংবা “পরান পাখি উইড়া গেলে মাটিই হইবো ঠিকানা”?  
মৃত্যু ছাড়া জীবন, না জানি সে কেমন জীবন …  
Tuck everlasting মুভিটির গল্পের সার সংক্ষেপ এটাই।

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/download.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/download.jpg)  
কোন এক বসন্তে পুরো tuck পরিবার একটি গাছের ভেতর দিয়ে বয়ে যাওয়া পানি পান করে, একসময় তারা বুঝতে পারে তারা অমরত্ব লাভ করেছে… এই পরিবারটির সাথে পরিচয় হয় winnie নামের ১৫ বছরের একটি মেয়ের… মেয়েটি একসময় ভালোবেসে ফেলে পরিবারের ছোট ছেলেটিকে আর ছেলেটিও।। winnie ও একসময় জেনে যায় এই পরিবারের অমর রহস্য .. ছেলেটি বছরের ঠিক অই সময়ে তার সাথে দেখা করবে ঠিক অই গাছের কাছে, winnie কে অমর হবার অনুরোধ জানিয়ে ছেলেটিকে চলে যেতে হয়।  
মুভিটির সবচেয়ে আকর্ষণীয় অংশ টুকু হচ্ছে ছেলেটির বাবা যখন winnie কে বেঁচে থাকার আসল সৌন্দর্য টুকু বুঝিয়ে বলেন।।

***Do not fear death,***  
***but rather the unlived life.***

winnie কি করবে সেটা কিন্তু আর বলছিনা, শেষ অংশটুকু আমার অনেক বেশি প্রিয় ।।

এবার মুভির কিছু মেশিনারি কথাবার্তা : এটি একটি শিশুতোষ নভেল থেকে নেয়া গল্প। মুভিটি দুবার তৈরি করা হয়েছে, একবার ১৯৮১ সালে, এটি আমার দেখা হয়নি, তবে চাইলে দেখে নিতে পারেন, নীচে ইউটিউব লিঙ্ক দিয়ে দিলাম ।

[full movie (1981) ](http://http://www.youtube.com/watch?v=2xOJ28tTy1w)

২০০২ সালে আবার তৈরি করা হয়ঃ-

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/tuck-everlasting-1.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/tuck-everlasting-1.jpg)  
Director: Jay Russell  
Writers: Natalie Babbitt (novel), Jeffrey Lieber (screenplay),  
Stars: Alexis Bledel, Jonathan Jackson, Sissy Spacek |  
[অনলাইন স্ট্রিমিং টা এখানে পাবেন](http://http://vidto.me/uvdwn86ty2x4.html)

**সব কথার শেষ কথা, এমন একটা অমর হবার সুযোগ যদি আমি পাইতাম 🙁**

---

Comments: 28 — https://sonelablog.com/tuck-everlasting-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89/#comments
