# ‘Kubla Khan’  একটি সুরেলা কবিতা

Author: আরজু মুক্তা
Published: 2020-02-19
Category: বুক রিভিউ
URL: https://sonelablog.com/kubla-khan-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

“Kubla Khan ” কবিতাটি কবি কোলরিজের বিখ্যাত রোমান্টিক কবিতার একটি। ১৭৯৭ সালে তিনি এটা লিখেন আর প্রকাশিত হয়েছিলো ১৮১৬ সালে। এর লিখিত কপিটি এখনও লন্ডনের ‘ব্রিটিশ মিউজিয়ামে’ সংরক্ষিত আছে।

১৭৯৭ সালের এক রাত্রিতে, কবির কোন কিছুতেই মন বসতে ছিলো না। তাঁর কষ্ট লাঘব করার জন্য একটু আফিম খেয়ে ঘুমিয়ে পরেন। এবং দ্রুত ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার আগে তিনি “Purchase Pilgrims ” নামে একটি গল্প পড়েছিলেন। যাতে কুবলা খান তাঁর নতুন প্রাসাদ তৈরির ঘোষণা দিয়েছিলেন। এটি নির্মিতি হবে সানডুতে। যা হবে,  পৃথিবীর সুখকর প্রাসাদ। কুবলা খান ছিলেন ৫ম মোঘল সম্রাট। যিনি ১২৫০ থেকে ১২৯৪ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি ইউয়ান রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চীনে, ১২৭১ সালে। তিনি তলুই এর চতুর্থ সন্তান ছিলেন।

ঘুমানোর সময় কোলরিজ স্বপ্নে দেখেছিলেন, তিনি কবিতা লিখছেন। দুই ঘণ্টা পর যখন তিনি জাগলেন, তিনি কবিতা লিখা শুরু করলেন। ধরেই নিয়েছেন, কবিতাটি ২০০/৩০০ লাইন হবে। এমন সময়,  পারলক নামক এক দর্জি তাঁর সাথে দেখা করতে আসে। দেখা করার পর, কবিতার বাকি অংশ আর লিখতে পারলেন না। কিন্তু যে চুয়ান্ন লাইন তিনি লিখলেন তা ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করে গেছে ; সমালোচকদের সমালোচনাকে সামনে রেখে।

এর প্রধান বিষয়বস্তু হচ্ছে কল্পনা, মানুষ, প্রাকৃতিক বিশ্ব এবং সময়। এই কবিতায় বাগানের বর্ণনা, সমুদ্র কিংবা নদী, সেই সাথে মানুষের চরিত্রের বিশ্লেষণাত্মক প্রয়োগ, প্রকৃতির প্রভাব সুন্দর করে তুলে ধরা হয়েছে। পাহাড়কে মানসিক যন্ত্রণা ও শক্তির সাথে তুলনা করেছেন। শহরের বিশৃঙ্খলাকে যুদ্ধের সাথে, অনিশ্চিত ভবিষ্যতকে মানুষের আত্মা ও জীবন সংগ্রামের সাথে তুলবা করেছেন।

এক কথায়, এটি কল্পনার রাজত্বে খেলা করা দারুণ এক রোমান্টিক কবিতার উদাহরণ। একটি তাল, লয় সমৃদ্ধ গান। এর প্রতিটি শব্দ গানের মতো আমাদের কর্ণকুহরে প্রবেশ করে মন রাঙিয়ে তোলে।

“Kubla Khan” কবিতাটি একটি সুপ্রসন্ন ঘুমের ফসল।

কবিতার কিছু লাইন:

In Xanadu did Kubla Khan

A stately pleasure dome decree

Where Aloud, the sacred river,  run

Through caverns measureless to man

Down to a sunless sea.

* * *

Could I revive within me

Her symphony and song

* * *

And close your eyes with holy dread

For he on honey hath fed

And drunk the milk of Paradise.

★★ এই কবিতাটি আমার অনেক পছন্দের। আমার পক্ষে কোলরিজের কবিতা নিয়ে লিখা হচ্ছে, অন্ধের সমুদ্রে বালি কুড়ানোর মতো।

পাঠক ভালো লাগা থেকে কবিতাটি পড়বেন, এটাই আশা করি।
