# Mother! কোথায় তুমি?

- Author: [মামুন](https://sonelablog.com/author/al-mamun-khan/)
- Published: 2015-12-29T16:39:28+00:00
- Updated: 2015-12-29T16:39:28+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- Tags: মামুনের অণুগল্প
- URL: https://sonelablog.com/mother-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

প্রচন্ড ঘুমে চোখ বুজে আসছে! বসন্তের মাতাল হাওয়া চালতে গাছের সবুজ ছুঁয়ে ছুঁয়ে জানালা দিয়ে আমাকে স্পর্শ করছে। কোন আমাকে? আমি ক’জন? ভিতরের আমাকে এখন আর কিছুই স্পর্শ করতে পারে না। আমি অষ্পৃশ্য নারীর মত এক হৃদয়হীন পুরুষ। হৃদয় টা আমার মাদারের কাছে সেই অনেক আগেই রেখে এসেছিলাম আমি। এখন বেঁচে আছি এক রক্ত পাম্প করার যন্ত্র বুকে ধারণ করে।  
একটা ভুল করলাম না? মাদার এখন আমার ছোট ভাইদের দখলে। দখল শব্দটা কি শুনতে খারাপ লাগছে? তবে হৃদয়বানদের কাছ থেকে কিছু ভালোলাগা ধার করুন।  
মাদার সম্পত্তি না হলেও, ভালোবাসার খনি। ভালোবাসা দিয়েই সেখানে কাছে থাকা যায়।

ভালোবেসেই আমি ভালোবাসা হারিয়েছি। কাউকে তাই ভালোবাসতে পারিনি। কেউ ই কি আমাকে বাসেনি?  
আমি বুঝি না। অনুভবের পাওয়ার হাউস আমার মাদারের কাছে। সেখানে পৌঁছাতে আমি কারো সাথে প্রতিযোগিতায় নামতে চাইনি।

আমি ই প্রথম আমার মা কে ‘মাদার’ ডেকেছি। এখন অন্যের মুখ থেকে এই ডাক শুনলে ও আমার কষ্ট হয় না। নিজের হৃদয় আর আমার রেখে আসা হৃদয়টা – এই দুই হৃদয় নিয়ে আমার মাদার সকল কষ্টগুলি একাই অনুভব করেন। কাউকে বুঝতে দেন না। আমি বুঝি।  
আমি যে আমার মাদারের আঁচলের নরম আদর ছিলাম!  
আদরগুলো নিয়ে- মাদার, তুমি কোথায়?

---

Comments: 9 — https://sonelablog.com/mother-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
